×

প্রকৌশলী দেলোয়ারের পরিবারের পাশে দাড়ালেন ভারপ্রাপ্ত মেয়র

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নিহত প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনের পরিবারকে সরকারি পাওনা ভাতা ও প্রভিডেন্ট ফান্ড হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরন নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত প্রকৌশলীর স্ত্রীর হাতে চেক তুলে দেন।
ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান তার বক্তব্যে বলেন, প্রকৌশলী দেলোয়ার হোসেন কর্মজীবনে সৎ এবং নির্ভিক ছিলেন। তিনি দেলোয়ারের পরিবারের পাশে থাকার আশ^াস দেন।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রকৌশলী দেলোয়ার হোসেনকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়।