নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করতে সম্মত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুবাই এক্সিবিশন সেন্টারের অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতাই […]
নিজস্ব প্রতিবেদক: ‘জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের শঙ্কায় বিএনপি নানা প্রকারের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না, এজন্য নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই। তারা নির্বাচনমুখী না।’ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংগঠনিক সফরে এসে বুধবার দুপুর […]
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সদর দক্ষিণে স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। বিষয়টি […]
নিজস্ব প্রতিবেদক: জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারে সে লক্ষ্যে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন কে কাজে লাগাতে জনগণকে উদ্বুদ্ধ […]
নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেল কেনাবেচায় আগামী শুক্রবার থেকে পাকা রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। মঙ্গলবার খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় এ কথা জানান তিনি। ডিজি এএইচএম সফিকুজ্জামান বলেন, বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে […]
নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার এখন একটি ডেড ইস্যু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নেতাদের বুঝতে হবে তত্ত্বাবধায়ক সরকার এখন একটি ডেড ইস্যু এবং পাস্ট অ্যান্ড ক্লোজড চ্যাপ্টার। জল বহু দূর গড়িয়ে গেছে। তত্ত্বাবধায়ক ইস্যুতে সেই একই জায়গায় হাবুডুবু খেতে থাকলে বিএনপিকে গভীর জলে ডুবে মরতে হবে। আজ মঙ্গলবার […]
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার ইরানী পাহাড় সংলগ্ন এলাকায় ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ৩ টার দিকে ক্যাম্পের ‘ডি’ ব্লকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা মো. এমদাদুল হক। তিনি বলেন, […]
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল ৪টার পর প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মহামহিম মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘এক্সপো’তে […]
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাষ্ট্রপতি স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কেবল বাঙালির নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। বাঙালি জাতির মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে ৭ মার্চ একটি অবিস্মরণীয় দিন। […]
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। […]
নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। রোববার সকালে তারা রোমানিয়ায় পৌঁছান। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজেও তাদের নিরাপদে রোমানিয়ায় পৌঁছানোর খবর জানানো হয়। ইউক্রেইনের অলভিয়া বন্দর থেকে মালদোভা সীমান্ত […]
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীকে সীমিত শক্তি দিয়েই যতদূর সম্ভব বসবাসের উপযোগী করায় জন্য তাঁর সরকারের প্রচেষ্টার উল্লেখ করে ফুটপাতগুলো দখলমুক্ত রাখতে এবং পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের যারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, যখন তারা কোন প্ল্যান করবেন অন্তত ফুটপাতটা যেন মানুষের হাঁটার যোগ্য থাকে এবং সেটা […]
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রোয়াংছড়ির ঘেরাওমুখ নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। তিনি বলেন, চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিমকে পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে […]
নিজস্ব প্রতিবেদক: আজ থেকে নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে ২ বার) ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। টিসিবি জানায়, রোববার থেকে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে […]
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ জন নাবিককে রোমানিয়ায় নেওয়ার চেষ্টা চলছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পররাষ্ট্র সচিব জানান, ইউক্রেন সীমান্ত থেকে পালিয়ে পোল্যান্ডে এখন প্রায় ৬০০ বাংলাদেশি রয়েছেন। এর আগে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার […]
আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে শুক্রবারের নামাজ চলাকালীন ভয়াবহ বোমা বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৩০ জনের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এ খবর দিয়েছে করাচিভিত্তিক গণমাধ্যম ডন। খবরে জানানো হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, […]
নিজস্ব প্রতিবেদক: চলতি মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার সকালে রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’ এর উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। তবে যদি শিক্ষার্থীদের জন্য […]
নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদ্যাপিত হবে। বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এম পি। হিজরি বর্ষের শাবান […]
নিজস্ব প্রতিবেদক: শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের আরও বেশি সহায়তা চাইলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমে ভবিষ্যৎ চাহিদা পূরণে বাংলাদেশ আরও অধিকহারে শান্তিরক্ষী সরবরাহ অব্যাহত রাখবে বলে প্রত্যাশার কথা জানান তিনি। জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে গত মঙ্গলবার (১ মার্চ) সাক্ষাৎকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব। […]
নিজস্ব প্রতিবেদক: লাগামহীনভাবে বাড়ছে দেশের বাজারে দ্রব্যমূল্য। এবার বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ১৫১ টাকা বাড়িয়েছে সরকার। ফলে মূসকসহ ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হবে। আজ বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা […]
