×

১৩ লক্ষ টাকার হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : র‌্যাব-৫ এর অভিযানে রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে ১শ’ ৩০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১ কোটি টাকা কেজি দরে ১৩০ গ্রাম হেরোইনের খুচরা বাজার মূল্য ১৩ লক্ষ টাকা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (র‌্যাব-৫) রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বগদামারী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় ১৩০ গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ১৩ লক্ষ টাকা), একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিঠুন আলীকে (৩০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার গোদাগাড়ী উপজেলার চড়নওসেরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৫।