×
তৃণমূলের জয়কে বাংলার জয় বললেন মমতা

আর্ন্তজাতিক ডেস্ক : ‘ বাংলার জয়। এবার আমাদের প্রথম কাজ হবে করোনা মোকাবিলা করা।’ পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে তৃণমূলের জয়ের পর আজ রোববার সন্ধ্যায় দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। মমতা আজ সন্ধ্যায় তাঁর কালীঘাটের দপ্তরে বলেছেন, এই জয়ের জন্য তিনি প্রথমেই অভিনন্দন জানান রাজ্যবাসীকে। তাদের আশীর্বাদেই তৃণমূল এবার বিপুল ভোটে জয়ী হয়েছে। […]

আবারো ক্ষমতায় আসছেন তৃণমূল কংগ্রেস

আর্ন্তজাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আবারো ক্ষমতায় আসছেন তৃণমূল কংগ্রেস। রোববার সকালে ভোট গণনা শুরুর পর থেকেই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যায় তৃণমূল কংগ্রেস ২০৮, বিজেপি ৮০ এবং সংযুক্ত মোর্চা জোট ২ আসনে এগিয়ে রয়েছে। কিন্তু তৃণমূলের প্রধান মমতাকে নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। কারণ নন্দীগ্রামে মমতা পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী […]

জৈন্তাপুরে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা আরোহী দুই শিশুসহ ৫ যাত্রী নিহত হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। আজ শনিবার ভোর সারে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, নুরপুর ফেরিঘাট এলাকা থেকে অটোরিকশাটি মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক সেটিকে […]

কৃষকের ধান কেটে দিলেন মহিলা এমপি হোসনে আরা বেগম

রাজন্য রুহানি, জামালপুর : করোনার প্রাদুর্ভাবে শ্রমিক সংকট দেখা দেওয়ায় দুজন কৃষকের দেড় একর জমির ধান কৃষক লীগের নেতাকর্মীদের সাথে কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দিলেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম। শনিবার (১ মে) সকাল দশটায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় খোরশেদ আলম ও শিপন নামে দুজন কৃষকের ধান কাটা […]

ভারতে কোভিড হাসপাতালে আগুন, মারা গেল ১৮ রোগী

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের গুজরাত প্রদেশের ভরুচে একটি কোভিড হাসপাতালে আগুন লাগার জেরে ১৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১টা নাগাদ আগুন লাগে ওই হাসপাতালে। ভরুচের পুলিশ সুপার জানিয়েছেন রাজেন্দ্রসিন চুরাসামা বলেছেন, ‘আগুন এবং আগুন লাগার জেরে ছড়িয়ে পড়া ধোঁয়ায় মৃত্যু হয়েছে ওই রোগীদের।’ বারুচ-জামবুসা হাইওয়েতে রয়েছে ওই কোভিড হাসপাতাল। আগুন লাগার সময় […]

শ্রমজীবিদের বেজায় কষ্ট

মোহাম্মদ আলম : শ্রমিকের অধিকার নিয়ে এত জল গড়িয়েছে যে এখন আর নতুন করে মে দিবসের কোন তাৎপর্য নেই। বিশেষভাবে মহামারি করোনাকালে বেশ ভালভাবেই বিষয়টি শ্রমিকরা উপলব্ধি করেছে। কারন করোনাকালে শ্রমজীবি মানুষের কষ্ট বেড়েছে বহুগুন। করোনার সংক্রমণ বা করোনা ভাইরাস শ্রমিককে তাড়া করেনি। তাড়িয়েছে পেটের ক্ষুধা। শ্রমিকের কাজ নেই তার পেটে ভাতও নেই। সারা জীবন […]

গণপরিবহন চালুর দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : লকডাউনে গণপরিবহন চালুর দাবিতে সারা দেশে বিক্ষোভ ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি জানায় সংগঠনটি। আগামী রোববার বিক্ষোভ এবং মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করারও ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির নেতারা বলছেন, […]

মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলাটি করেন তিনি। সোনারগাঁ থানা পুলিশ সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩০। তিনি বলেছেন, ‘বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ […]

ভাড়া বিমানে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির স্ত্রী–সন্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) স্ত্রী–সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে দিকে একটি ভাড়া করা বিমানে তারা দেশ ছাড়েন বলে জানা গেছে। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বেবিচক তাদের অনুমতি না দিলেও স্পেশাল ব্র্যাঞ্চ থেকে অনুমতি […]

ইসরাইলে পদদলিত হয়ে নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় আজ শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটে। সেখানে উদ্ধারকাজ চলছে। এ খবর দিয়েছে এএফপি। ইহুদি ধর্মাবলম্বীরা ‘লাগ বাওমর’ পালনের জন্য মাউন্ট মেরনে জড়ো হন। ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ছুটির দিন হিসেবে এটি পালন করা হয়। গত বছর […]

