×
প্যারিস পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্কটল্যান্ডের গ্লাসগো ও লন্ডনে সরকারি সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে প্যারিসে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করে। প্রেস […]

‘বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান চলছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুনঃনির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটির মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে নিজের দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পরিবহন […]

এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মানি লন্ডারিং ও অর্থ আত্মসাৎ মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মানি লন্ডারিংয়ে সাত বছর আর অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) […]

জামালপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি, ২ যাত্রী নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪৫) ও মিন্টু (২৮) নামে দুই সিএনজি যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই সিএনজি যাত্রী। নিহতর আবুল কালাম আজাদ মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের ওসমান গণির ছেলে এবং মিন্টু সদরের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সদরের […]

কক্সবাজারে এবার ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তের গুলিতে মেম্বার প্রার্থীর বড় ভাই ও জেলা শ্রমিক লীগ সভাপতির মৃত্যুর পর জানাজা শেষ হবার ৫ ঘণ্টার মাথায় আরেক ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে কক্সবাজার সদরের পিএমখালী ইউপির তোতকখালীতে দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন ইউপি সদস্য প্রার্থী রেজাউল করিম। গুলিবিদ্ধ রেজাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা […]

প্রাথমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে বার্ষিক পরীক্ষা হবে না। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে মাধ্যমিকে (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী […]

ভাড়া আদায়ে প্রতিশ্রুতি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। ভাড়া আদায়ে প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী […]

প্রতি জেলায় বিমান চলাচলের ব্যবস্থা করা হবে: বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, দেশের প্রতিটি জেলায় ভবিষ্যতে বিমান চলাচলের ব্যবস্থা করা হবে। যাতে সহজে এক স্থান থেকে দেশের মানুষ অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারে। অপার সম্ভাবনাময় বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি […]

প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রবাসীদের যথাযথ সেবা প্রদান এবং তাদের সুস্থতার জন্য আপনাদের (কূটনীতিকদের) প্রয়োজন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনে তার আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ […]

লঞ্চের ভাড়া বাড়লো ৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতিকিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া বেড়েছে ৬০ পয়সা করে। লঞ্চ ভাড়া বাড়ানোর পর ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিকরা। রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। ভাড়া পূর্ণনির্ধারণী বৈঠকে লঞ্চভাড়া ১০০ […]

বাস ভাড়া বাড়লো, ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাবে সম্মত হওয়ায় চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। বিকালে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন। এর আগে ভাড়া নির্ধারণে সকাল থেকে টাকা কয়েক ঘণ্টা বৈঠক হয় বিআরটিএ’র কার্যালয়ে। সেখানে পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিআরটিএ’র তরফে নতুন প্রস্তাবিত ভাড়ার ঘোষণা […]

পরিবহন ধর্মঘটেও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের আশঙ্কা নেই: কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আহুত পরিবহন ধর্মঘটেও উদ্বিগ্ন নয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে জাহাজ জটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে এই রুটে ফিডার জাহাজ চলাচলে শ্লথ অবস্থার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজের চাপ তেমন একটা নেই। আবার পরিবহন ধর্মঘটের অতিবাহিত দু’দিন শুক্রবার ও শনিবার হওয়ায় এই সময় সাধারণ কন্টেইনার ডেলিভারিও […]

পরিবহন ভাড়া বাড়ানোর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলছে পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে বাস, লঞ্চ, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান। পরিবহন মালিকরা বলছেন, হঠাৎ জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়লেও ভাড়া সমন্বয় করা হয়নি। তাই ভাড়া বাড়ানো না হওয়া পর্যন্ত চলবে না এসব পরিবহন। আর ভাড়া বাড়ানো নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আজ বৈঠকে বসছে […]

জ্বালানি নিয়ে ধর্মঘটে কোনো উপকার হবে না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ডিজেলের দাম বাড়ানোর বিষয়কে কেন্দ্র করে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে ইতিবাচক মনে করছেন না পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ধর্মঘট-হরতাল করে বিশেষ কোনো উপকার হবে না।’ শনিবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধি আসলেই […]

চট্টগ্রামে আগামীকাল থেকে ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। রোববার (৭ নভেম্বর) ভোর ৬টা থেকে এই সংগঠনের আওতাধীন গণপরিবহন চালুর ঘোষণা দেয়া হয়েছে। শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মালিকরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সমিতির অধীন যে বাসগুলো আছে […]

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান তিনি। শুক্রবার (৫ নভেম্বর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি এ আহ্বান জানান […]

বাংলাদেশে লাভজনক সুবিধা পেতে বিনিয়োগকারীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে আসার জন্য প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আপনারা সব সুযোগ পাবেন, আর কোনো বাধা থাকলে আমি তা দেখব। বৃহস্পতিবার লন্ডনে কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল হলে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১: টেকসই প্রবৃদ্ধি অংশীদারিত্ব তৈরি ও রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। তিনি তার […]

গাজীপুর হবে দেশের সবচেয়ে উন্নত মহানগর : মেয়র জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর একই উদ্দেশ্যে আমাদের গাজীপুরের কৃতিসন্তান শহীদ তাজউদ্দিন আহমদসহ জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। তাঁদের হত্যা করে এদেশকে কলঙ্কিত করা হয়েছে। স্বাধীনতাবিরোধী গোষ্ঠী যাতে এই দেশে পরিকল্পিতভাবে আর কোনো অপতৎপরতা চালাতে না […]

ধর্ম অবমাননা মামলায় ইকবালসহ চারজন ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার মামলায় গ্রেফতার ইকবাল হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে তৃতীয় দফায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৪ নভেম্বর) তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে শনিবার (২৩ অক্টোবর) একই মামলায় ৪ আসামি ইকবাল হোসেন, ৯৯৯-এ কল করা ইকরাম, মসজিদের খাদেম […]

আজ কলঙ্কময় জেলহত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক: কলঙ্কময় জেলহত্যা দিবস আজ। বাঙালি জাতির জীবনে এক বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের এই দিনে (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। মধ্যরাতে কারাগারের ভেতরে এমন জঘন্য […]

1 31 32 33 34 35 77