স্টাফ রিপোর্টার, গাজীপুর সিটি : গাজীপুর মহানগরের টঙ্গীতে প্রতীতি বির্তক সংঘের বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকেলে টঙ্গীর সুরতরঙ্গ রোডে ভাটিয়ালি ফুড ভিলেজ রেস্তুরায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতীতি বির্তক সংঘের সভাপতি মীর পারভেজের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আবু সালেহ মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টঙ্গী থানা প্রেসক্লাবের […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর “অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল, ড. বেনজীর আহমেদ, বিপিএম-বার। এ সময় উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম মহোদয় সহ রাজশাহী মেট্রোপলিটন ও রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রবিবার সকালে ১১.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর, সিএন্ডবি মোড়, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজির আহমেদ, বিপিএম-বার শুভ উদ্বোধন ঘোষণার সময় জেলার বিভিন্ন সাংবাদিকে প্রশ্ন উত্তর দেন। ওইস সময় তিনি বলেন, এদেশের পুলিশকে নতুন করে তৈরী করার অঙ্গিকার করেন। এই বাহিনীর কোন সদস্য ঘুষ, মাদক সেবন ও কোন ধরনের অপরাধের সাথে জড়িত থাকতে পারবে না। কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্তৃক কোন ধরনের অবহেলা বা সাধারন মানুষ যেন কোন কষ্ট না পাই সেই দকে জোড় দেয়া হচ্ছে। এই বাহিনীর কোন কর্মকর্তা বা সদ্যসের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে তাদেও বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে বলে জানান আইজিপি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সৃজনশীল প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং তার সময়োচিত ব্যবহারই বাংলাদেশের আর্থসামজিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দিন বদলের নন্দিত সনদ “রূপকল্প- ২০৪১” গুরুত্বের সাথে “ডিজিটাল বাংলাদেশ” প্রতিষ্ঠার এক সুচিন্তিত এবং দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচি অর্ন্তভুক্ত করেছেন। তারই ধারাবাহিকতায়, রাজশাহী মেট্রোপলিটন এলাকার অপরাধ ও অপরাধীকে চিহ্নিত করণ, অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের দূরদৃষ্টি সম্পন্ন নির্দেশনায় তৈরি করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের “অপারেশন কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার”। এই “অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টার” এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে স্থাপনকৃত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন এলাকায় সন্দেহভাজন ও অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ, দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে সনাক্তকরণসহ রাজশাহী মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজশাহী মেট্রোপলিটন এলাকার কিশোর অপরাধ দমনে কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ চালু করেছেন সম্মানিত আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। ইতোমধ্যে কিশোর গ্যাং এর প্রায় ৪০০ কিশোরের বিস্তারিত তথ্য ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিশোর অপরাধ দমনে পুলিশ কমিশনার মহোদয়ের এই ‘ইনোভেটিভ আইডিয়াটি’র সুফল রাজশাহী মহানগরবাসী পেতে শুরু করেছে। এই ডিজিটাল ডাটাবেজে কিশোর অপরাধের সাথে জড়িত কিশোরদের বিভিন্ন তথ্য-উপাত্ত যেমন তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানা, অভিভাবকের নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা, তাদের সম্ভাব্য চলাচলের এলাকা, মোবাইল নম্বর, ছবি সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি স্থানীয় থানা পুলিশের মাধ্যমে সংগ্রহ করে এই “ডিজিটাল ডাটাবেজ” তৈরি করা হয়েছে। বিশেষ করে কিশোর অবস্থায় যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে তাদেরকে স্থানীয় থানা পুলিশের মাধ্যমে তাদের দৈনন্দিন কার্যক্রম মনিটরিং করা হচ্ছে, যেন ভবিষ্যতে কোন কিশোর ভুল পথে না যায়। “হ্যালো আরএমপি” অ্যাপের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে তথ্য প্রদান ও অনলাইনে অভিযোগ করা যায়। বাংলাদেশ পুলিশের জরুরী সেবা, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি এবং ৯৯৯ জাতীয় জরুরী সেবা সমূহ এই অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান বিশ্বের মহামারির ভয়ংকর রূপ নেয়া নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর জরুরী সেবা সংক্রান্ত বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টালটিও এই অ্যাপে সংযুক্ত করা হয়েছে। এই অ্যাপ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তাদের ফোন নম্বর, মোবাইল নাম্বার এবং ই-মেইল এ্যাপসে পাওয়া যাবে। এছাড়াও এই অ্যাপ এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওয়েব পোর্টাল এবং অনলাইন নিউজ পোর্টালটিও দেখা যাবে।
