নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
গেটম্যান সাইফুজ্জামান জানান, রেললাইনের গেটটির কাজ চলছিল। তাই ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রাইভেটকারের চালক সেটি না দেখে রেললাইনের ওপর প্রাইভেটকার উঠিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
তিনি জানান, সকাল ৭টায় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ক-১১-২৩৩২) ৪-৫ জন যাত্রী জেলার জয়পুরহাট ড্রাইভিং লাইসেন্সের জন্য যাচ্ছিলো। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কারের চালক রেলক্রসিংয়ের ওপর গাড়িটি তুলে দেন। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
