×
আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বিকালে আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কের ব্যাপারী মার্কেট এলাকায় অবস্থিত ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানায় এ অগ্নিকা-ণ্ডের ঘটনা […]

প্রাইভেটকার পুকুরে, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : চাঁদপুরের শাহরাস্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের রেজাউল করিম (২৩), যশোরের […]

ইউক্রেন-রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক

আর্ন্তজাতিক ডেস্ক : “ইউক্রেন প্রকৃতপক্ষে কোন রাষ্ট্র নয়” রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের এই কথা থেকে স্বাভাবিকভাবেই উৎসাহ জাগে প্রকৃতপক্ষে ইতিহাস কি বলে ? তিনি বলেছেন – ইউক্রেন কোন দিনই প্রকৃত অর্থে একটা রাষ্ট্র ছিল না। এখন যা ইউক্রেন তা আসলে ‘প্রাচীন রুশ ভূখণ্ড।’ প্রকৃতপক্ষে রাশিয়া ও ইউক্রেনের ইতিহাস বহু শতাব্দী ধরেই এক সাথে জড়িয়ে আছে […]

নীলক্ষেতে বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী ও ব্যবসায়ীরা এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। জানা যায়, আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: অপচয় রোধ ও চুরি ঠেকাতে পর্যায়ক্রমে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠছে এসব স্থানে ধীরে ধীরে গ্যাস ও বিদ্যুতে ভর্তুকির কমাতে বলেছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন […]

কর্মচারী টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: করোনার টিকা না নিলে দোকানের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পলওয়েল সুপার মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোহা. শফিকুল ইসলাম বলেন, টিকা না নেওয়া থাকলে কোনো কর্মচারীকে দোকান […]

সুপ্রিম কোর্টে রায় বাংলায় লেখা শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টে বাংলায় রায় লেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে বলেও জানান তিনি। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যেন […]

লক্ষ্মীপুরে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: শহীদ মিনারে ফুল দিয়ে যাওয়ার পথে লক্ষ্মীপুরে রায়পুরে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরে হলরোড ও বাসস্টেশন এলাকা এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার […]

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অমর ২১শে ফেব্রুয়ারি আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর গৌরবময় একদিন। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের এদিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার। যাদের ত্যাগে বাংলা বিশ্ব আসনে পেয়েছে গৌরবের উচ্চাসন। একুশের প্রথম প্রহর থেকে বিনম্র […]

চূড়ান্ত ১০ জনের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১২ থেকে ১৩ জনের নাম বাছাই করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। আগামী ২২ ফেব্রুয়ারি পরবর্তী বৈঠক করে এদের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করবে তারা। পরে ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে সে তালিকা জমা দেওয়া হবে। রোববার সন্ধ্যা পৌনে ৭টায় সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক […]

‘জয় বাংলা’ স্লোগান বাধ্যতামূলক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য সার্কুলার দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। বাধ্যতামূলকভাবে সকলে এই স্লোগান ব্যবহার করবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, সকল সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে। সকল শিক্ষা […]

ইন্দুরকানীতে ইউপি সচিব পদ শূন্য, নেই ভবন

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ৩টি ইউনিয়ন পরিষদের ভবন না থাকায় ও সচিব পদ শূন্য থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভোগান্তির স্বীকার হচ্ছে সাধারণ জনগন। নবগঠিত ইন্দুরকানী সদর ইউনিয়ন ও চন্ডিপুর ইউনিয়নে নেই ইউপি সচিব। দুর-দুরন্ত থেকে এসে নির্ধারিত স্থানে চেয়ারম্যান, মেম্বর ও সচিব না পেয়ে ফিরে যায় অনেকেই। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নেই ইউনিয়ন পরিষদ […]

২৪ জন বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ২৪ জন বিশিষ্ট ব্যক্তির হাতে ‘একুশে পদক ২০২২’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত ২৪ […]

শরীফ উদ্দিনের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে ১০ আইনজীবীর চিঠি

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিবিরোধী অভিযানে আলোচিত দুদক কর্মকর্তা চাকরিচ্যুত শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। সুপ্রিম কোর্টের যে ১০ আইনজীবী চিঠিটি পাঠিয়েছেন তারা হলেন- মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মুস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও […]

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন ২০২৩ সাল থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২৩ সাল থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। সম্প্রতি সাপ্তাহিক ছুটি বাড়াতে প্রস্তাব করেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি সূত্রে জানা […]

নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: ফরচুন বরিশালের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা প্রস্তুত ছিলেন। জয়সূচক রানের সঙ্গে সঙ্গেই জয়োল্লাসে মাঠে নেমে পড়বেন তারা। কিন্তু মিরপুর শেরেবাংলার গ্যালারি সাক্ষী হলো নাটকীয়তার। ফাইনালে পেন্ডুলামের মতো দুলছিল দু’দলের ভাগ্য। রুদ্ধশ্বাস ফাইনালে শেষ বলে ১ রানের জয়ে ফের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিপিএলে এটি কুমিল্লার তৃতীয় শিরোপা। ১৫২ রান তাড়া করতে গিয়ে শুরুতেই […]

ত্রীকে হত্যার পর সাংবাদিকের ছদ্মবেশে ১৭ বছর

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীকে হত্যার অভিযোগে ১৭ বছর ধরে পালিয়ে বেড়ানোর পর অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন (৪৭)। গতকাল বৃহস্পতিবার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যা ব। আশরাফকে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানাতে আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে […]

বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ। তাকে এ পদে নিয়োগ দিয়ে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

দুই ডোজ টিকা নেয়া শিক্ষার্থীরা যেতে পারবেন শিক্ষাপ্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাড়ছে না শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। আগামী ২২শে ফেব্রুয়ারি মঙ্গলবার হতে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠনদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যাদের দুই ডোজ টিকা নেয়া হয়েছে তারাই শ্রেণিকক্ষে পাঠ গ্রহন করতে পারবেন। যারা দুই ডোজ টিকা পাননি তারা অনলাইনে ক্লাস করবেন। এখন পর্যন্ত ১ম ডোজ পেয়েছেন ১ […]

২২শে ফেব্রুয়ারি থেকে সশরীরে পাঠনদান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাড়ছে না শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। আগামী ২২শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠনদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষাপ্রতিষ্ঠান […]

1 16 17 18 19 20 77