নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাষ্ট্রীয় সম্মানে ‘গার্ড অব অনার’ শেষে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। এর মাধ্যমে সমাপ্তি ঘটলো ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ নামের বর্ণিল এক অধ্যায়ের। ঢালিউড ইন্ডাষ্ট্রি হারালো আরেক অভিভাবক। শনিবার বাদ জোহর কবরীকে দাফন করা হয় বনানী কবরস্থানে। যেখানে তার সিনেমার নায়ক রাজ রাজ্জাকও […]
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শুভ (২৩), মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৯) ও রনি হোসেন (২২)। চট্টগ্রাম মেডিকেলে নিহত শ্রমিকের নাম হাবিবুল্লাহ (১৯)। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী আর নেই। করোনায় আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে শাকের চিশতী। শারীরিক জটিলতা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীতে চার ট্রাক অনুমোদনহীন মেডিকেল পণ্য, মেয়াদোত্তীর্ণ করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার কিট, রি-এজেন্ট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চার ট্রাকে প্রায় ১২ টন পণ্য জব্দ করা হয়। করোনা ভাইরাস, এইচআইভি ও রক্তসহ সব পরীক্ষার রি-এজেন্ট ছিল সেখানে। অনেকগুলো মেয়াদোত্তীর্ণ, অনেকগুলো টেম্পারিংয়ের মাধ্যমে মেয়াদ বাড়ানো হয়েছে এবং কিছু অনুমোদনহীন। এসব পণ্য বিক্রি […]
মোহাম্মদ আলম : ফার্মগেট, গুলিস্তান বা নিউমার্কেট সবখানে কেমন সুনসান নিরবতা। বসুন্ধরা শপিং মলের সামনে যেতে মনে হলো কবে কোনকালে এখানে মানুষের পদচারণা পরেছে। অথচ মাত্র দু’দিন আগেইতো ছিলো কোলাহলময়। মহাখালি রেল ক্রসিং বা বনানীতে একদম ফাঁকা। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মত পড়িমড়ি ছুটছে দু একটি গাড়ি বা মোটরবাইক। করোনাকালের মহানগর ঢাকার চিত্র এটি। কোথাও কেউ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে রেখেই হবে। বৃহস্পতিবার রাতে সিটি স্ক্যান পরীক্ষার চিকিৎসক তার দলের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন। সিটি স্ক্যানের জন্য রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়াকে একটি প্রাইভেটকারে করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যান শেষে রাত […]
মোহাম্মদ আলম : ‘‘আমি আর কি বলমু বাই, আমি রাস্তার উপর থাকি! রাস্তায় দিন কামাইয়া দিন খাই, দুইডা পুলাপান লেহাপাড়া করে, এই যে লকডাউনে কষ্ট হয় চলতে ফিরতে।’ গাজীপুর মহানগরের জয়দেবপুর পৌর মার্কেটের সামনে চা বিক্রেতা ভান্ডারি লকডাউনের পূর্বে ১৩ এপ্রিল এভাবেই নিজের প্রতিকৃয়া ব্যক্ত করছিলেন। মহানগরের জয়দেবপুর বাজার, বোর্ডবাজার, টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলা ভাষা ও সাহিত্যাঙ্গনে শামসুজ্জামান খানের অবদান বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” রাষ্ট্রপতি শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পৃথক বার্তায় অধ্যাপক শামসুজ্জামান […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু মারা গেছেন। বুধবার (১৪ এপ্রিল) বিকালে সিএমএইচে তিনি মারা যান। তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন আবদুল মতিন খসরু। তবে শারীরিক অবস্থার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আজ পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪২৮। ‘এসো হে বৈশাখ এসো এসো…মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ করোনা ভাইরাস মহামারির মধ্যেই বাঙালির জীবনে আরো একবার এলো পহেলা বৈশাখ। গত বছরও মানুষ ঘরে আবদ্ধ ছিল, এবারও বৈশাখ বরণে মেতে ওঠা হবে না। এবারের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা ভাইরাসের চলমান দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ সামাল দিতে আজ বুধবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী আট দিনের (১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত) কঠোর বিধিনিষেধ। তবে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংবলিত