×

পুঠিয়া পৌরসভা মেয়রের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর পুঠিয়া পৌরসভা মেয়র এর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মামলা সূত্রমতে পুঠিয়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন মামলাটি করেছে সরকারি হাসপাতালের একজন সিনিয়র নার্স।

জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এর নির্দেশনা রয়েছে, কোন অপরাধের নিস্তার নেই। অপরাধীকে শাস্তি ভোগ করতেই হবে। গতকাল রাতেই পৌর মেয়রের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগী। প্রকৃত সত্য ঘাটন উৎঘাটন করা হবে। অপরাধের বিষয় গুরুত্ব রেখেই আসামীর বিরুদ্ধে আইননুনাগ ব্যববস্থা নেয়া হবে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

বিয়ের প্রলোভনে ২ বছর ধর্ষণের অভিযোগে পুঠিয়া পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে একজন সিনিয়র নার্স মামলা দায়ের করেছে। গতকাল রবিবার রাত ১১.৩০টার সময় মামলাটি দায়ের করেছে ভুক্তভোগী ওই নার্স। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ভুক্তভোগী ওই নার্স ঢাকার জাতীয় নাক-কান-গলা ইন্সটিটিউটে কর্মরত রয়েছেন।

পুঠিয়া থানার মামলার এজাহার সূত্রমতে, গত ২০১৯ সালে দুর্গাপুর থানার বাসিন্দা ওই নার্স পুঠিয়ার একটি ক্লিনিকে কাজ করতো। ওই সময় মামুনের সাথে ওই নার্সের সর্ম্পক গড়ে উঠে। তারপর তাকে বিয়ের প্রলোভনে প্রায়ই ধর্ষণ করতো। সম্প্রতি মেয়েটি মামুনের সাথে বিয়ের দাবি জানালে তিনি সকল বিষয় অস্বিকার করেন।

সামাজিক মর্যাদা আদায়ে গতকাল দুপুরে বিয়ের দাবিতে গতকাল রবিবার বিকাল থেকেই মেয়রের চেম্বারে অবস্থান নিয়েছিলেন। কিন্ত নার্সকে নির্যাতন করে বের করে দেয়। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পুঠিয়া থানায় নিয়ে আসে। পরে রাত অনুমান ১১.৩০টার সময় থানায় মামলা দায়ের করে।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, মেয়েটি নিজেই বাদী হয়ে এজাহার দিয়েছেন। ধর্ষণের বর্ণনা দিয়েছে। এবিষয়ে থানায় তার এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামীকে আটকের চেষ্টা করছে।