বসুন্ধরার আনভীর-সানভীর সমানে সমান

মোহাম্মদ আলম : সায়েম সোবহান আনভীর এবং সাফিয়াত সোবহান সানভীর দুই ভাই। আহমেদ আকবর সোবহানের দুই ছেলে। দেশের বৃহত্তম শিল্প গোষ্ঠির অন্যতম বসুন্ধরার মালিক বললে চিনতে আরো সহজ হয়। পিতার অঢেল অর্থ বিত্তের সাম্রাজ্যে বেড়ে উঠা সানভীর-আনভীর দুইভাই। এতদিন সাব্বির হত্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়ে সানভীর আলোচিত সমালোচিত ছিলেন। এখন আনভীর একই ভাবে আলোচিত […]

২৩ মে খুলবে স্কুল-কলেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ মে খোলা হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন এক ভার্চুয়াল সংলাপে এ তথ্য জানান। এর আগে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান এ সিদ্ধান্তের কথা জানানো […]

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল আটটা একুশ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার দূরে আসামে। কয়েকদিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহ চলছে। […]

গাজীপুরে ছাত্রলীগ নেতা রেজাউল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরের আলোচিত ছাত্রলীগ নেতা মোঃ রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেজাউল টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশ মুঠোফোনে রেজাউলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘ছাত্রলীগ নেতার হাতে টঙ্গীর ইয়াবা কারবার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উপ-পুলিশ কমিশনার জানান, রেজাউলের […]

জামালপুরে ১ হাজার পরিবারে প্রধানমন্ত্রীর ত্রাণ

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া পরিবহণ শ্রমিক, গৃহকর্মী, দোকান শ্রমিক, তৃতীয় লিঙ্গসহ বিভিন্ন পেশার প্রায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। সোমবার(২৭ এপ্রিল) দুপুরে জামালপুর স্টেডিয়ামে ৬০০ ও রেল স্টেশন এলাকায় ৩৯৪ পরিবারকে প্রধানমন্ত্রীর এই ত্রাণ উপহার দেওয়া হয়। ত্রাণ উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল ও […]

আমের প্রচুর ফলন হলেও ঝরে পড়ায় চিন্তিত আমচাষীরা!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ গেল বছরের তুলনায় এবার আমের ফলন আকাঙ্ক্ষার চেয়েও বেশি হয়েছে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই আশায় গুড়েবালি। ঝরে পড়ছে থোকা থোকা আম। নিচের অংশ কালো হয়ে ফেটে পঁচে পড়ে যাচ্ছে। কোন প্রকার স্প্রে বা ওষুধ ছিটিয়েও মিলছেনা ফল। কৃষি বিভাগ থেকেও সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। উপমহাদেশের […]

শিশু সিফাত বাঁচতে চায় : বৃত্তবানদের কাছে অসহায় মায়ের আকুতি

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কুনিয়া তারগাছ মধ্যপাড়া, সরকারি প্রাইমারি স্কুলের পাশে আহম্মদের বাড়ির ভাড়াটিয়া। শিশু সিফাত (১০) মাস জন্মগত ভাবে হার্ডের বাল্ব ছিদ্র রোগে আক্রান্ত। গাজীপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় ডাক্তারদের চিকিৎসায় পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটির ফুসফুসে ছিদ্র ধরা পড়ে। অতি […]

অপরিকল্পিত পুকুর খননে জিম্মি কৃষকরা

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:অপরিকল্পিত পুকুর খননে আসন্ন বর্ষা মৌসুমে ব্যাপকহারে জলাবদ্ধতা সৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। গত বছর বর্ষা মৌসুমে শুধুমাত্র পুকুর খননের কারনে ব্যাপক বন্যার কবলে পরে বাগমারায় উপজেলা। স্থানীয় কৃষকরা জানান. এ বছরও একই হারে বন্যার শঙ্কা রয়েছে বাগমারা, দূর্গাপুর, পুঠিয়া, মোহনপুর, চারঘাট, তানোর ও মোহনপুর উপজেলায়। অপরদিকে বিকল্প পরিবহনের কারনে সড়ক দূর্ঘনাসহ […]

গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মোসারাত জাহান (মুনিয়া)। তিনি গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ওই ফ্ল্যাট একাই থাকতেন বলে জানা গেছে। মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি কুমিল্লা শহরে। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, […]

বিধিনিষেধ বাড়লো আরো এক সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলাচলে বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসিকে জানিয়েছেন একথা। আগামীকাল এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান। ‘এই সময় অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে শপিংমল রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। হোটেল-রেস্তোরার ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। বিমান চলাচলের […]

1 61 62 63 64 65 77