নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদের পাশে তিনতলা বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১১ জন দগ্ধ হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নারী ও শিশুসহ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
