দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী (পিরোজপুর) : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ইন্দুরকানী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গাজী আবুল কালামকে আহবায়ক ও দিবাকর দত্ত পুলিন কে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এনামুল কবির সোহেল।
২৩ ডিসেম্বর বুধবার বিকালে ইন্দুরকানী উপজেলা বিএমএসএফ কার্যালয়ে সাংবাদিক গাজী আবুল কালামের সভাপতিত্বে ও দিবাকর দত্ত পুলিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারন সভায় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির মান্নু, সাংবাদিক জে আই লাভলু, ভান্ডারিয়া উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,ভান্ডারিয়া মফস্বল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বাদল, প্রভাষক ইউছুফ আলী, সাংবাদিক মু. ইয়াছিন হাওলাদার, জাকির হোসেন, এইচ এম শিমুল, হাছিব বিল্লাহ প্রমুখ। এসময় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ অতিথিদের ফুল দিয়ে সুভেচ্ছা জানান ।
