নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সকালে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে। হাসপাতালে গিয়ে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে আজ সকাল ৭টার পর প্রেসিডেন্টের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম। আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের সব মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিস) ৫ শর্তে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রোববার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে যে ৫টি শর্তে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার সাইবার […]
নিজস্ব প্রতিবেদক: ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ কারণে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ) সাবেক ও বর্তমান-সহ সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা আরোপের ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘চির অম্লান বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ১০ তলা ভবনের ছয় তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট […]
নিজস্ব প্রতিবেদক: কানাডায় ঢুকতে পারলেন না বহুল আলোচিত ও সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তাকে টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্ট থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাইতে ফেরত পাঠিয়েছে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি। স্থানীয় সময় আজ দুপুর একটা ৪১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি কানাডা পিয়ারসন এয়ারপোর্টে ল্যান্ড করে। এরপরই ডা. মুরাদ হাসানকে কানাডা ইমিগ্রেশন এবং […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: র্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপকে সম্পূর্ণ অযৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের পুলিশ বিচার বহির্ভূত হত্যা করে না। এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠভাবে নিষেধাজ্ঞা দেয়নি। তারা অতিরঞ্জিত সংবাদের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ আমাদের পুলিশ কখনো কাউকে ক্রস […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ট্যাক্স প্রদানকে মানুষের ধর্মীয় দায়িত্ব উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যারা ভ্যাট আদায় করছেন তাদের বলবো- জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে ভ্যাট আদায় করবেন। জনগণ কর দিতে চায়, কিন্তু ভয় পায়। আমাদের এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে নির্বিঘ্নে কর দিতে পারেন তারা। এ জন্য আইন-কানুন সহজ করতে হবে। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেছেন, মাদক, মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও ব্যাপক জনসচেতনতা দরকার। সচেতনতা, সুদৃঢ় পারিবারিক বন্ধন, সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের কঠোর নজরদারি এই অপরাধ প্রবণতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অবশেষে দেশ ছেড়েছেন বিতর্কিত বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে৮৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। গত চার দিন ধরে অগোচরে থাকা মুরাদকে এদিন রাত ৯টার দিকে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। সর্বোচ্চ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে এই মেট্রোরেল চালানো হয়। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উত্তরা থেকে আগারগাঁও- ১১ দশমিক ৫৮ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে দেড় ঘণ্টা সময় লেগেছে মেট্রোরেলের।এ সময় উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দুর্নীতি মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদের পাঁচ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। এ মামলায় চ্যানেল-৯ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনায়েতুর রহমান বাপ্পীরও সাজা বহাল আছে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ এমপি হারুনের আপিল আবেদনটি খারিজ করে আদেশ দেন। ২০১৯ সালের ২১ অক্টোবর হারুন অর রশিদকে পাঁচ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর স্বামীবাগে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দুপুরে মিতালী স্কুল গলিতে বাড়িটির চারদিকে অবস্থান নেন র্যাব সদস্যরা। জঙ্গি আস্তানা সন্দেহের কথা জানিয়ে র্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসায় অভিযান চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। র্যাব জানায়, ওই বাড়ির ভেতর […]
আর্ন্তজাতিক ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত। বুধবার দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর ওই এমআই- ১৭ হেলিকপ্টারটি। এতে বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং ১২ সেনা কর্মকর্তা। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনই নিহত হয়েছেন। এরমধ্যে বিপিন রাওয়াত ও […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার অপর পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বুধবার দুপুরে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার সময় ২২ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চিত্রনায়িকা নায়িকা মাহিয়া মাহি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে ঢালিউডের নায়ক মামনুন হাসান ইমন থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ নায়ক র্যাব সদর দপ্তরে হাজির হন। তাকে ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে ৫ ঘণ্টার বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১১টা […]
নিজস্ব প্রতিবেদক: অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন নেতারা। জরুরি সভায় জেলা আওয়ামী […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বিভাগীয় পাঁচ জেলার মেডিকেল কলেজ হাসপাতালে ‘বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট’ স্থাপন করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জেলাগুলোতে এটি স্থাপন হলে সাশ্রয়ী মূল্যে পোড়া ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের মানসম্পন্ন চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘এস্টাবলিশমেন্ট অব বার্ন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রিংলা ঢাকা সফরের শুরুর দিন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তারপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের […]
