×
৩৭ হাজার ৫০৭ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় কর্মসূচির সংশোধনী প্রস্তাবসহ ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৩৭ হাজার ৫০৭ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে সরকারি নিজস্ব তহবিল থেকে ৩৬ হাজার ২৩ কোটি ৯১ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৩৩ কোটি ৩৩ লাখ টাকা এবং ১৪ কোটি ৪৯ […]

সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। মঙ্গলবার ডেথ রেফারেন্সটি হাইকোর্টের ডেসপাস শাখায় এসে পৌঁছেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান। তিনি বলেন, বিচারিক আদালত থেকে এ মামলার রায়সহ নথিপত্র গ্রহণ করা হয়েছে। এখন তা সংশ্লিষ্ট […]

আরো ৩ রুটে ঢাকা নগর পরিবহনের বাস চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহনের কার্যক্রম আরো তিনটি রুটে চালু করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সভা শেষে তিনি বলেন, নতুন […]

গাজীপুর মহানগরে ঐক্যবদ্ধ যুবলীগে চাঙ্গা আওয়ামী রাজনীতি

মোহাম্মদ আলম : ঐক্যের কোন বিকল্প নেই। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের ঐক্যবদ্ধ কর্মসূচীতে চাঙ্গা মহানগরের আওয়ামী রাজনীতি। মহানগরের ৮ থানা ও ৫৭ ওয়ার্ডে কমিটি গঠনের প্রকৃয়া চলছে। ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীসভায় মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এক মঞ্চে হাজির হচ্ছেন। একইভাবে জাতীয় এবং দলীয় কর্মসূচীতেও মহানগর আহ্বায়ক কমিটির সদস্যদের এক ছাতার নীচে পেয়ে নেতাকর্মীদের মাঝেও নতুন […]

শেষ ধাপে ১৩৮ ইউপিতে ভোট গ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক: শেষ ধাপে ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ আজ। ২০ জেলার ২৬ উপজেলার এসব ইউপিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে। এর মধ্য দিয়ে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হচ্ছে। কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের আমলে এটিই শেষ নির্বাচন। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ […]

ইসি গঠনে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন-ইসি গঠনে বিশিষ্টজনদের সঙ্গে আগামী শনিবার ও রবিবার তিনটি বৈঠক করবে সার্চ কমিটি। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ই-মেইলের মাধ্যমে মতামত ও নাম চাওয়া হবে, তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না। আজকে প্রথম বৈঠক ছিল। প্রথম বৈঠকে আমরা নিজেদের মধ্যে পরিচয়পর্ব শেষ করেছি। সোমবার থেকে ১৫ […]

শপথ নিলেন কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণসহ নবনির্বাচিত সদস্যরা। তবে শপথে অংশ নেননি মিশা-জায়েদ প্যানেলের বিজয়ীরা। আজ রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এফডিসির উন্মুক্ত প্রাঙ্গনে শপথ নেন তারা। শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তবে সেখানে উপস্থিত ছিলেন দুজন নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের সদস্যরা। বাংলাদেশ চলচ্চিত্র […]

সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আরাফাত মুন্না হাসপাতাল থেকে এ খবর নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল […]

বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ শনিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, […]

বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পশ্চিম সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তবে ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। শুক্রবার রাত সাড়ে […]

প্রধানমন্ত্রীকে অস্ট্রিয়ার চ্যান্সেলরের ফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অস্ট্রিয়া-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার। এ সময় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে ১০ মিনিটের মতো কথা হয়। শুক্রবার বিকাল ৪টায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই ফোনালাপ হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমদিকে দেড় মিলিয়ন […]

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপি নেতারা হতাশ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কর্মীরা স্বস্তি প্রকাশ করলেও নেতারা হতাশ এই ভেবে যে, বেগম জিয়ার সুস্থতা তাদের আন্দোলনে পানি ঢেলে দিয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীতে মন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। […]

আবারও বাড়লো বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। স্কুল-কলেজের শ্রেণিকক্ষে পাঠদান আর জনসমাগমে বিধিনিষেধের মেয়াদ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এখনকার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। […]

বান্দরবানে পাহাড়ে গোলাগুলি, সেনা সদস্যসহ ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমা জোনের একটি টহল দলের সঙ্গে সন্তু লারমা সমর্থিত জেএসএস মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার সহ তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সংশ্লিষ্টরা জানান, জেএসএস সন্ত্রাসীদের একটি দল রুমা উপজেলার বথিপাড়া এলাকায় চাঁদাবাজির জন্য আসবে- এমন তথ্যের ভিত্তিতে রাইং […]

লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ফেসবুক লাইভে এসে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮)। বুধবার রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে তিনি আত্মহত্যা করেছেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানান, নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত […]

পবিত্র শবেমেরাজ ২৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। ফলে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে ২৮ ফেব্রুয়ারি (২৬ রজব) রাতে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির […]

চাকরি পেয়েছেন ভাতের বিনিময়ে পড়াতে চেয়ে পোস্টার করা সেই যুবক

নিজস্ব প্রতিবেদক: দুইবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া বগুড়ার সেই আলমগীর কবিরের চাকরি হয়েছে সুপারশপ স্বপ্ন’তে। বুধবার দুপুরে আলমগীর বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তীর কার্যালয়ে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে তার সঙ্গে আলাপ করার পর বিকালে উপস্থিত হন স্বপ্ন’র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল। এরপর জুমে আলমগীর কবিরের ইন্টারভিউ নেয়া হয়। […]

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে শিক্ষামন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে শিক্ষামন্ত্রী বলেছিলেন, যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। […]

বিরামপুরে প্রাইভেটকারে-ট্রেনের ধাক্কা: নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। গেটম্যান সাইফুজ্জামান জানান, রেললাইনের গেটটির কাজ চলছিল। তাই ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ […]

৮১ দিন পর গুলশানের বাসায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আড়াই মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর গুলশানের বাসভবনের উদ্দেশ্যে হাসপাতাল ছাড়েন তিনি। বাসায় তাকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, শিরিন সুলতানা ও আফরোজা আব্বাসসহ নেতারা। বিএনপি […]

1 18 19 20 21 22 77