×
২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের পাঁচ বিচারপতির মধ্যে জ্যেষ্ঠতার দিক দিয়ে তৃতীয় নম্বরে ছিলেন। এদিকে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেছেন আজ (বৃহস্পতিবার)। দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আজই তার […]

বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়

নিজস্ব প্রতিবেদক: আবারও আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ২রা জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। বৃহস্পতিবার এনবিআরের জনসংযোগ দপ্তর বিভাগ থেকে জানানো হয়েছে, আগামী ৩১শে ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ২০২১-২২ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ২রা জানুয়ারি ২০২২। জরিমানা পরিহারের […]

জিপিএ-৫ পেলো ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৬০৪৭, রাজশাহী ২৬১৬৭, কুমিল্লা ১০২৪৫, যশোর ১৩৭৬৪, চট্টগ্রাম ৯০০৮, বরিশাল ৪৪৮৩, সিলেট ৪২৬৩, দিনাজপুর ১২০৮৬, ময়মনসিংহ ৭৪৩৪, মাদ্রাসা ৭৫১৬ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৪৮৮৫ জন। মোট জিপিএ-৫ পান ১৩৫৮৯৮ জন […]

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে তিনি ২০২২ সালের নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এতে ভার্চুয়ালি যুক্ত হবেন। পরে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে ফলের […]

অবশেষে সৈকতে নারী-শিশুদের জন্য আলাদা জোন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে নারী ও শিশুদের সুরক্ষায় আলাদা জোনের উদ্বোধন করা হয়েছে। সৈকতের লাবনী পয়েন্টে ৬০০ ফুট দীর্ঘ ওই জোন বুধবার দুপুর ১২টায় উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘প্রশাসন চায় সৈকতে নারী ও শিশুরা বিশেষ সুরক্ষায় থাকবে। এর ফলে এ জোন অনেকে নির্বিঘ্নে আনন্দমগ্ন […]

প্রেসিডেন্টের সংলাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত বিএনপির

নিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের চলমান সংলাপে অংশগ্রহণ না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। বুধবার বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোটাধিকার হরণ’ হয়েছে উল্লেখ দিনটি উপলক্ষে আগামীকাল […]

আমেরিকা গণতন্ত্রের কথা বলে আর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দেয়া যুক্তরাষ্ট্রের বাংলাদেশে গণতন্ত্র আর মানবাধিকার নিয়ে সমালোচনার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমেরিকা গণতন্ত্রের জন্য কথা বলে আর খুনিদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। কেন আমি জানি না। তারা নাকি বিশ্বের সব থেকে গণতান্ত্রিক দেশ! গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ ও […]

খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনি সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, আইনতগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা বুঝতে পারছেন। আমরা বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি। তবে এ বিষয়ে […]

টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার বেশ কয়েকটি কেন্দ্রে এই টিকা দেওয়া শুরু হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিকেল বার্ন ইউনিট ও বক্ষব্যাধি হাসপাতাল কেন্দ্রে সকাল ১০ টায় বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এসব কেন্দ্রে লোকজন লাইন ধরে টিকা নিচ্ছেন। যারা টিকা নিতে পারবে তাদের আগে থেকেই মোবাইল […]

নৌ আদালতে আত্মসমর্পণ করলেন সেই লঞ্চের দুই মাস্টার

নৌআদালতে আত্মসমর্পণ করেছেন অভিযান ১০ লঞ্চের দুজন মাস্টার। দুপুর ১২টার দিকে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটিং অফিসার বিল্লাল হোসাইন এ তথ্য জানান। সূত্র জানায়, র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া লঞ্চ মালিককে এখনও আদালতে তোলা হয়নি। এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার নৌ […]

সাবেক এমপি জয়নাল হাজারী আর নেই

নিজস্ব প্রতিবেদক: ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জয়নাল হাজারী সম্পাদিত ‘হাজারিকা প্রতিদিন’ পত্রিকার তরফে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অসুস্থ হয়ে গতকাল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৯৮৪-২০০৪ পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন […]

সিলেট বিমানবন্দরে ১১ কেজি সোনাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণসহ চার পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আলামিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় মৃত্যু বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় যানজটের কারণে ক্রংসিয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় আরেকজন মারা গেছেন। এ নিয়ে মোট চারজন মারা গেলেন। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ উদ্দিন (৬৫) মারা যান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি […]

এমভি অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: এমভি অভিযান-১০ এ স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ যাত্রীর মৃত্যুর ঘটনায় লঞ্চমালিক মো. হামজালাল শেখকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। প্রায় ৪০০ যাত্রী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এমভি অভিযান-১০ সদরঘাট থেকে ছেড়ে যায়। চাঁদপুর ও বরিশাল টার্মিনালে লঞ্চটি থামে এবং যাত্রী ওঠানামা করেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে […]

ঢাকা নগর পরিবহন চালু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করার উদ্যোগের অংশ হিসেবে আজ থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে সবুজ রঙের বাস নিয়ে চালু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহন। শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, আগামীকাল (আজ) রাজধানীর মোহাম্মদপুর এলাকা […]

চতুর্থ ধাপে ৮৩৬ ইউপিতে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে চতুর্থ ধাপে ৮৩৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোট শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ কর্মসূচি। এ ধাপে ৭৯৮ ইউপিতে ব্যালট পেপারে এবং ৩৮টিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। কুয়াশা ও শীত উপেক্ষা করে সকালেই কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররাও। সুষ্ঠু ভোটের সব আয়োজন […]

লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ২৯ জনের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত ২৯ জনের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ অংশগ্রহণ করে জানাজায়। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ জনের বাড়ি বরগুনায়। এই ৩৭ জনের মধ্যে চারজনের মরদেহ ঝালকাঠি থেকেই শনাক্ত করে নিয়েছেন স্বজনরা। বাকি ৩৩ […]

বার্ন ইউনিটে আসা দগ্ধ কেউই শঙ্কামুক্ত নন: সামন্ত লাল

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব দগ্ধ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে তাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন পরিচালক ডা. সামন্ত লাল সেন। আজ শনিবার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের টিম বরিশালে গেছে। ৭ জন চিকিৎসক কাল রাত […]

লঞ্চের আগুনে আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শেখ হাসিনা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সফরে প্রধানমন্ত্রী এখন মালদ্বীপে অবস্থান করলেও তিনি […]

ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক অবস্থা জানতে ঝালকাঠির উদ্দেশে ঢাকা ছেড়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুপুরের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবেন। এর আগে, তিনি এক শোকবার্তায় অগ্নিকাণ্ডের ঘটনায় […]

1 24 25 26 27 28 77