×

রাজশাহীতে খেজুর গুড়ের রমরমা ব্যবসা


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
: রাজশাহীর খেজুরের গুড় দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় রপ্তানী হচ্ছে। গাছী ও ব্যবসায়ীরা উভয়ে গুড় প্রস্তুত ও সাধারনদের গুড়ের চাহিদা মেটাতে ব্যাস্ত সময় পার করছে। মূলত শীতের মৌসুম চাষাবাদের সময়কাল ১৬ অক্টবোর থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত। এই সময় কৃষকরা তাদের জমিতে রবি শষ্য ও বিভিন্ন প্রজাতির সবজি বপন ও রোপনে ব্যাস্ত থাকে। ওই সময় থেকেই খেজুর চাষিরাও খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছের পরিচর্যা শুরু করে থাকেন। বাংলির ঋতু রাজ শীতে বাড়তি চাহিদা মেটাতে খেজুর রস মিশ্রণে নানা জাতের পিঠা ও পায়েসের স্বাদ নিতে ছুটে চলে প্রত্যন্ত গ্রাম গঞ্জে।


ইংরেজি মাসের ডিসেম্বরের শেষের দিকে শীতের ঋতুর তীব্রতা বৃদ্ধি পায়। শীত যত ঘনিভুত হয় খেজুরের রসের স্বাদ ও গন্ধ দুটই মুখরুচক খাবারে পরিণত হয়। পাখি ডাকা ভোরের পূর্বেই গাছিরা তাদের গাছের রস নামাতে শুরু করে। গ্রামের পরিবারের ছোট বড় সকলেই খেজুরের রস থেকে গুড় প্রস্তুত করতে সহযোগিতায় এগিয়ে আসে। সম্প্রতী রাজশাহীর চারঘাট, বাঘা ও উত্তর বঙ্গের বৃহত্তম বানেশ্বর হাটে জমে উঠেছে খেজুর গুড়ের রমরমা কেনাবেচা। সচারচর ৮০ থেকে ৯০ টাকা দরে ১ কেজি গুড় বিক্রয় হচ্ছে তবে উৎকৃষ্ট গুড় কিনতে হলে গুনতে হবে ১০০টাকা দরে ১কেজি।

গাছি ও ব্যবসায়ীরা বলেন, খেজুর গাছ কেউ চাষ করে না, এছাড়া এই ফলনে তেমন লাভজনক নয়। শুধু বাংলার পিঠা খাওয়ার ঐতিহ্য ধরে রাখতেই তাদের এই আয়োজন। কারনে ও অকারনে খেজুর গাছ গুলো কেটে ফেলা হচ্ছে। অপরদিকে সরকারের কোন ধরনের প্রণোদনা না থাকার কারনে প্রতিনিয়ত আগ্রহ হারাচ্ছে খেজুর চাষিরা।  


জেলার ৯টি উপজেলায় খেজুর গাছ থাকেলও চারঘাটে ২৫ হাজার ও বাঘা উপজেলায় ৭০ হাজার গাছর রয়েছে। এই উপজেলার গাছিরা বেশ আনন্দের সহিত খেজুর রস সংগ্রহ ও গুড় প্রস্তুত করছে। প্রস্তুতকৃত গুড় জেলার বিভন্ন হাট ও বাজারে পাইকার দরে বিক্রয় করা হচ্ছে। এই ফলনে আলাদা করে সরকারের কোন বরাদ্দ নেই তবে কৃষি দপ্তর কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করছেন বলে জানান কৃষিবিদ লুৎফুন নাহার ও শফিউল্লাহ সুলতানসহ বিভিন্ন উপজেলা কৃষিবিদ।


রাজশাহী জেলায় ৯ হাজার ৫ শত ৯৩ হেক্ট জমিতে ১২ লক্ষ ৮ হাজার ২৫টি গাছ রয়েছে। যা থেকে প্রতি বছর ৬ হাজার ৮৪৩ মেট্রিকটন খেজুরের গুড় উৎপাদন হয়। জেলার চাহিদা মেটানোসহ বিভিন্ন জেলায় রপ্তনী করা হয় বলে জানান রাজশাহী কৃষি দপ্তরের উপ-পরিচালক শামছুল হক।