×

উত্তরাস্থ ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট এসোসিয়েশনের (ডুসাউ) উদ্যোগে বুধবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত দু’সপ্তাহে ধরে সমগ্র দেশের উপর শৈত্যপ্রবাহ ও কনকনে শীত অনুভূত হচ্ছে। ভয়াবহ এই শৈত্যপ্রবাহে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও কম্বল তুলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠােন সভাপতিত্ব করেন ডুসাউয়ের সভাপতি আবির আহমেদ।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে সরাসরি সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বর্তমান কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মো: রেজাউল করিম ও উলিপুর উপজেলার প্রধান নিবার্হী কর্মকর্তা মিসেস নুরে-এ-জান্নাত রুমি।

মাঠ পর্যায়ে সহযোগিতা করেন ইউনিভার্সিটি স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ উলিপুরের সদস্যবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য, ডুসাউ সংগঠন ২০১২ সাল থেকে সমাজকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে গঠিত এই সংগঠন নিরলসভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে ডুসাউয়ের সভাপতি আবির আহমেদ ও সাধারণ সম্পাদক আসিফ আলভি বলেন, প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ জায়গা থেকে সমাজের প্রতি দায়িত্ব পালন করে তাহলে এই দেশ আরো সুন্দর হয়ে উঠবে৷

ডুসাউয়ের প্রতিটি সদস্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন৷