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে। একই পরিবারের ছোট ভাই জিতেন ধরের পূর্ব পরিকল্পনাতেই বড় ভাই দ্বিজেনর ধরের ১৭ টি সোনার বার পুলিশ পরিচয়ে ছিনতাই করে। ১৭ টি বার (১৭০ ভরি) র্স্বণের মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ ৭১ হাজার টাকা। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ভিডিও ফুটেজের মাধ্যমে […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার সময় মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক সুলতানা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন। মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মাণ করবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৮৫০ টাকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পরিষদ চেয়ারম্যান এড.আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, সহকারী কমিশনার ভূমি জাহিদ বিন কাশেম, কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক সোহরাব হোসেন, মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, মহব্বতপুর খানপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ মো.রেজাউল করিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী জেলার সহকারী প্রকৌশলী সুমন রানা ,উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সামাদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বাকশিমইল ইউপি আ”লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী (পিরোজপুর) : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ইন্দুরকানী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গাজী আবুল কালামকে আহবায়ক ও দিবাকর দত্ত পুলিন কে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এনামুল কবির সোহেল। ২৩ ডিসেম্বর বুধবার বিকালে ইন্দুরকানী উপজেলা বিএমএসএফ […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর খেজুরের গুড় দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় রপ্তানী হচ্ছে। গাছী ও ব্যবসায়ীরা উভয়ে গুড় প্রস্তুত ও সাধারনদের গুড়ের চাহিদা মেটাতে ব্যাস্ত সময় পার করছে। মূলত শীতের মৌসুম চাষাবাদের সময়কাল ১৬ অক্টবোর থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত। এই সময় কৃষকরা তাদের জমিতে রবি শষ্য ও বিভিন্ন প্রজাতির সবজি বপন ও […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আজ দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী সভায় সভাপতিত্ব করেন। ব্যবসা বাণিজ্য প্রসারে বিসিক শিল্প নগরীর সার্ভিস […]
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : বাসার অপ্রয়োজনীয় কাপড় সুবিধা বঞ্চিদের জন্য রাস্তার দেয়ালে ঝুলিয়ে রাখার সুযোগ করে দিতে একটি দেওয়াল নির্ধারণ করার উদ্যোগই মানবতার দেয়াল। সুবিধাবঞ্চিত মানুষ চাইলেই যেখান থেকে প্রয়োজনের কাপড়টা নিয়ে যাবেন নির্দ্বিধায়। নতুন কাপড়ের ভাঁজে, তোশকের নিচে কিংবা ঘর জুড়ে খুব অবহেলায় এদিক-ওদিক ছড়ানো ছিটানো যে পুরাতন কাপড়গুলো, সেগুলো হয়তো আপনার আর কোন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পুলিশ পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও তাদের সন্তানদের মানসিক বিকাশ এবং মেধার উন্নয়নে গত তিন দশক ধরে কাজ করে আসছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুনাক আজ বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজন করেছে পুলিশ পরিবারের ১০ থেকে ১৮ বছর বয়সী সন্তানদের জন্য “এসো […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাটকে নৌ-বন্দর ঘোষণা করা হয়েছে সাড়ে তিন বছর আগে। ঘোষনার সাড়ে তিন বছর অতিবাহিত হলেও লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাটে- নৌ-বন্দরের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। ২০১৭ সালের ১৪ মার্চ মজুচৌধুরীরঘাটে নৌ-বন্দর নির্মান প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি জরিপ ও অধিগ্রহনের জন্য সার্ভেয়ার নিয়োগ করা হলেও […]
