নিজস্ব প্রতিবেদক, ঢাকা: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবিকতার কোনো কমতি আমাদের নেই। আমরা মানবিকতা দেখাতে জানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন। তিনি বলেন, এখানে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই— সেটি হলো, যখন খালেদা জিয়াকে মুক্ত করা হয়, তখন উনার পরিবার যে আবেদন করেছিল, সেটি কিন্তু মানবিক […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, আগামী বছর থেকে দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদন শুরু করতে পারবো। তিনি বলেন, বেসরকারিভাবে ইনসেপ্টা ও বেক্সিমকো কাজ করলেও আরও কয়েকটি কোম্পানি টিকা উৎপাদন নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে আন্তরিক। তিনিও চান দেশে টিকা উৎপাদন হোক। এজন্য যে কোনো ধরনের […]
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার বিকালে নগরীর পাথুরীয়াপাড়া পানুয়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেল (৪৫) পাথুরীয়াপাড়া এলাকার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলায় এখতিয়ারবহির্ভূত পর্যবেক্ষণ দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে […]
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট এবং ইটপাটকেল নিক্ষেপে নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান, দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার, বাংলাভিশনের স্থানীয় প্রতিনিধি কামরুল ইসলাম সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সদর […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়া ঠিকানা পরিবহনের ড্রাইভার রুবেল এবং হেলপার মেহেদী হাসানকে আটক করেছে র্যাব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের আটক করা হয়। রাতে র্যাবের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। সোমবার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার রাজধানীর শনিরআখড়ায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষককে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও উত্তর বিক্রির অভিযোগে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ধর্ষণের হুমকি দেয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তার ও ‘হাফপাস’ ভাড়া কার্যকরের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আজকের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টার পর বকশীবাজারের মোড়ের বিক্ষোভ থেকে দুই দফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এর আগে সকালে বকশীবাজারের চাংখারপুল এলাকায় কলেজের সামনের সড়কটি অবরোধ করে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস আজ। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হবে। দেশের সকল সেনানিবাস, নৌ-ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর […]
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমার মা আমার অবিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি চাইলে যে কোনো সময় ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি। আমার প্রতিপক্ষরা আমাকে মারার ষড়যন্ত্র করেছে। যারা ঘরে ঢুকে অডিও করে তাদের বিচার হয়নি। আমি ভুল করতে পারি, আমার ভুল হতে পারে। কিন্তু আমি কোনো পাপের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণপরিবহনে ‘হাফপাস’ ভাড়ার দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা অন্তত ১০টি গাড়িতে ভাঙচুর চালায়। আজ দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকে পরিবহন সংগঠনগুলো। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এ বছরের ২ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। ডা. দিপু মনি জানান, করোনার কারণে এপ্রিল মাসের পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বরে। ফলে আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজের সামনে মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন এবং বাস থামিয়ে ‘গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিন’ লেখা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাস ও মিনিবাসে অভিযান চালিয়ে দুই লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন। মৃতের নাম শফিকুল ইসলাম (৪০)। তার শরীরের ৭৮ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এই ঘটনায় চারজন মারা গেলেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একইদিন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট। গণপরিবহণের জন্য সকাল থেকে শত শত যাত্রী বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকলেও বাসের দেখা নেই। অনেকক্ষণ পর পর দু’একটি বাস এলে তাতে উঠতে যাত্রীদের ঠেলাঠেলি করতে দেখা গেছে। গন্তব্যে যাওয়ার জন্য বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীসাধারণ। সরেজমিন বুধবার সকালে মিরপুর ১০, ১১, […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৪টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ৩১শে অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য ইভেন্টে যোগদান করেন। গ্লাসগোতে অবস্থানকালে, ১লা নভেম্বর সকালে, প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট […]
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০০১ সাল থেকে টানা চারবার নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার সিএমএইচএ চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী ঝর্ণা হোসেন মৃত্যুর […]
নিজস্ব প্রতিবেদক: মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বন্দরের হাড়বাড়িয়া এলাকার ৯ নম্বর অ্যাংকরে অবস্থানরত বিদেশি জাহাজ এমভি এলিনাবি থেকে প্রায় সাড়ে ৬০০ মেট্রিক টন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় রাজশাহী মহানগরের চৌদ্দপাই বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী বিশ্ববিদ্যালউ মেডিক্যাল সেন্টারের সাবেক চিকিৎসক ডা. মির্জা ওয়াজেদ হোসেন বেগ বিষয়টি নিশ্চিত করেন। হাসান আজিজুল হক ছিলেন একজন ঔপন্যাসিক […]
