নিজস্ব প্রতিবেদক, ঢাকা : এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি শক্তিশালী এবং সর্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে নীতি ও কৌশল গ্রহণ করা উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৭৭তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি রাষ্ট্রনেতাদের সামনে এ কথা বলেন। এ সময় তিনি চার দফা দাবি তুলে ধরেন। […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গাজীপুরে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডাঃ আশীষ কুমার বণিক (৪২) নামে এই চিকিৎসক শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে দায়িত্বরত ছিলেন। রবিবার (২৫ এপ্রিল) রাতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত ডা. আশীষ কুমারের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে। […]
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের তালিকায় সরকারি দলের নেতা, জনপ্রতিনিধি ও তাদের স্বজনদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে স্বচ্ছল ও সম্পদশালী ব্যক্তির নামও। ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে এই তালিকা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিয়নের অনেকেই। এই প্রকল্পে ছবিলাপুর আজিমউদ্দিনের বাড়ি হইতে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগের কমিটি বিলুপ্ত করে দেয়ার দুই ঘণ্টার মাথায় আল্লামা জোনায়েদ বাবুনগরীর নেতৃত্বে ৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে হেফাজত ইসলাম। আধা ঘণ্টা পর অপর এক ভিডিও বার্তায় সদস্য সংখ্যা বাড়িয়ে ৫ জন করা হয়েছে বলে জানানো হয়। জানা যায়, রোববার দিবাগত রাতে হাটহাজারী মাদ্রাসার ফেসবুক পেজে ৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে রোববার থেকে খুলেছে দোকানপাট-শপিংমল। খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদন ও রোজাদারদের কথা চিন্তা করে শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময় সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এর আগে সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : হেফাজত নেতা মামুনুল হক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি শরিফুল হক ডালিম ওরফে মেজর ডালিমের আপন ভায়রা ভাই। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। রিমান্ডে থাকা মামুনুল হকের বিষয়ে তথ্য তুলে ধরতে রোববার (২৫ এপ্রিল) বিকেলে নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ২৮ এপ্রিলের পর চলমান বিধিনিষেধ আর থাকছে না। ধীরে-ধীরে সবকিছু খুলে দেয়া হবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস। শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে তিনি এও বলেন যে বিধিনিষেধ না থাকলেও জীবনযাত্রার বিষয়ে কিছু দিক-নির্দেশনা থাকবে। মানুষকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব মানতে হবে। […]
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদের পাশে তিনতলা বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১১ জন দগ্ধ হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। নারী ও শিশুসহ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী পুরান ঢাকার আরমানীটোলায় একটি ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ভবনটির নিরাপত্তারক্ষী, আরেকজন নারী। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ২০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ ভোর রাত সোয়া তিনটার দিকে আগুন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জানিয়েছে যে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোতে করোনাভাইরাসের টিকা দ্রুত সরবরাহ করার লক্ষ্য নিয়ে একটি সংরক্ষণাগার গড়ে তোলার প্রস্তাব দিয়েছে চীন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যে বাংলাদেশ ওই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এ কে মোমেন একে বর্ণনা করেছেন ইমার্জেন্সি কোভিড ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি হিসেবে এবং প্রক্রিয়াটি ভারতকে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দিনমজুর, রিকশাচালকসহ দরিদ্র জনগোষ্ঠীর মানুষ শিগগিরই নগদ ২ হাজার ৫০০ টাকা করে পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টাকা ছাড়ের লক্ষ্যে কাজ করছে অর্থ মন্ত্রণালয়। অনৈতিক বিষয়ক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ (রনি) ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর (৩৩) আ’লীগকে নিয়ে ফেসবুকে ও ইউটিউবে অপপ্রচার করেছে। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে যুবলীগের স্থানীয় নেতা ও কর্মীরা। গত ১৪ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের স্থানীয় ফার্মাসিউটিক্যালগুলোর সঙ্গে মিলে করোনার টিকা ‘স্পুটনিক ভি’ উৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘আমরা তাদের সঙ্গে যৌথ উৎপাদনের বিষয়ে একমত হয়েছি,যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাব অনুযায়ী রাশিয়া টেকনোলজি হস্তান্তর করবে আর বাংলাদেশি ফার্মাসিউটিকালগুলো ‘স্পুটনিক ভি’ টিকা উৎপাদন করবে।যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরফলে কক্সবাজার ছাড়া সব রুটে ফ্লাইট চলাচল করতে পারবে। মঙ্গলবার বিকেলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, আমরা সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছি। কোন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট চলাচল করবে এ বিষয়ে প্রজ্ঞাপনে জানিয়ে দেয়া […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১২ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটা সর্বোচ্চ মৃত্যু। গতকাল এই সংখ্যা ছিল ১০২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৪৯৭ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪২৭১ জন। মোট শনাক্ত ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৬৪ জন এবং […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোববার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। ধীরে ধীরে লকডাউন শেষ করার পূর্ব পরিকল্পনা তৈরির রাখার পরামর্শ দিয়েছে কমিটি। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেয়া হয়। এসময় এক সংবাদ ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. হারুণ আর […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মহাখালীর ডিএনসিসির ভবনে দেশের সর্ববৃহৎ ১০০০ শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কাল সোমবার সকাল থেকেই হাসপাতালটিতে রোগী ভর্তি শুরু হবে। হাসপাতালটিতে আইসিইউ বেড আছে ১১২টি। এইচডিইউ বেড ২৫০টি। এ ছাড়া ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এই বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের সুপারস্টার ওয়াসিম আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় রাজধানীর শাহাবউদ্দিন মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪। ওয়াসিম করোনা নেগেটিভ ছিলেন। তবে কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: উত্তরার নিজ ফ্ল্যাট থেকে অধ্যাপক ও কলামিস্ট ড. তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার করা হয়েছে। বাসায় একা থাকা অবস্থায় পুলিশ দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পায়। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার ভবনে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল বিভাগের অধ্যাপক শফিকুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টের […]
