হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যাঙ্গারে (উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের স্থান) ঢোকানোর সময় এক উড়োজাহাজ আরেকটির ধাক্কা লেগেছে। এতে বিমান বাংলাদেশের দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজ দুটি হলো বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭। আজ সোমবার সংশ্লিষ্টরা জানান, গতকাল রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হ্যাঙ্গারে আগে থেকেই বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিও রক্ষণাবেক্ষণের জন্য […]
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতকে ডিঙিয়ে প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের মার্চে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা। এই মাসে প্রবাসীরা ৩০ কোটি ৮৮ লাখ (৩০৮.৮২ মিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে একক মাসে অতীতে এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য […]
নিউজ ডেস্ক: প্রতি কেজি এলপিজির দাম ১১৬ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম ঘোষণা করেছে। যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি। ফলে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯১ টাকা থেকে ৪৮ টাকা […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ। দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আজ মিলিত হবে। গুরুত্বপুর্ণ এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক উঠে আসবে। র্যাব ও এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার […]
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ মোটরসাইকেলের ৩ আরোহী হয়েছেন। বুধবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজার এলাকায় একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়নপুর গ্রামের ইয়াসিন […]
নিজস্ব প্রতিবেদক: পবিত্র কাহে রমজান উপলক্ষে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন তিনটি বিজ্ঞপ্তি জারি করেছে। আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল তিনটা […]
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে একক দেশ হিসেবে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) প্রস্তাব উত্থাপন করায় বাংলাদেশ তাতে ভোট দেয়নি, তবে দ্বিতীয় প্রস্তাবটি ইউক্রেনের মানবাধিকার বিষয় হওয়ার কারণে ভোট দিয়েছে। বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নুর ‘রাশিয়া-ইউক্রেন ভোটের বিষয়ে আমাদের […]
নিজস্ব প্রতিবেদক: বিষ মেশানো মিষ্টি খাইয়ে দু’শিশু হত্যার ঘটনায় আলোচিত পরকীয়া প্রেমিক সফিউল্লাহ ওরফে সোফাইকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। আজ সোমবার বিকেলে তাকে ঢাকার আবদুল্লাহপুর থেকে গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সে রংপুরে পালিয়ে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। সফিউল্লাহ ২ শিশু হত্যার […]
নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল শুরু হয়েছে। সকালের শুরুতেই রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিবিবির নেতাকর্মীরা। তবে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। হরতালের শুরুতে রাজধানীতে এখন পর্যন্ত কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি। সোমবার (২৮ মার্চ) ভোর ৬টা থেকেই পল্টন মোড় অবরোধ করে […]
নিজস্ব প্রতিবেদক: কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) আনুমানিক রাত ৯টায় আল সামাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাতারপ্রবাসী সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)। পরিবার সূত্র জানায়, নিহতরা বাংলাদেশ এমএইচএম স্কুলসহ […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কখনো কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, সেই গতি আমাদের ধরে রাখতে হবে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘জয় বাংলার জয়োৎসব’ শিরোনামে […]
নিজস্ব প্রতিবেদক: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এজন্য বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় গাড়ির চালক/ব্যবহারকারীকে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত […]
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ভয়াল ২৫ মার্চ। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। গণহত্যা দিবসে শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। এ সময় সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় বিশিষ্ট ব্যক্তি ও দ’টি প্রতিষ্ঠানের হাতে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে এক অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন। শেখ হাসিনা মঞ্চ থেকে নেমে এসে জীবিত দুই মুক্তিযোদ্ধা সিরাজুদ্দীন আহমেদ ও আব্দুল জলিলের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া […]
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাঠে ২০ বছরের চেষ্টার পর চলতি সফরেই প্রথম জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশ সিরিজ জয়েরও ইতিহাস গড়ল। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৩১৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ৩৮ রানে জয় পায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। বুধবার শেষ ম্যাচে ‘অঘোষিত ফাইনালে’ স্বাগতিকদের ১৫৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১৪১ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল […]
নিজস্ব প্রতিবেদক: দলীয় সরকারের অধীনে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন কতটা আইন ও বিধি প্রয়োগ করতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশের কয়েকজন বিশিষ্টজন। তারা বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা কঠিন। ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত দুটি জাতীয় সংসদ নির্বাচনে সেই অভিজ্ঞতা হয়েছে। নির্বাচনকালীন সরকারের আচরণের ওপর […]
নিজস্ব প্রতিবেদক: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিইআরসির গণশুনানিতে গ্যাসের দাম বৃদ্ধির সুপারিশ করেন কারিগরি মূল্যায়ন কমিটির আহ্বায়ক পরিচালক (গ্যাস) দিদারুল আলম। পেট্রোবাংলা গ্যাসের দাম যে পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছিল তার চেয়ে কম হলেও দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে প্রতি ঘনমিটার […]
নিজস্ব প্রতিবেদক: দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুর ১২টার দিকে ‘পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ উদ্বোধন করেন তিনি। এর মধ্যদিয়ে দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। এরআগে সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পটুয়াখালীর পায়রায় পৌঁছান। এসময় তাকে বাংলাদেশ পুলিশের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পায়রায় […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বেলতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রাও কাজ […]
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরের আল-আমিননগর এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে একজন পুরুষ, দু’জন নারী ও এক শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আজ দুপুরে এ লঞ্চডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা […]
