×

ভবানিগঞ্জ, কাকঁনহাট নৌকা, আড়ানী পৌরসভায় নারিকেল গাছ মার্কার জয়

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর দ্বিতীয় ধাপে তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভা গুলো হলো জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এবং বাঘা উপজেলার আড়ানী এবং বাগমারা উপজেলার ভবানিগঞ্জ। ৩টি পৌরসভায় এক-দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট সম্পূর্ণ হয়েছে।

শনিবার সকাল থেকেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ও বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এই পৌরসভাগুলিতে মোট ১০ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৪৩ হাজার ৬১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩টি পৌরসভায় মোট ২৭ টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন করা হয়।

জেলার বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত আসনে ১০ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার ১৩ হাজার ৮৮৪ জন। আড়ানী পৌরসভায় মেয়র পদে আ’লীগের নৌকা প্রতীকে শহীদুজ্জামান এবং বিদ্রোহী প্রার্থী মুক্তার হোসেন নারিকেল গাজ মার্কা নিয়ে দুই প্রাথীর মধ্যে বেশ হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ এবং র‌্যাব-৫ এর চৌকশ নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোট গ্রহন হয়েছে।

তিব্র শীতকে উপেক্ষা করে পৌর এলাকার ১৩,৯৮৪ ভোটার যথাসময়ে তাদের মূল্যবান ভোট শেষ করেছেন। কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। শনিবার সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয় এবং বিকেল ৪টায় ভোট গ্রহন শেষ হয়েছে। পরে সন্ধায় ভোট গননা শেষে বেসরকারীভাবে মেয়র নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। নৌকার প্রতীকে মেয়র পদে লড়েছেন শহীদুজ্জামান। তিনি পেয়েছেন ৪,৩১৯ ভোট এবং বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ মার্কা নিয়ে মেয়র পদে ৫,৯০২ ভোট পেয়ে জয়ি হয়েছেন।

ভবানীগঞ্জ পৌর সভায় ৪ জন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত আসনে ১২ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪০৪জন। বাগমারা উপজেলা ভবানিগঞ্জ পৌরসভায় নৌকার প্রতীক নিয়ে মেয়র পদে লড়েছেন আব্দুল মালেক। তিনি পেয়েছেন ৭ হাজার ৩০০ ভোট। আ’লীগের বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ মামুন মোট ভোট পেয়েছে ২৬৯৯টি ভোট।

গোদাগাড়ী কাঁকনহাট পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত আসনে ১৩ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার ১৩ হাজার ৩২৩ জন। নৌকা প্রতীকে ৫,৫৮৩ ভোট নিয়ে বেসিরকারী ভাবে জয়ি হয়েছে আতাউর রহমান। ধানের শীষে ৫,১৭৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হাফিজুর রহমান হাফিজ।