নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশনকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব দিলে যানজট নিরসনে করপোরেশন নতুন উদ্যোগ নেবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির শেষ প্রান্ত বটমূল এলাকায় ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, গাড়ির নম্বরের ভিত্তিতে রাজধানীর রাস্তায় মালিকেরা গাড়ি নামাতে […]
নিজস্ব প্রতিবেদক: সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়া মো. আমির হামজার পুরস্কার (মরণোত্তর) বাতিল করেছে সরকার। আজ শুক্রবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। গত মঙ্গলবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছিল সরকার। রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মেলার পর আমির হামজাকে নিয়ে ব্যাপক […]
নিজস্ব প্রতিবেদক: পঁচাত্তরে সপরিবারে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার কথা স্মৃতিচারণ করে তার বড় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্ভাগ্য, পঁচাত্তরে কিন্তু শিশুরাও মুক্তি পায়নি। কারবালার ময়দানেও এ রকম ঘটনা ঘটেনি, শিশু-নারীদের কেউ হত্যা করেনি। কিন্তু বাংলার মাটিতে যাদের জন্য আমার বাবা জীবন উৎসর্গ করেছেন, বছরের পর বছর কারাগারে ছিলেন, যাদের […]
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। এদিন প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ […]
নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবসও আজ। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে […]
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অনার্স ১৯-২০, ১৮-১৯ ও ১৭-১৮ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। বুধবার (১৬ মার্চ) বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন তাঁরা। এতে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, দাবি […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই আশ্বাস দেন। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও সৌদি আরবের ‘উচ্চপর্যায়ের’ এই সংলাপ অনুষ্ঠিত হয়। পরে এক প্রশ্নের জবাবে […]
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রকোপ কমায় ভারতের অভ্যন্তরে স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। তারই ধারাবাহিকতায় এবার ফের ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে৷ ভারতের রেল মন্ত্রণালয়ের সূত্রে এ খবর দিয়ে নিউজ১৮ বাংলা জানিয়েছে, আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল ফের শুরু হবে। নিউজ১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়, ভারত এবং […]
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। তাকে বিমাবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার বিকেলে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা সফর তার। পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সকল অর্জনের মূলে থাকা ‘জয় বাংলা’কে তাঁর সরকার জাতীয় শ্লোগান ঘোষণার মাধ্যমে সমগ্র বিশ্বকে এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছে যে, বাঙালি মাথা নিচু করে নয় বরং মাথা উঁচু করেই চলবে। এই জয় বাংলা শ্লোগানটা আজ সকলের হয়েছে এবং এই শ্লোগানের মধ্য দিয়ে আমরা এটাই বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে […]
নিজস্ব প্রতিবেদক: রমজান মাস সামনে রেখে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে আমদানি, উৎপাদন ও ভোক্তা তিন পর্যায়েই ভ্যাট কমানো হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আমদানি পর্যায়ের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। এছাড়াও উৎপাদন পর্যায়ের ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ের ৫ শতাংশ ভ্যাট পুরোটাই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের […]
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্বাভাবিক মৃত্যু হওয়া দুই শিশুকে যে নাপা সিরাপ খাওয়ানো হয়েছে সেই ব্যাচের সিরাপ ঝুঁকিমুক্ত ও মানসম্মত ছিল বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার মহাখালীতে অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, অভিযুক্ত দোকান থেকে বেক্সিমকোর তিনটি ব্যাচের আটটি সিরাপের মান […]
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিশেষ ব্যাচের নাপা সিরাপ সেবনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার রাজধানীতে বাংলাদেশে সোসাইটি অব মেডিসিন আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, ওই ঘটনা তদন্তে জেলার সিভিল সার্জনসহ […]
নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মজুত রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রি (ওএমএস) কার্যক্রম আরও জোরদার করা হবে। রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে মজুতদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সম্প্রতি […]
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। দুটি বাস ও একটি পাথর বোঝাই ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আরো দুইজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে সিলেট ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে […]
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম শুধু বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য দেশেও বৃদ্ধি পেয়েছে, তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। শুক্রবার কুমিল্লায় প্রস্তাবিত শেখ কামাল ক্রীড়া পল্লীতে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এক্স […]
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে। শুক্রবার সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক, […]
নিজস্ব প্রতিবেদক: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা ও শিক্ষা এবং উচ্চ প্রযুক্তির হস্তান্তর ও বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো উচিত। তিনি তাঁর দ্বিতীয় পয়েন্ট, জৈব-প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি, এবং রোবোটিক্সের মতো প্রযুক্তি কৃষি খাতে […]
নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, জিনিসের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য যেসব পণ্যের ওপর শুল্ক ছিল, সেগুলো তুলে নিয়েছি। আজ অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ […]
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আর্থিকভাবে অসচ্ছল কিডনি রোগীদের সহায়তায় এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দেশের অনেক হাসপাতালে এ রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি বলে আমি মনে করি। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল কিডনি রোগীদের সহায়তায় […]
