অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর : রাস্তার পাশে ছোট্ট টং দোকানটিতে ক্রেতার ভিড়। কেউ চা, আবার কেউ কেউ পান-সিগারেট কিনছেন। দোকানিও ব্যস্ত ক্রেতাদের চাহিদামতো পণ্য দিতে। নাম বলার সঙ্গে সঙ্গে এগিয়ে দিচ্ছেন পণ্য, টাকাও গুনে নিচ্ছেন। জসিম উদ্দিন এসব করছেন না দেখেই। একেবারে ছোটবেলায় ভুল চিকিৎসায় জ্যোতি হারান ২৮ বছর বয়সী এই যুবক। তার টং […]
মো. জাকির হোসেন, টঙ্গী :গাজীপুর সিটি করপোরেশন ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সোলেমান হায়দার বলেছেন, নিয়মিত খেলাধুলা করলে যুব সমাজ মাদকে আসক্ত হবে না। মাদকের ছোবল থেকে বাঁচতে যুব সমাজকে খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে ছেলে-মেয়েদের দৈহিক গঠন সুঠাম ও নিরোগ হবে। শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গী বড় দেওড়া শিংবাড়ি মোড় হায়দার পাবলিক স্কুল মাঠে আয়োজিত […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে রিজউদ্দিন মোল্লা (১৭) নামে এক নিবাসীর (কয়েদীর) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের একটি আসামী সেলে এঘটনাটি ঘটে। নিহত রিজ উদ্দিন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার আব্দুল গফুর মোল্লার ছেলে বলে জানা গেছে। তাকে কিশোরগঞ্জ জেলা থেকে একটি মাদক […]
মো. জাকির হোসেন, টঙ্গী: গাজীপুরের টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান স্বপন (৩৫) পশ্চিম থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পুলিশ জানায়, জামালপুরের ইসলামপুর উপজেলার বুলকার চর গ্রামের আব্বাস আলীর ছেলে স্বপনের বিরুদ্ধে টঙ্গী পুর্ব ও পশ্চিম থানায় মাদক ব্যবসা, হত্যাসহ বিভিন্ন অপরাধে ২৩টি মামলা রয়েছে।২৩ মামলায় সম্প্রতি তার […]
আহসান টিটু, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় বাঘের চামড়াসহ গাউস ফকির (৪৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বন বিভাগ ও র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় উপজেলার রায়েন্দা বাজারস্থ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বন বিভাগ ও র্যাব-৮ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়। চামড়াটি ৮ […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট এসোসিয়েশনের (ডুসাউ) উদ্যোগে বুধবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত দু’সপ্তাহে ধরে সমগ্র দেশের উপর শৈত্যপ্রবাহ ও কনকনে শীত অনুভূত হচ্ছে। ভয়াবহ এই শৈত্যপ্রবাহে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও কম্বল তুলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠােন সভাপতিত্ব করেন ডুসাউয়ের সভাপতি […]
নিজস্ব প্রতিবেদন, টঙ্গী : গাজীপুরের টঙ্গী তিলারগাতী এলাকায় বুধবার বিকেলে এসকে ট্রিমস এন্ড ইন্ডাষ্ট্রিজ লি. নামক কার্টন তৈরি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে তিন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন- মো. রিপন মিয়া (৩০), মো. আজাদ হোসেন (২৮) ও সোহেল মিয়া (২৬)। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় দেড় […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : র্যাব-৫ এর অভিযানে রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে ১শ’ ৩০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১ কোটি টাকা কেজি দরে ১৩০ গ্রাম হেরোইনের খুচরা বাজার মূল্য ১৩ লক্ষ টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (র্যাব-৫) রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বগদামারী গ্রাম এলাকায় […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রকে কিশোর গ্যাং এর ছেলেরা হাতুড়ি দিয়ে মারধর করে আহত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থী ও তার আত্মিয় স্বজনরা কিশোর গ্যাং এর উপযুক্ত শাস্তি দাবি করেছেন। ইতোপূর্বে এই দলের ছেলেরা বিজিবির উপর হামলা চালায়। এছাড়া বিভিন্ন চুক্তির মাধ্যমে মারধর, […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ৩টি গরুসহ ১০ কেজি গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার গভীর রাতে ভারত হতে চোরাই পথে বাংলাদেশে প্রবেশের সময় উপজেলার হাটখোলা ও ভাইগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব আটক করে। হাটখোলা ক্যাম্প কমান্ডার বলেন, রবিবার রাতে ভারত থেকে সীমান্ত অতিক্রম […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলা