×
পোশাক কারখানা খোলা রেখে লকডাউন মঙ্গলজনক কেন ?

মোহাম্মদ আলম : লকডাউনে পোশাক কারখানা বন্ধ ঘোষণার সাথে সাথে ৫০ লাখ শ্রমিক ও তাদের পরিবার নিজ গ্রামের উদ্দেশ্যে দিগ্ববিদিক ছুটবে। কোন বাধাই এদের আটকাতে পারবে না। এর আগে লকডাউনে শ্রমিকরা শত মাইল হেটে যেতে হলেও গ্রামে গেছে। এবারও তাই হবে। এতে করোনা সংক্রমণ ছড়াবে। বরং লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার ব্যপারে চিন্তা করতে পারে […]

লকডাউনে যে যেখানে আছেন সেখানেই থাকবেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের কঠোর লকডাউন দিচ্ছে সরকার । এ সময়ে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ও সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন, শিল্পকারখানাও। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান আগামী রোববারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। লকডাউন বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ […]

কঠোর ‘লকডাউন’ আসছে পহেলা বৈশাখ থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতির কথা বিবেচনায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে কার্যকরের কথা ভাবছে সরকার। শুক্রবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা […]

আগামীকাল থেকে খুলছে মার্কেট ও শপিংমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামীকাল শুক্রবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খুলছে শপিংমল ও দোকানপাট। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায়। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই মামলা হয়। মামলায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে আক্রমণাত্মক ও […]

বিধিনিষেধে অনিহা ! করোনা সংক্রমণ আশংকাজনক হারে বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জনসাধারণের সচেতনতার অভাব, স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনার প্রতি অনীহা, অতি সংক্রমণশীল এলাকায় পরীক্ষা করে রোগীদের আইসোলেশনে নেওয়া এবং স্বজনদের কোয়ারেন্টিন (সঙ্গরোধ) না-করার কারণেই মূলত দিনদিন সংক্রমণের ভয়াবহতা বাড়ছে। এপ্রিলের মাঝামাঝি থেকে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন এই সময় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বর্তমানের চেয়ে […]

ডি-৮ যুব ফোরামের চেয়ারম্যান মোঃ জাহিদ আহসান রাসেল এমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ডি-এইট যুব ফোরামের নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বুধবার দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। জাহিদ আহসান রাসেল বলেন, ‘ভবিষ্যতে ডি-এইট এর যুব কার্যক্রম আরও জোরদার হবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একজোট হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। […]

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ডিএনসিসির বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা ভাইরাস থেকে জনগণকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় আজ বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মিরপুর-১০ অঞ্চলের আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের নেতৃত্বে মিরপুর ১৪ নম্বর সেকশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরির অপরাধে ৭ জনকে […]

রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নেত্রকোনার পূর্বধলা থেকে তাকে আটক করা হয়। ঠিক কখন তাকে আটক করা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের […]

প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত শর্তসাপেক্ষে সার্বিক কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এতে কর্মস্থলমুখী মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়ে। এ ভোগান্তি নিরসনে আজ বুধবার থেকে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। লকডাউনেও গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়ার পর দোকানপাট খোলা হচ্ছে […]

১৭ হেফাজত নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বায়তুল মোকাররমে ২৬ মার্চ সহিংসতার ঘটনায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ৫ এপ্রিল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমে মামলার বিষয়টি […]

শশ্মানে স্ত্রীর মরদেহ, দুই সন্তানের লাশের অপেক্ষায় বাবা

মোঃ আমির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে সারারাত অপেক্ষার পর ভোর সাড়ে ৩টার দিকে নিহত স্ত্রীর লাশ বুঝে পেলেও দুই সন্তানের এখনো খোঁজ মেলেনি। স্ত্রী সুনিতা শাহার (৪০) লাশ পোড়াচ্ছেন আর নিখোঁজ দুই সন্তানের খোঁজ নিচ্ছেন। সাধন সাহা সদর উপজেলার মালপাড়া গ্রামের বাসিন্দা। রবিবার সকালে সাধন সাহার স্ত্রী সুনিতা শাহা দুই ছেলে বিকাশ সাহা (২২) […]

দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ভুটান-সিকিম সীমান্তসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ আরও কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, সিকিমের পূর্বাঞ্চলে সোমবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক […]

লকডাউন শুরু, মানুষ ছুটছে করোনাও ছড়াচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৭ দিনের লকডাউন। কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এই লকডাউন সিদ্ধান্ত নিয়েছে। কিনতু লকডাউনে ঘরে থাকার কথা থাকলেও মানুষ দ্বিগবিদিক ছুটছে। কেহ ছুটছে গ্রামের বাড়ি কেহ ছুটছে স্বজনদের কাছে। সড়ক মহাসড়কে গাড়ি সংকট থাকায় ট্রাক পিকাআপ যে যেভাবে পারছে রাজধানী ছাড়তে মরিয়া। লকডাউন ঘোষণা […]

শীতলক্ষায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি- হতাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় ৫ নারীর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এছাড়া এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর মদনগঞ্জের কয়লাঘাট এলাকায় লঞ্চডুবির ঘটনা ঘটে। রোববার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান, […]

আগামীকাল থেকে ১ সপ্তাহের লকডাউন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আগামীকাল ৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এক সপ্তাহের ‘লকডাউন’। দেশে ফের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে , লকডাউন চলাকালে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী। এ সময়কালে […]

এক সপ্তাহের জন্য লকডাউন: খোলা থাকবে শিল্প-কলকারখানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনার বিস্তার ঠেকাতে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের ফের লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সরকারি বাসভবন থেকে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। তবে […]

চাকুরিতে যোগদান করতে এসে ‍যুবকের রহস্যজনক মৃত্যু

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবির যুবক সাগর (২৫) চাকুরীতে যোগদান করতে এসে হত্যাকান্ডের স্বীকার হয়েছেন। নিহত সাগর গত ২৩শে মার্চ মঙ্গলবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাঅধিদপ্তরে অফিস সহায়ক পদে যোগদানের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ২৫ শে মার্চ বৃহস্প্রতিবার তার কর্মস্থলে যোগদানের কথা থাকলেও ঐদিন নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার-বারদী সড়কের খংশারদীর ব্রীজের নিচ থেকে […]

৫৪ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১ জন, মাদ্রাসা-কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬ জন এবং সংরক্ষিত ২ হাজার ২০৭ পদে এই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই […]

করোনার টিকা নিলেন রাসিক মেয়র লিটন ও পরিবারের সদস্যবৃন্দ

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : কোভিড-১৯ এর টিকা নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যবৃন্দ। মঙ্গলবার মহানগরীর উপশহরস্থ নিজ বাসভবনে করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছেন তাঁরা। রাসিক মেয়রের পরিবারের সদস্যদের মধ্যে টিকা নিয়েছেন মেয়রপতœী বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী, মেয়রকন্যা, আওয়ামী লীগের […]

1 64 65 66 67 68 77