নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় সংসদে আজ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ এর ওপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ি প্রধান নির্বাচন কমিশনার এবং […]
নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। আজ সকাল ১০টা ২০ মিনিটে শাবিপ্রবির সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। বুধবার ভোররাত সাড়ে ৫টার দিকে ভিসির বাসভবনের সামনে অনশনস্থলে উপস্থিত হন তিনি । এসময় তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন […]
নিজস্ব প্রতিবেদক: নিজ সহপাঠী ও আন্দোলনকারীরা অনুরোধ করা সত্ত্বেও অনশন না ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন অনশনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৯টায় প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান শাহরিয়ার আবেদিন। এসময় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম অপূর্ব ও সাবরিনা। তারা তিনজনই অনশন কর্মসূচি পালন করছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরতদের অনশন ভাঙাতে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মানুষের অতি আত্মবিশ্বাসের কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এরকম একটা পরিস্থিতির কারণে এক থেকে ৩২ শতাংশে উঠেছে সংক্রমনের হার। এটা খুবই আশঙ্কাজনক। হাসপাতালে রোগী যারা আসছেন তাদের ৮৫ শতাংশই টিকা নেননি। মারা যারা যাচ্ছেন তাদেরও ৮৫ শতাংশই টিকা নেননি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আজ মঙ্গলবার […]
নিজস্ব প্রতিবেদক: সার উৎপাদনে দেশীয় উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়েছেন। পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় আমাদের ইউরিয়া সারের ব্যাপক […]
নিজস্ব প্রতিবেদক: র্যাবকে নিষিদ্ধ করতে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘে চিঠি দিলেও শান্তিরক্ষা মিশনে কোনো ‘প্রভাব পড়বে না’ বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। আজ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ যখন শান্তিরক্ষা মিশনে কোনো দেশ থেকে সদস্য […]
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং তাদের দল বিএনপি ভুল রাজনীতির কারণে এখন চরম দুর্দিনের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। তিনি বলেন, নিজেদের রাজনৈতিক ব্যর্থতায় বিএনপি আজ গভীর সঙ্কটে নিপতিত। রাজনৈতিক দৈন্যতায় চরম দুর্দিনের কালো অন্ধকারের হতাশা-অবসাদ জেঁকে বসেছে তাদের মনে। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনার শনাক্তের হার দ্রুতই বাড়ছে। দৈনিক শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২৩৮ জনে। নতুন শনাক্তের ৬৪ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১৪,৮২৮ জন। আগের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর পশ্চিম রামপুরায় একটি পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উলুন পাওয়ার হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সাভিসের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত খসড়া আইন জাতীয় সংসদে বিল আকারে উত্থাপনকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘উনারা (বিএনপি) এই আইন না পড়েই মন্তব্য করছেন। উনারা মনে করেছিলেন এই আইনটি একটি পলিটিক্যাল ইস্যু। আইনটি নিয়ে উনারা এখন বলেন এইটা নাই, ওইটা আছে; এসব নাচ-গান শুরু করে দিয়েছেন।’ রবিবার (২৩ জানুয়ারি) সংসদে বিলটি […]
নিজস্ব প্রতিবেদক: রংপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহানগরীর নবীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষাণিক ভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের জরুরি বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
নিজস্ব প্রতিবেদক: ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে আজ শুরু হচ্ছে ‘পুলিশ সপ্তাহ-২০২২’। এবারের সপ্তাহে পুলিশের প্রধান দাবি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র বিভাগ বা অধিদপ্তর গঠন করা। এছাড়া অন্য দাবির মধ্যে রয়েছে-সুপারনিউমারারি পদসংখ্যা বৃদ্ধি, জনবল বাড়ানো, সব সদস্যের জন্য বিশেষ ভাতা চালু, উন্নত অস্ত্রসহ অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ, ক্যাডার কর্মকর্তাদের ঝুঁকিভাতা দেওয়া, গাড়ির সংখ্যা […]
নিজস্ব প্রতিবেদক: ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রীসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের সাথে দীর্ঘ সোয়া এক ঘন্টা আলোচনা করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি কেউ। বরং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষ থেকে অনশন ভাঙার প্রস্তাব এলে সময় চাইলেন শিক্ষার্থীরা। সেই সাথে এক দফা এক দাবি, ভিসির পদত্যাগে অনড় থাকেন শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত ১ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পূর্বনোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন পরীক্ষা দিতে কেন্দ্রে আসা শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ আজই […]
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ঢাকায় আলোচনার জন্য আহবান জানালেও ঢাকায় নয়, তার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় বসতে চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত দূত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে এ কথা জানিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার পর এ ভূকম্পন অনুভূত হয়। ভারত-মিয়ানমার সীমান্তে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব অনুভূত হয় বাংলাদেশে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। সংস্থাটি প্রথমে ভূকম্পনের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনার সংক্রমণ প্রতিরোধে আজ থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণাসহ পাঁচদফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এছাড়া সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাগম করা যাবে না। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিধিনিষেধ আরোপ করা হয়। এতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধে পাঁচদফা বিধিনিষেধ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীতে এক ট্রাফিক সার্জেন্টের উদ্দেশে চীনা নাগরিকের টাকা ছুড়ে মারার যে ঘটনা ঘটেছিল, সেটির তদন্তে নেমে প্রাথমিকভাবে ওই সার্জেন্টের কোনো দোষ পায়নি পুলিশ। ওই সার্জেন্ট কিংবা ট্রাফিক সদস্যরা কোনো টাকা চাননি, শুধু গাড়ির কাগজপত্র পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু ওই চীনা নাগরিক বিনা কারণে মেজাজ হারিয়ে ঘটনাটি ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে বেড়ে চলা করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান জাহিদ মালেক। জাহিদ মালেক বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। বুধবারও সাড়ে […]
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় বিয়ে-শাদি ও সামাজিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে ওসমানি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের পঞ্চম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিয়ে-শাদিসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এখন বন্ধ […]
