×
কোন ধর্মেই মানুষ হত্যার অনুমতি দেয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, কোন ধর্মেই সন্ত্রাসবাদ ও মানুষ হত্যার অনুমতি দেয় না। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতা আমাদেরকে সন্ত্রাসবাদ নির্মূলে সফলতা এনে দিয়েছিল। বিভিন্ন সময়ে নির্মূল কমিটি সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার ঘটনাগুলো জনগণের সামনে নিয়ে আসে, যা সরকারকে সহযোগিতা করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য। […]

ইসি আইন প্রণয়নকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘ দিনের আকাক্সিক্ষত নির্বাচন কমিশন আইন প্রণয়নের মহৎ উদ্যোগকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নেতৃবৃন্দ বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। বুধবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দসহ একটি চিহ্নিত মহল নির্বাচন […]

করোনাভাইরাস সংক্রমণের রেড জোনে ঢাকাসহ ১২ জেলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও রাঙামাটির পর আরও ১০ জেলাকে করোনাভাইরাস সংক্রমণের রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছে ৩২ জেলা। আর গ্রিন বা সবুজ জোনে রয়েছে ১৬ জেলা। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে বুধবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, […]

হাতিরঝিলে দুর্ঘটনায় ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ হাবিবুর রহমান (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জনুয়ারি) রাতের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা […]

ভিসি পদত্যাগ না করলে আমরণ অনশনের ঘোষণা শাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে পদত্যাগের জন্য বুধবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থীরা আমরণ অনশনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ এই আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, ভিসি অধ্যাপক ফরিদ […]

জনগণের টাকায় সংসার চলে, ডিসিদের মনে রাখতে বললেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলার জন্য বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বহুল প্রতীক্ষিত তিন দিনব্যাপী বার্ষিক ডিসি সম্মেলন-২০২২ অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ নির্দেশ দেন। রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘দুর্নীতি উন্নয়নের সবচেয়ে বড় […]

প্রকৌশলী দেলোয়ারের পরিবারের পাশে দাড়ালেন ভারপ্রাপ্ত মেয়র

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নিহত প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনের পরিবারকে সরকারি পাওনা ভাতা ও প্রভিডেন্ট ফান্ড হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরন নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত প্রকৌশলীর স্ত্রীর হাতে চেক তুলে দেন। ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান তার বক্তব্যে বলেন, প্রকৌশলী দেলোয়ার হোসেন কর্মজীবনে সৎ […]

বুধবার থেকে সুপ্রিম কোর্ট চলবে ভার্চুয়ালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবের কারণে আগামীকাল বুধবার (১৯ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট উভয় বিভাগের বিচার কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু […]

গাজীপুরে রেল লাইনে অবৈধ বাজার, ঝুকিপূর্ণ

মোহাম্মদ আলম : টঙ্গীর বৌ-বাজার এলাকায় রেলের জমি দখল করে গড়ে তোলা হয়েছে স্থায়ী মার্কেট। প্রতিদিন এই রেলপথ ব্যবহার করে শতাধিক ট্রেন চলাচল করে এবং এই রেলক্রসিং দিয়ে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ। অথচ এখানে লেভেল ক্রসিং বা প্রতিবন্ধকতা না থাকায় ঝুঁকি নিয়ে রেলপথ পারাপার হন পথচারী ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রী। প্রায়ই বৌ-বাজার এলাকায় রেলে […]

ইসি গঠনে রাষ্ট্রপতিকে চার প্রস্তাব আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে কমিশনের আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোসহ একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংলাপে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নেরও প্রস্তাব দিয়েছে দলটি। সোমবার বিকালে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এসব প্রস্তাব দেয়। বঙ্গভবনে সংলাপ থেকে বেরিয়ে দলের কেন্দ্রীয় […]

স্বাস্থ্যবিধি মানাতে কাল-পরশুর মধ্যে ‘অ্যাকশনে’ যাবে সরকার

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মানাতে সরকার প্রয়োজনে ‘অ্যাকশনে’ যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে বিফ্রিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি দু-তিনদিন পর্যবেক্ষণের পর স্বাস্থ্যবিধি মানাতে সরকার ‘অ্যাকশনে’ যাবে। তিনি বলেন, করোনা […]

নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুমোদন দিল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ জানুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এ আইনের খসড়ায় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা এবং […]

করোনায় আরও ১০ মৃত্যু, শনাক্ত ৬৬৭৬

নিজস্ব প্রতিবেদক: দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে। সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের […]

রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের সংলাপ বিকালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে আজ বঙ্গভবনে যাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বিকাল ৪টায় বঙ্গভবনে এই সংলাপে অংশ নেবে। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের যারা থাকছেন— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের […]

টানা তৃতীয়বারের মতো বিজয়ী আইভী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ১ লাখ ৬১ হাজার ২৭৩টি ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন। ১৯২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার […]

জনস্বার্থকে সবকিছুর উর্ধ্বে স্থান দিতে হবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র, আইনের শাসন এবং উন্নয়নের মত মৌলিক প্রশ্নে দল, মত, শ্রেণি ও পেশা নির্বিশেষে আপামর জনগণকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং তাদের সকল প্রত্যাশার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ, জনপ্রতিনিধি হিসাবে জনস্বার্থকে সবকিছুর উর্ধ্বে স্থান দিতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর […]

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ রোববার সকালে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ডা. দীপু মনি বলেন, সারা দেশে শিক্ষার্থীদের […]

যে ফলাফলই হোক না কেন মেনে নেব: আইভী

নিজস্ব প্রতিবেদক: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘সুষ্ঠু ভোট হলে আমার বিজয় সুনিশ্চিত। যে ফলাফল হোক না কেন মেনে নেব’। ভোটে যেন কোনো ধরনের কারচুপি কিংবা সহিংসতা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের […]

নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে ক্ষমতাসীণ দল আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এদিকে নাসিক নির্বাচনকে […]

বিধিনিষেধ না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে, সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউন দিলে দেশের ক্ষতি, আমরা সেদিকে যেতে চাই না। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। […]

1 21 22 23 24 25 77