আর্ন্তজাতিক ডেস্ক: ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশে পুনরায় থ্রিজি ও ফোরজি মোবাইল ইন্টারনেট চালু করা হয়েছে।
মোবাইল অপারেটর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণক সংস্থার নির্দেশে শুক্রবার ভোর ৫টা থেকে তারা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। নিয়ন্ত্রক সংস্থার
নির্দেশেই বিকাল ৪টার দিকে ঢাকায় আবার সেই সেবা চালু করা হয়। এরপর পযায়ক্রমে সিলেট, রাজশাহী, বরিশালেও তা সচল হয়।
রাতেই সব অপারেটরের থ্রি ও ফোর জি সেবা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
এরা আগে দেশে মোবাইল ইন্টারনেটের গতি অত্যন্ত ধীর হয়ে গেলে মোবাইল ফোনের ব্যবহারকারীরা মোবাইল ডেটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না।
মোবাইল অপারেটররা গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের একটি নির্দেশের মাধ্যমে নির্দেশ দিয়েছে যে শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারা দেশে থ্রিজি এবং ফোরজি মোবাইল ডেটা পরিসেবা বন্ধ রাখতে হবে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেছেন, কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে থ্রিজি ও ফোরজি মোবাইল ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে। সমস্যাগুলো ঠিক হয়ে গেলেই পরিসেবাগুলো স্বাভাবিক হয়ে যাবে।
