নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নিযুক্ত প্রধান বিচারপতি মোঃ হাসান ফয়েজ সিদ্দিকী।
নতুন বছরের প্রথম দিন শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে নবনিযুক্ত প্রধান বিচারপতি সড়ক পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। পরে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন।
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন আপিল বিভাগের বিচারকগন এবং সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন শেষে সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করে বেলা ১২টা ১০ মিনিটে সাভারের জাতীয় সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
প্রসঙ্গত, শুক্রবার দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে নতুন দায়িত্বের শপথ নেন তিনি।
পরে নিয়ম অনুযায়ী শপথনামায় স্বাক্ষর করেন তিনি। এসময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।
