নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সে জন্য নির্বাচন থেমে থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি এলো কি এলো না তার জন্য নির্বাচন বসে থাকবে না। […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থ ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক অভিযোজন কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না। কপ২৬ অনুষ্ঠানে ‘অ্যাকশন এন্ড সলিডারিটি-ক্রিটিক্যাল ডিকেড’ শীর্ষক নেতৃবৃন্দের সভায় এক ভাষণে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অভিযোজন ও প্রশমনের জন্য উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের ৫০:৫০ বরাদ্দসহ বার্ষিক একশ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বুড়িগঙ্গায় মালবাহী নৌযানের ধাক্কায় নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌপুলিশের এসআই আব্দুস সোবহান গণামধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সকাল পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে […]
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে আজ থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি। দিনে ৪ থেকে ৫ হাজার স্কুল শিক্ষার্থীকে দেওয়া হবে ফাইজারের টিকা। ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৫টি বুথে শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। সকালে ৯টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ও […]
আর্ন্তজাতিক ডেস্ক: ষড়যন্ত্রের কারণে দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ ক্রমশ উন্নয়নের দিকে এগোচ্ছে। এতে একটি কু-চক্রীমহল ঈর্ষান্বিত হয়ে রাতদিন গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের এ ষড়যন্ত্রের কারণে দেশে কিছু […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ডিশ ক্যাবল ব্যবহারকারীদের সেট টপ বক্স না বসালে আর স্যাটেলাইট চ্যানেল দেখতে পারবেন না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল নেটওয়ার্ক ডিজিটাল করা হবে। এই সময়ের মধ্যে গ্রাহকেরা সেট টপ বক্স না বসালে আর টেলিভিশন দেখতে পারবেন না। ৩১ ডিসেম্বরের মধ্যে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরের সঙ্গে পুরোনো ১১টি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ডিভোর্স ছাড়াই প্রতারণা করে অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগের মামলায় জামিন পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি বেগম। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তারা। […]
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তার নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে ইউনেস্কো নির্বাহী সংসদ। আগামী ১১ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের বিস্তারিত তুলে ধরতে আয়োজিত এক সংবাদ […]
নিজস্ব প্রতিবেদক: স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্সে টানা ১৫ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রবিবার (৩১ অক্টোবর) সকালে এ সফরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সফরকালে আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় “জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬” এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া জলবায়ু সম্মেলন শেষে […]
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলের একটি বাড়ি থেকে শাশুড়ি, পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে উপজেলার দিঘড় ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ওই বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় শাফি (৪) নামের একটি শিশুকেও উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। […]
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নয়ন হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সরকারি-বেসরকারি সব ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমরা কে কোন দলের, কে কোন মতের, কে কোথায় ভোট দেন- তা কখনো বিবেচনা করা হয় না। শুক্রবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ নিস্তেজ হয়ে পড়েছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ৭৮ বছর বয়সী রওশন মাঝেমধ্যে চোখ খুলছেন। চার-পাঁচদিন ধরে অক্সিজেন সাপোর্ট দরকার হচ্ছে না, তবে তিনি কারো ডাকে সাড়া দিচ্ছেন না। টানা ৭৭ দিন ধরে […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দু’দেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ-এর সম্মেলন চলাকালে এর প্লেনারি হলে অনুষ্ঠিত এক আয়োজনে গতকাল এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প […]
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক সম্প্রীতে প্রতিশ্রুতিবদ্ধ শেখ হাসিনা সরকারকে বিব্রত করতে মূলত ধর্মীয় সংখ্যালঘুদের মৃত্যু ও ধর্ষণের গল্প ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক ধর্মীয় সহিংসতায় এখন পর্যন্ত মাত্র ৬ জন মারা গেছে। নিহতদের মধ্যে ৪ জন মুসলমান এবং তারা হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার […]
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা ও পরিবহণ ব্যবসায়ী আবু ছায়েদ রিপনকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বারাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ রিপন নোয়াখালী-ঢাকা রুটের লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জ কাউন্টারের মালিক ও মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন। বেগমগঞ্জ থানার ওসি […]
নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে শিশুদের চিন্তাধারাকে কপ ২৬ এর বৈশ্বিক এজেন্ডায় অন্তর্ভুক্তিকরণ জরুরি। আজ সংসদ সচিবালয়ের এলডি হলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘শিশুদের জলবায়ু ঘোষণাপত্র হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। তিনি বলেন,এক্ষেত্রে, বাংলাদেশ বৈশ্বিক প্লাটফর্মে নেতৃত্ব দিতে পারে। শিশুরাই হতে পারে পরিবর্তনের নিয়ামক। শিশু […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো জাতীয় প্রয়োজনে এই বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ এর পিংক সিটির পাশের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আজ বেলা ১১টা ৩৭ মিনিটে এসি বিস্ফোরণ থেকে ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ডিউটি অফিসার রাফি বলেন, রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলে শূন্য বয়স থেকেই নাগরিকদের এনআইডি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বর্তমানে ১৮ বছরের পর থেকে নাগরিকদের এনআইডি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে যারা ভোটার তাদেরই কেবল […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে পাসপোর্ট অধিদফতরের বর্তমান ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তার চাকরি […]
