×
ফের পেছালো মডেল তিন্নি হত্যা মামলার রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ১০ বছর আগে আলোচিত মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায় ফের পিছিয়েছে। তিনি বাবা ও চাচার সাক্ষ্য দেয়ার আবেদনের প্রেক্ষিতে মামলার রায় পেছানো হয়। আজ ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালতে এই রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। গত ২৬শে অক্টোবর এ মামলার রায়ের দিন থাকলেও […]

খুলনায় শিশু হত্যা মামলায় মায়ের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: খুলনায় শিশু তানিশা (৫) হত্যা মামলায় সৎ মা তিথী আক্তার মুক্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মুক্তা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের আনসার […]

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: আরও একটি আইসিসি বিশ্বকাপের ফাইনাল, আবারও নিউজিল্যান্ডের একটি স্বপ্নভঙ্গ। বিশ্বকাপের ফাইনালে হারটাই যেন কিউইদের নিয়তি। নয়তো ৬ বছরের মধ্যে তিনটি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারাকে আর কী বলা যায়! রবিবার (১৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে […]

জিয়া কত মানুষ হত্যা করেছে খুঁজে বের করুন: সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে দেশের বিভিন্ন কারাগারে কি পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে তা খুঁজে বের করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা। রবিবার (১৪ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এই আহ্বান জানান। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। […]

রাজশাহীতে যুবলীগ নেতা হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় আরও ২০ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়। রোববার দুপুরে জনাকীর্ণ এক আদালতে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় প্রাথমিকভাবে অভিযুক্ত ৩৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ সময় একজনের ১০ বছরের […]

প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি অংশ গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। আজ রবিবার (১৪ নভেম্বর) রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়ে […]

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অপেক্ষার প্রহর শেষ হলো ২২ লাখ শিক্ষার্থীর। আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শুধু তাই নয়, এই পরীক্ষার মাধ্যমে ২০ মাস ১৭ দিন পর হতে যাচ্ছে কোনো বোর্ড পরীক্ষা। যা দিনের হিসেবে ৬২৫ দিন। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। ২০২০ সালের এসএসসি পরীক্ষার শেষ পরীক্ষা […]

আজ থেকে রাজধানীতে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আজ থেকে রাজধানীতে সিটিং সার্ভিস ও গেইট লক সিস্টেমে কোনও গণপরিবহন চলবে না বলে মালিক সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এই সিদ্ধান্তের কথা জানান। বাসভাড়া পুনর্নির্ধারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক […]

‘ধর্ষণ মামলার রায়ে বিচারকের পর্যবেক্ষণ বেআইনি ও অসাংবিধানিক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেয়ার জন্য বিচারক যে পর্যবেক্ষণ দিয়েছেন, তা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে রোববার চিঠি দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। শনিবার সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান। গত ১১ই নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন […]

সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. শফিকুল ইসলাম (৫০), মো. রবিউল ইসলাম (৫০), মো. আবুল কালাম (৪৫), বিশ্বনাথ (৪৮), মো. রিপন (৪৫), ও মো. কবির হোসেন (৩৮)। শনিবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন […]

গুলশানে ৯তলা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর গুলশানে ১২ তলা ভবনের ৯ তলার রেলিং থেকে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুলশান থানার উপ -পরিদর্শক (এস আই) শিল্পী আক্তার জানান, আমরা খবর পেয়ে গুলশান-২ রোড নম্বর ৪১ বাসা নম্বর ৪৮ রাস্তার উপর থেকে তার […]

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২জন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) ভোরে সেবকদাস গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া সীমান্তের মৃত মোসলেম উদ্দিনের পুত্র ইদ্রিস আলী (৪২) ও আলতাফ হোসেনের পুত্র […]

ফতুল্লায় বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দেয়াল, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লার লালখার মোড় এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে উড়ে গেছে ওই কক্ষসহ আশপাশের বাড়ির দেয়াল। এসময় ঘটনাস্থলেই মায়া রানী ও মঙ্গল রানী নামে দুই নারী নিহত হন। এছাড়া অগ্নিদগ্ধ একই পরিবারের ছয়জনসহ আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে লালখাঁর […]

বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে বাংলাদেশ অবদান রাখতে চায়। তিনি বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের দেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদয় সমর্থনকে আমরা বিনীতভাবে স্বীকার করি। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই।’ প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ইউনেস্কো সদর […]

রেইনট্রি হোটেলে ধর্ষণ: প্রধান আসামি সাফাতসহ ৫ জনই খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত এ মামলার রায় ঘোষণা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন, সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম […]

নরসিংদীতে নির্বাচনি সহিংসতায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ীতে এ ঘটনা ঘটে। রায়পুরা সার্কেল সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-সালাউদ্দিন, দুলাল ও জাহাঙ্গীর। পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক সরকারের […]

৮৩৫ ইউপির ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয়ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে এসব নির্বাচনে ভোটগ্রহণের জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোট […]

চতুর্থ ধাপে ৮৪০ ইউপি নির্বাচন: ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঘোষণা করা হলো চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল। আজ বুধবার (১০ নভেম্বর) তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে মোট ৮৪০ ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দ্বিতীয় ধাপে আট শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এসব ইউনিয়ন পরিষদে নির্বাচনি প্রচার শেষ হয়েছে। এ […]

মামলা করতে আদালতে জেমস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে গেছেন দেশের শীর্ষ সংগীত তারকা জেমস। বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল এ তথ্য […]

সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ, নইলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ডিজেলচালিত বাসের জন্য সরকার নির্ধারিত ভাড়া যাতে সিএনজিচালিত বাসও নিতে না পারে- সেটি প্রতিরোধে নতুন একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে পরিবহণ মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়েছে বিআরটিএ থেকে। সিএনজিচালিত বাসে স্টিকার লাগানো হয়েছে কিনা- তা নিশ্চিত করবে সংস্থাটি। পাশাপাশি আগামী বৃহস্পতিবার […]

1 30 31 32 33 34 77