নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৫ দিনের জার্মানি ও যুক্তরাজ্য (ইউকে) সফর শেষ করে আজ সকালে দেশে ফিরেছেন। প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি মুন্সী জালাল উদ্দিন বাসস’কে জানান, প্রেসিডেন্ট ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট’ সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে কিছু কিছু ঘটনা মাঝে মধ্যে ঘটছে। এগুলো যে ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে তা আপনারা নিজেরাই টের পান। একইসঙ্গে অপপ্রচারও চালানো হয়। রোববার পায়রা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। আর কখনও কেউ […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সহযোগী রাষ্ট্র ভারত। এমন মন্তব্যই করেছেন দেশটির পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতীয় বিমান বাহিনীর এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় শ্রিংলা আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্কের গভীরতা যে কোনো কৌশলগত অংশীদারদের থেকে বেশি। দুই দেশের মধ্যে অনেক বছর ধরে সম্পর্কের পরিপক্কতা গড়ে উঠেছে। ভারতের কূটনীতির […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিচারক, আইনজীবী ও এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে অবশ্যই মেডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে আগ্রহী হয়ে এগিয়ে আসতে হবে। কেননা, মামলা নিষ্পত্তিতে বিলম্ব হলে তা বিচারের ব্যাপ্তিকে ক্ষুণ্ন করে। এতে মামলার পক্ষসমূহের খরচ বেড়ে যায় এবং আদালতে মামলার জট বৃদ্ধি পেতে থাকে। তিনি বলেন, সকল বিচারপ্রার্থী দ্রুত ও […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের ঘোষণার দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ। শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে শাহবাগ মোড় অবরোধ শুরু করেন পরিষদের নেতাকর্মীরা।তাদের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।শাহবাগ অবরোধ থাকায় এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গ্রাহক ভোগান্তি বিবেচনায় বৈধ-অবৈধ কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। মন্ত্রী বলেন, ১লা অক্টোবরের থেকে কোনো মোবাইল ফোন চালু করতে গিয়ে অবৈধ চিহ্নিত হলে তা বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আর হচ্ছে না। এ বিষয়ে […]
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্ততপক্ষে ৭জন। শুক্রবার ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আর্মড […]
স্পোর্টস ডেস্ক: পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ রয়েছে টাইগারদের সামনে। সে জন্য স্কটল্যান্ড-ওমান ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হবে। ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮১ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ১৮২ রানের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ফরিদপুর বিভাগ হবে পদ্মার নামে। আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। কুমিল্লা নাম দেওয়া হবে না। কারণ, কুমিল্লার নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত। বৃহস্পতিবার সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ […]
নিজস্ব প্রতিবেদক: একজন সত্যিকার মুসলমান কখনো অন্যের ক্ষতি করতে ও সন্ত্রাস-জঙ্গিবাদে জড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি এও বলেছেন, আউলিয়া সাধক ও দরবেশদের এই দেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না।সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে কোনো লাভ হবে না। এ দেশের মানুষ অসাম্প্রদায়িক ও উদার। সাম্প্রদায়িক অপশক্তিকে […]
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মূল অভিযুক্ত বারবার অবস্থান পরিবর্তন করছে। খুব অল্প সময়ের মধ্যে তাকে আমরা ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। কুমিল্লায় কেন সে এই ঘটনা ঘটিয়েছে, কার মদতে এ কাণ্ড করেছে, শান্তি বিনষ্ট করেছে, তা আমরা জানতে পারবো। গতকাল […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারকে চীন সরকারের উপহার হিসেবে দেওয়া করোনাভাইরাস ভ্যাকসিনের পঞ্চম চালান মঙ্গলবার নিরাপদে ঢাকায় এসে পৌঁছেছে। এবারের ভ্যাকসিনগুলো চীনের সাহায্যপ্রাপ্ত সিনোভ্যাক কোম্পানি উৎপাদিত। ঢাকাস্থ চীনা দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে- ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে চীন এবং বাংলাদেশ সর্বদা একসাথে দাঁড়িয়েছে, কঠিন এবং চ্যালেঞ্জের সময়ে একে অপরকে সমর্থন ও সহায়তা করছে। যার […]
নিজস্ব প্রতিবেদক: আজ রোশনাই ঘেরা বারোই রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.) দিবস। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন খাতামুন্নাবিয়িন তাজদারে মদিনা জগতকুল শিরোমণি সর্বশ্রেষ্ঠ নবি হযরত মোহাম্মদ আহমদ মুজতাবা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ওফাত দিবস। ‘আজ থেকে প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগে আইয়ামে জাহেলিয়াতের ঘনঘোর তমসায় ছাওয়া ৫৭০ খ্রিষ্টাব্দের এই […]
নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর। গত রাত আনুমানিক একটার সময় নিজ বসতঘরে একদল অস্ত্রধারি সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত গুলি করে নে থোয়াইয়ের মৃত্যু নিশ্চিত করে। নিহতের মরদেহ […]
নিজস্ব প্রতিবেদক: নিজেদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ বন্ধের ঘোষণা দিয়েছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। শনিবার বিকাল থেকে সাময়িকভাবে এসব বন্ধ করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানায় কর্তৃপক্ষ। ফেসবুকে গ্রাহকদের জন্য দেওয়া ওই জরুরি নোটিশে ইভ্যালি জানিয়েছে, ‘সম্মানিত গ্রাহক, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন […]
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার চেলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে ৩টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও […]
আর্ন্তজাতিক ডেস্ক: ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশে পুনরায় থ্রিজি ও ফোরজি মোবাইল ইন্টারনেট চালু করা হয়েছে। মোবাইল অপারেটর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণক সংস্থার নির্দেশে শুক্রবার ভোর ৫টা থেকে তারা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশেই বিকাল ৪টার দিকে ঢাকায় আবার সেই সেবা চালু করা হয়। এরপর পযায়ক্রমে সিলেট, রাজশাহী, বরিশালেও তা […]
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একটি চিহ্নিত মহল হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। হাছান মাহমুদ বলেন, কুমিল্লার ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পাঁচলাইশের মোহাম্মদপুরে একটি বাসা থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উদ্ধার হওয়ার লাশগুলোর পরিচয় এখনও জানা যায়নি। পাঁচলাইশ থানার এএসআই সালমা বেগম বলেন, বাসার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও লাশের পরিচয় পাওয়া য়ায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের ২২ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মন্দির ও আশপাশে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন তারা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবি পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে […]
