নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ইতোমধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করা মাত্রই কেবিনেট থেকে তার পদত্যাগ কার্যকর হয়ে যাবে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ডা. মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য ও অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামীকালের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার রাত ৮ টায় ডা. মুরাদ হাসানকে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। রোববার রাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, আমি তো সে দিনের আশায় আছি, যেদিন ভারতসহ প্রতিবেশী দেশে আসা যাওয়া করতে কোনো ভিসা লাগবে না। তাদের সঙ্গে আমাদের কোনো বাধা থাকবে না। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য, এটি দল বা সরকারের নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডা. মুরাদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা দুই সিটির মেয়র ও কাউন্সিলের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি। […]
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন, যাদের ডাকাত বলে দাবি করছে র্যাব। চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। কক্সবাজার র্যাব ১৫-এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও ঠিকানা জানা যায়নি। মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, একটি দল ডাকাতির প্রস্তুতি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধুমাত্র পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হতে হবে এবং অন্যকে চাকরি দেওয়া সুযোগ তৈরি করতে হবে। আজ রোববার ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নিরাপদ সড়কের ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানী শাহবাগে কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ দুপুরে প্রতীকী কফিন নিয়ে শাহবাগে মিছিল করেন রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে শাহবাগ মোড়ে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের দিকে যান শিক্ষার্থীরা। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দুই কন্যা শিশুকে নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন শিশুদের মা জাপানি নাগরিক নাকানো এরিকো। রোববার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এর আগে গত ২১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুই শিশুকে বাবার কাষ্টরিতে রাখার আদেশ দেন। রায়ে আদালত বলেন, […]
নিজস্ব প্রতিবেদক: কয়েকটি শর্তসাপেক্ষে আগামী শনিবার (১১ ডিসেম্বর) থেকে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা হবে। আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন পরিবার মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েতুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা হাফভাড়া কার্যকর করছি। আগামী শনিবার থেকে ঢাকার […]
নিজস্ব প্রতিবেদক: উপকূলের দিকে এগোচ্ছে ‘জাওয়াদ’। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ক্রমেই উপকূলের দিকে এগোচ্ছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা […]
নিজস্ব প্রতিবেদক: নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। আজ ভোর রাত থেকে সদরের মাঝাপাড়ার পুটিহারি এলাকার ওই বাড়িটি ঘিরে রাখে র্যাব। ওই বাড়ির সামনে বিপুল সংখ্যক র্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে। র্যাবের পাশাপাশি সেখানে স্থানীয় পুলিশ সদস্যরাও অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটও। র্যাবের সহকারী […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে যে, তারা আবার কিসে আগুন দেয়, কারণ তারা বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেয়ার, অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে।’ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকরা বিএনপির সাম্প্রতিক মশাল মিছিল […]
নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর জেরে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে শুক্রবার বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। গত ৩০ নভেম্বর ছাত্রলীগের একদল নেতাকর্মীর সাক্ষাতের পর […]
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চেরাগআলীর বেপারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা সোহেল রানা যুগান্তরকে বলেন, বেপারিবাড়ির ওই গ্যাস লাইন থেকে বেশ কয়েক দিন ধরে বুদ বুদ করে গ্যাস বের হচ্ছিল। তিতাসকে জানানো হলেও কেউ কর্ণপাত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকার আমিনবাজারে দশ বছর আগে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলার রায়ে প্রধান আসামি মালেকসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বেলা ১১টার পর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহানের আদালত এ রায় দেন। এ মামলায় অভিযুক্ত ৬০ আসামির মধ্যে তিনজন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সারাদেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়েছে। করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর শুরু হলো এই পরীক্ষা। এইচএসসিতে ৫টি এবং আলিমে একটি বিষয়ের মাধ্যমে আজ শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসেছে। করোনা পরিস্থিতির কারণে গত বছর […]
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে নগরীর চাঁনপুরস্থ গোমতী বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত শাহ আলম (২৮) নগরীর ১৬নং ওয়ার্ডের সুজানগর বৌ বাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে। এদিকে কাউন্সিলর হত্যার মূলপরিকল্পনাকারী শাহ আলমের মৃত্যুর খবরে এলাকায় স্বস্তি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বোমা আতঙ্কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে নিরাপদ ঘোষণা করা হয়েছে। এমএইচ১৯৬ ফ্লাইটটি বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে ঢাকায় নামে। তল্লাশি শেষ হওয়ার পর বুধবার মধ্যরাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে সর্বশেষ অবস্থা জানায়। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা ও যোগ্যতা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান। রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকীর অনুষ্ঠানে বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা ও যোগ্যতা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে এগিয়ে আসতে হবে।’ বুধবার […]
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র্যাব। আজ সকালে রাজধানীর ঈশা খাঁ হোটেল থেকে তাকে আটক করা হয়। র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা […]
