×

টঙ্গীতে মোবাইল ফোন কেড়ে নেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফোন কেড়ে নেয়ায় তাসমিন সাহারা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে আউচপাড়ার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাহারা স্থানীয় বাসিন্দা সুমন মিয়ার মেয়ে। সে রাজধানীর মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।


পুলিশ জানায়, মেয়েটি মোবাইল ফোনে আসক্ত ছিলো। মোবাইল ফোনে কারো সাথে অতিরিক্ত
সময় কথা বলার কারণে পিতা সুমন মেয়ের মোবাইল ফোনটি কেড়ে নেন। এরপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাহারা । খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ রাতেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এব্যাপারে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।