×
বিজয়ের মাস শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় এ মাসেই। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের […]

আয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অবশেষে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে। আজ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ এ মুমেন। এদিকে এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪জি- তে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় […]

কাল থেকে ঢাকায় শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামীকাল ১লা ডিসেম্বর থেকে ঢাকায় গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের জন্য হাফভাড়া শুধু ঢাকা শহরের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এনায়েত উল্লাহ বলেন, গতকাল ঢাকার ১২০টি পরিবহন মালিক, ৫টি শ্রমিক সংগঠন […]

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। এ মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। তারা কয়েকটি বাসে আগুন দিয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছে। এ ঘটনায় […]

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই

নিজস্ব প্রতিবেদক: চলে গেলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। আজ বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন নুরুল ইসলাম জিহাদীর ছেলে খালেদ বিন নূর। এর আগে শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নুরুল ইসলাম জিহাদীকে […]

কুয়েতে পাপুলের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও মানবপাচারের মামলায় বাংলাদেশের সাবেক এমপি শহিদ ইসলাম পাপুলের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের সর্বোচ্চ আদালত। আজ রোববার দেশটির কোর্ট অব ক্যাসেশন এই রায় দিয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম। কারাদণ্ডের পাশাপাশি তাকে দেওয়া ২৭ লাখ কুয়েতি দিনারের (প্রায় সাড়ে ৭৬ কোটি টাকা) অর্থদণ্ডও বহাল রেখেছে আদালত। রায়ে বলা হয়েছে, সাজাভোগের পর […]

ওমিক্রন রোধে কারিগরি কমিটির ৪ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে চার দফা সুপারিশ জানিয়েছে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ রোববার কমিটির ৪৮তম সভায় এসব সুপারিশ করা হয়। সভায় বলা হয়, করোনা ভাইরাস-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ওমিক্রন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক হিসেবে ঘোষণা করেছে। এর […]

বিনিয়োগ শীর্ষ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরার উদ্দেশ্যে রাজধানীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২১ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ‘রেডিসন ব্লু’ হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি […]

আবরার হত্যা মামলার রায় পেছালো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। রোববার রায় ঘোষণার তারিখ ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আগামী ৮ ডিসেম্বর রায় ঘোষণার নতুন দিন ধার্য করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ বিষয়টি […]

১০০০ ইউপি নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ। সারা দেশের এক হাজার ইউনিয়ন ও ৯টি পৌরসভায় আজ ভোটগ্রহণ করা হবে। এ ধাপের নির্বাচনে আগে ব্যাপক সংঘাত ও প্রাণহানি হওয়ায় সংঘাত-সহিংসতার শঙ্কা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। আগের ধাপগুলোতে সহিংসতা ও প্রাণহানি হওয়ায় এবার নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। প্রস্তুতিও […]

ইউপি নির্বাচনে সহিংসতার ‘কারণ’ জানালেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলোর বড় অংশ ব্যক্তিগত ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হয়েছে। শনিবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে প্রশ্নটি উপস্থাপিত […]

সারা দেশে ফের ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। শনিবার বেলা ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমার সীমান্তে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়। কম্পন বেশি অনুভূত হয় চট্টগ্রামে। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া […]

নাঈমকে চাপা দেওয়া গাড়ির মূল চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির মূল চালক হারুনকে গ্রেপ্তার করেছে র্যা ব। আজ শুক্রবার বিকেলে র্যা বের মুখপাত্র খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএসসিসির ময়লার গাড়ির মূল চালক হারুনকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় ময়লার ওই […]

১লা ডিসেম্বর থেকে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১লা ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে বলেন, শিক্ষার্থীরা ১লা ডিসেম্বর থেকে হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত […]

সারাদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪২ কিলোমিটার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫ দশমিক ৮ […]

শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে সিদ্ধান্ত শনিবার: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আগামী শনিবারের মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান। ‘হায়াত-মউত আল্লাহর হাতে’ অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির সমালোচনার […]

বাস কেড়ে নিলো আরও তিন শিক্ষার্থীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের শিক্ষার্থী উর্মি মজুমদার ও রিফাত হোসেন। আর অপরজন চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র সাদ্দাম হোসেন। তাদের সবার বাড়ি […]

দল-মত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করে যাওয়ার আহ্বান প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সুশাসন প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং অংশীজনদের সমন্বিতভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মো: আবদুল হামিদ। পাশাপাশি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়তে রাজনৈতিক দলগুলোকে পরমতসহিষ্ণু হওয়ারও আহ্বান জানান তিনি। স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ আলোচনার স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি আজ এ […]

গুলিস্তানে গাড়িচাপায় নটরডেম শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর গুলিস্তানে হল চত্বরের সামনে রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৮) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে মৃত […]

দেশজুড়ে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী ঢাকাসহ সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে এ সতর্কতা জারি করা হয় হয় বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন তাও বাতিল করা হয়েছে বলে সূত্রের দাবি। তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেয়া […]

1 28 29 30 31 32 77