নিজস্ব প্রতিবেদক: বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় পাঁচ জেলায় আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া গাবতলীতে সংঘর্ষের সময় গুলিতে নারী-সহ পাঁচ জন নিহত হয়েছেন। বুধবার রাতে ভোটগণনা চলাকালে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে কালাইহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিজিবির গাড়ি ভাঙচুর […]
নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগকে কোনভাবেই বিভ্রান্তির পথে না গিয়ে পাঠে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে দক্ষ জনশক্তি হিসেবে এখন থেকেই নিজেদের গড়ে তুলতে হবে। আজকে আমরা উন্নয়নশীল দেশ, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। ৪র্থ শিল্প বিপ্লব আসবে, প্রযুক্তির এই […]
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে অন্তত পঞ্চাশ জন যাত্রী ছিলো বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পঞ্চম ধাপে ৭০৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে ৭০৮ ইউনিয়নের মধ্যে ৪০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে; বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে। সূত্র জানায়, পঞ্চম ধাপে ৪৮ জেলার ৯৫ উপজেলায় ভোট হবে। ১৯ জেলার ৩১ উপজেলায় বাড়তি নিরাপত্তা […]
স্পোর্টস ডেস্ক: বে ওভালে ইতিহাস গড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে ৮ উইকেটে হারাল মুমিনুল বাহিনী। সুদূর তাসমানিয়া সাগরের তীরে ধ্বনিত হলো – বাংলাদেশ বাংলাদেশ। মাউন্ট মাঙ্গানুয়ে স্বগর্বে উড়ল লাল-সবুজের পতাকা। সেটাই স্বাভাবিক। যে দেশের মাটিতে এর আগে কোনোই জয় ছিল না বাংলাদেশের, সেখানে প্রথম টেস্টেই জয়! দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩৯ রানের লিডের জবাবে ব্যাট […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনার নতুন ধরন আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী সতর্ক অবস্থা চলছে। বাংলাদেশেও এই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে- ওমিক্রন আক্রান্ত দেশ হতে আগত যাত্রীদের বন্দরসমূহে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে; সকল ধরনের (সামাজিক/ রাজনৈতিক/ ধর্মীয়/ অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করতে হবে; প্রয়োজনে […]
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে স্বামী ও শিশুসন্তানকে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তদন্ত চলাকালে বিভিন্ন সংস্থার অসঙ্গতিপূর্ণ বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতের রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী আবদুল্লাহ আল হারুন। শুনানিকালে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর তুরাগ থানার চণ্ডালভোগ এলাকার একটি টিনেশেড বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজন মারা গেছে। নিহতরা হলো- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। ঘর থেকে তাদের পোড়া লাশ উদ্ধার করা হয়। আজ ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, উত্তরার মানিক বস্তি খালপাড়ে সরকারি […]
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল ৮টার পর নদীতে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ রিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। অপেক্ষমাণ যানবাহনগুলোর মধ্যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্স […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। […]
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে সরিয়ে দেয়া হয়েছে। সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিষয়টি চিঠির মাধ্যমে তাকে (তৈমূর) জানানো হয়েছে। কার্যালয় সূত্রে জানা যায়, দলের পক্ষ থেকে তৈমূর আলম খন্দকারকে দেয়া চিঠিতে বলা হয়েছে, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের […]
নিজস্ব প্রতিবেদক: আসন্ন শীতকালীন অধিবেশনেই গণমাধ্যমকর্মী আইনের খসড়া জাতীয় সংসদে উত্থাপনের আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকার (চবিসাফ)মিলনমেলা ও দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইনের খসড়া ইতোমধ্যেই আইনমন্ত্রী স্বাক্ষর করে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শীর্ষ দুই নেতাকে ছাড়াই নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছে গণফোরাম ও বিকল্পধারা বাংলাদেশ। রোববার সন্ধ্যায় দল দুটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে সংলাপে অংশ নেয়। গণফোরাম সভাপতি কামাল হোসেন সংলাপে যাননি; ছিলেন না বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও। আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে প্রথমে বসে গণফোরাম, দলের নেতৃত্ব […]
নিজস্ব প্রতিবেদক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইনের উপর দিয়ে গাড়ি যাওয়ার পর বিস্ফোরণে শুক্রবার ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। শনিবার (১ জানুয়ারি) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এই তথ্য জানিয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার বেশি দূরের বহোং […]
নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নিযুক্ত প্রধান বিচারপতি মোঃ হাসান ফয়েজ সিদ্দিকী। নতুন বছরের প্রথম দিন শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে নবনিযুক্ত প্রধান বিচারপতি সড়ক পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। পরে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরের পর্দা উঠলো। নতুন বছরের ১ জানুয়ারি পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যুক্ত হন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে মেলার অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সভাপতিত্ব […]
নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ওড়ানো ফানুসে রাজধানীর অন্তত ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মাতুয়াইল এলাকায় একটি পাঁচতলা ভবন ও কলাবাগান এলাকার একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরান ঢাকার ধোলাইখাল বড় মসজিদের সামনের একটি ভবন থেকে ওড়ানো ফানুসে পাশের সড়কের কয়েকটি দোকানে আগুন লেগে পুড়ে […]
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতির স্ত্রী বেগম রাশিদা খানম, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সাবেক […]
নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ৭টার দিকে পরিদর্শনে আসেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। সেতুতে প্রায় দুই কিলোমিটার হাঁটেন তারা। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের গণমাধ্যকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা পদ্মা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা মহামারির কারণে এবারও সীমিত আকারে পালন করতে হচ্ছে থার্টিফার্স্ট নাইট। ইংরেজি বর্ষবরণের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে দেওয়া হয়েছে। ঢাকার রাস্তায় যানবাহন চলাচলে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে বিধিনিষেধ মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। […]