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট : আওয়ামী লীগ সরকার এবং যারা বঙ্গবন্ধুর রাজনীতি করে তারা মদিনা সনদের বাহিরে কোন কাজ করে না। যারা ইতিপূর্বে বলেছিলেন শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না, ফুল দিলে শিরক হবে। নৌকায় ভোট দিলে বেহেস্ত হারাম হবে, অন্য প্রতীকে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে। কিন্তুু তাদের সেই কথা সাধারণ মানুষ তা বিশ্বাস […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচি বাস্তবায়নে মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠী নারীদের মাঝে ব্যবসা সহায়তা অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে উপস্থিত থেকে কয়েকজনের হাতে আনুষ্ঠানিকভাবে ব্যবসা সহায়তা অনুদানের অর্থ তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। […]
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :কৃষকেরা না জানলেও অ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু করা হয়েছে। লক্ষ্মীপুরে প্রথম বারের মত অনলাইন অ্যাপস ‘কৃষকের অ্যাপস্’ এর মাধ্যমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ বছর অ্যাপসে’র মাধ্যমে সদর উপজেলার নিবন্ধিত ১ হাজার ২৩২ জন কৃষকের কাছ থেকে ৩৫৬ মেট্ট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তবে অসচেতনতার […]
দিবাকর দত্ত পুলিন, পিরোজপুর : বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর উদ্যোগে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প এর আওতায় ২২ ডিসেম্বর, ২০২০ সংস্থার প্রধান কার্যালয়, পিরোজপুরে এসডিজি অর্জনে পিরোজপুর জেলা পর্যায়ের নেটওয়ার্কের ষানমাসিক সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফ্যাম বাংলাদেশ ও সিপিডি এর কারিগরি সহযোগিতায় ডাক দিয়ে যাই বাস্তবায়িত প্রকল্পের অর্জিত […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী (শহর): রাজশাহী চারঘাট পৌরসভার অবকাঠামো উন্নয়নের নামে সরকারী অর্থের অপব্যবহার হওয়ার অভিযোগ উঠেছে। সি বিষয় শ্রেনীতে ১৯৯৮ সালে ৪ হাজার ৬শত ২৯ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় রাজশাহী চারঘাট পৌরসভা। বি শ্রেনীতে উন্নতি হয় ২০১১ খ্রিষ্টাব্দে। বর্তমান প্রথম শ্রেনীতে অবস্থান এই পৌরসভার। শহর অবকাঠামো উন্নয়ন বাস্তবায়ন-৩ (ইউজিপ-৩) এর কাজ চলামন রয়েছে। […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী (শহর): রাজশাহীতে র্যাব-৫ এর বিশেষ অভিযানে ৪ কেজি ১৮৫ গ্রাম হিরোইনসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার রাত ১০টার দিকে মহানগরীর কোর্ট ষ্টেশন এলাকায় অভিযানে চালিয়ে বিপুল পরিমান হিরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোদাগাড়ি উপজেলার মৃত সইবুর রহমানের ছেলে কামরুল ইসলাম ও মহানগরীর হড়গ্রাম নতুন পাড়া […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের মঞ্জুরুল হাসান নাসিমের (২৮) বিসিএস ক্যাডার হওয়া আর হলো না। শনিবার জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল লেভেল ক্রসিংয়ে ভয়াবহ বাস ট্রেন দূর্ঘটনা প্রাণ কেড়ে নেয় তার। আর সেই সাথে বিসিএস হওয়ার স্বপ্ন শেষ হয় নাসিমের । নিহত নাসিম পাঁচবিবি প্রেস ক্লাবের প্রয়াত সাধারন সম্পাদক, দৈনিক […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী তানোরে বায়ার কোম্পানির এ্যান্ট্রাকল নামের ছত্রাক নাশক ঔষধ জমিতে ছিটিয়ে পুড়ে গেছে প্রান্তিক কৃষকদের প্রায় ৬০০ বিঘা জমির আলুর গাছ। থানা পুলিশ ও কৃষি কর্মকর্তাসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে থেকে কয়েকজন বৈঠকে উপস্থিত ছিলেন। বায়ার কোম্পানির কর্মকর্তা ও ডিলাররা কৃষকদের ক্ষতিপূরণ দিবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, তানোর উপজেলা […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিনের তুলনায় রোববার থেকে প্রচুর শীত পড়ছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে।চলছে বৈরী আবহাওয়া। ঠান্ডায় লক্ষ্মীপুরে বেড়ে চলছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে লক্ষ্মীপুর সদর হাসপাতালই নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রায় ৫শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। ২শতাধিকের বেশি ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে দত্তপাড়া এলাকার মৃত করিম মৃধার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে একই পরিবারের চারজন আহত হয়েছেন।আহতরা হলেন-শিউলী আক্তার (৫৫), সোহেল (৪০), খোদেজা বেগম (৩৫) ও বুঙ্গা (১৮)। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেকের বার্ণ ইউনিটে প্রেরণ করেন। টঙ্গী ফায়ার সাভির্সের স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, […]