প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে বলা হয়েছে—গণমাধ্যমসহ (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া) অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ‘মানুষের জীবন সর্বাগ্রে। বেঁচে থাকলে আবার সবকিছু গুছিয়ে নেওয়া যাবে। তাই অসুবিধা হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং লকডাউনে ঘরে বসে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সন্ধ্যায় নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় কিশোর গ্যাং প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাকিল মিয়া(১৭) নামের একজন শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রতিপক্ষ কিশোর গ্যাং সদস্য মোঃ হাবিবুল্লাহ (২৫)কে আটক করেছে পুলিশ। নিহত শাকিল ময়মনসিংহের গৌরীপুর থানার ধীপপুর গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে। সে পরিবারের সঙ্গে গাজীপুর সিটির গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকার রুবেল […]
মোহাম্মদ আলম : প্রথমে ব্রাক্ষ্মণবাড়ীয়ার ৯ থানা, নারায়ণগঞ্জের ৭টি, সিলেটের কোম্পানীগঞ্জ, চট্রগ্রামের বিভিন্ন পয়েন্ট তারপর একে একে ডিএমপির মতিঝিল এবং ওয়ারি জোনে থানায় থানায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে। থানার সামনে বালুর বস্তার বাঙ্কারে এলএমজি ও চাইনিজ রাফেল সজ্জিত পাহাড়াদার। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোষ্ট। তাছাড়া সারাদেশে পুলিশ প্রশাসনকে বিশেষ সর্তক অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে। এছাড়া তারাবীর নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লী অংশ নিতে পারবে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে। তবে জুমআর নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা বেঁধে দেয়া হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, […]
মোঃ নুরুল আমিন, রাঙ্গামাটি : সাঁঝ সকাল থেকেই শিশু কিশোর, তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ফুল ভাসান কাপ্তাই হ্রদের পানিতে। তাদের একটিই উদ্দেশ্যে বিশে^র শান্তি,মঙ্গল কামনায় ও দেশকে মহামারি করোনামুক্ত করার আশায় এবং পুরানো বছরের সব দুঃখ, গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানিয়ে তারা গঙ্গাদেবীর উদ্দেশ্যে এ ফুল ভাসান। সোমবার ভোরে রাঙ্গামাটি […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর পুঠিয়া পৌরসভা মেয়র এর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মামলা সূত্রমতে পুঠিয়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন মামলাটি করেছে সরকারি হাসপাতালের একজন সিনিয়র নার্স। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এর নির্দেশনা রয়েছে, কোন অপরাধের নিস্তার নেই। অপরাধীকে শাস্তি ভোগ করতেই হবে। গতকাল রাতেই পৌর মেয়রের বিরুদ্ধে একটি ধর্ষণ […]
আর্ন্তজাতিক ডেস্ক : পবিত্র রমজান শুরু হচ্ছে মঙ্গলবার মুসলিম বিশ্বের পবিত্র সিয়াম সাধনা ও একই দিন শুরু হবে। সৌদি আরবে রোববার রমজানের চাঁদ দেখা যায়নি। খালিজ টাইমসের এক খবরে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে। মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের তরফ থেকে জারি করা প্রথম দফা লকডাউন আজ শেষ হচ্ছে। তবে আগামী দুদিনও কার্যত লকডাউন চলবে। আগামীকাল সোমবার ও পর দিন মঙ্গলবার দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু দেশের সিটি করপোরেশন এলাকায় শর্তসাপেক্ষে সমন্বিত ভাড়ার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। এ তথ্য জানিয়েছেন সড়ক […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশানস্থ চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, গতকাল নমুনা নেয়া হয়েছে। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। দেশবাসীকে আহ্বান জানাবো, খালেদা জিয়াও আহ্বান জানিয়েছেন তার রোগ মুক্তির জন্য দোয়া করেন। […]