সদরের পূর্ব শ্রীরামদী গ্রামের মৃত-জাহাঙ্গীর হোসাইনের ছেলে সাগর হোসাইন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আমোদাবাদ গ্রামের মৃত-সুদন দাশের ছেলে কানাই দাশ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর দ্বিতীয় ধাপে তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভা গুলো হলো জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এবং বাঘা উপজেলার আড়ানী এবং বাগমারা উপজেলার ভবানিগঞ্জ। ৩টি পৌরসভায় এক-দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। শনিবার সকাল থেকেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ও বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় ভোট অনুষ্ঠিত […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী জেলার বাঘা উপজেলার মোবাইল ব্যবসায়ী মৃত জহুরুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহত ব্যাক্তি জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার রফিকুলের ছেলে। রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে এ বিষয়ে বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার এবং […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : রাজধানীর উত্তরায় এলডি খান এগ্রো ফুড কোম্পানির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার ১২নং সেক্টরের শনিম টাওয়ারের ৩য় তলার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলডি খান এগ্রো ফুড কোম্পানির উদ্যোগে সিমেক ইনস্টিটিউট অফ টেকনোলজি এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডি খান এগ্রো ফুড কোম্পানির চেয়ারম্যান […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর দ্বিতীয় ধাপে তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভা গুলো হলো জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এবং বাঘা উপজেলার আড়ানী এবং বাগমারা উপজেলার ভবারিগঞ্চ। তবে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুর রাজ্জাক। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুর রাজ্জাক গনমাধ্যমকে বলেন, […]
দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী : ইন্দুরকানী উপজেলায় ফায়ার সার্র্ভিস ও সিভিল ডিফেন্সের সচেতনতা মূলক মড়া পরিচালিত হয়। বৃহস্পতিবার ১৪ জানুযারী সকাল ১০ টার দিকে ইন্দুরকানী ফায়ার সার্ভিসের লিডার আবুল কালামের নেতৃত্তে এ মহড়া পরিচালিত হয়। এসময় উপজেলার চন্ডিপুর বাজারে প্রবেশ করতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের তার, বাজারে দোকানের ঝাপ ও দোকানের সম্মুখে তাবু দেয়ার কারনে এবং […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীর আড়ানী পৌরসভা মেয়র বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর (পৌর আওয়ামী লীগের সাংঘটনিক সম্পাদক) সমর্থকরা ব্যাপক তা-ব চালিয়ে যাচ্ছে। বর্তমানে তালতলা বাজারের উত্তর এবং দক্ষিণ দিকে দুই প্রার্থীর প্রায় তিনহাজার সমর্থক সশস্ত্র অবস্থায় অবস্থান করছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ সমাজ সামাজিকতার চরম অবক্ষয়ের নিদারুণ চিত্র ফুটে উঠেছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়। গত কয়েকদিন আগেও সেখানে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক ইউনিয়ন পরিষদের সদস্য প্রবাসীর স্ত্রীকে রাতভর আটকে রেখে পৈশাচিক নির্যাতন করে। যা দেশেবিদেশে নিন্দার ঝড় তুলেছিল। সেই নিন্দা ঘৃণা-ধিক্কার মানুষের মন থেকে না মুছতেই গতকাল আরেকটি ন্যক্কারজনক ঘটনা সূত্রপাত […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইনের ওপর দুর্বৃত্তদের হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পার্টির উত্তরা আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী পার্টির যুগ্ম-মহাসচিব শাহ মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধার জয়নুল আবেদিন, হাফেজ ক্বারী আব্দুল মান্নান প্রমুখ। […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফোন কেড়ে নেয়ায় তাসমিন সাহারা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে আউচপাড়ার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাহারা স্থানীয় বাসিন্দা সুমন মিয়ার মেয়ে। সে রাজধানীর মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ জানায়, মেয়েটি মোবাইল ফোনে আসক্ত ছিলো। মোবাইল ফোনে কারো সাথে অতিরিক্তসময় কথা […]
