নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. শফিকুল ইসলাম (৫০), মো. রবিউল ইসলাম (৫০), মো. আবুল কালাম (৪৫), বিশ্বনাথ (৪৮), মো. রিপন (৪৫), ও মো. কবির হোসেন (৩৮)। শনিবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধ শামসুদ্দিন রবিন জানান, যাত্রাবাড়ীর সায়দাবাদ জনপদ মোড় এলাকায় একটি চায়ের দোকানের পাশে সিলিন্ডারের দোকানে সিলিন্ডার রং করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তারা দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। আর একজনক শঙ্কামুক্ত।
