নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে প্রায় আড়াইশ’ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। বিমানবন্দর সূত্র জানায়, টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। আজ বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত বাদীর […]
মোহাম্মদ আলম : ঢাকার নবাবগঞ্জে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকার ২৭২ জনকে নতুন করে যাচাই-বাছাই করা হবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকা দেখতে এখানে ক্লিক করুন জামুকা’র সুপারিশ ছাড়া যাঁদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘বেসামরিক গেজেটে’ অন্তর্ভুক্ত হয়েছিলো, তাঁদের মাঝে ৩৯,৯৬১ জন মুক্তিযোদ্ধার তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নবাবগঞ্জ উপজেলার ২৭২ জনের নাম রয়েছে। […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশে গাজীপুর সিটিতে প্রথম বারের মত পয়:বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরশন ও আইএফসি’র সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় মহানগরের আঞ্চলিক কার্যালয় অঞ্চল ৩ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : পূর্বঘোষিত ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের জায়গায় রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগ। সোমবার বেলা ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মী ও সর্বস্তরের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিল, আগামীতেও থাকবে। রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমরা একমত পোষণ করছি। সোনাদিঘি সংলগ্ন ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের জায়গায় রাজশাহীর কেন্দ্রীয় শহীদ নির্মাণের ঘোষণা প্রদান করা হয়েছিল ।কিন্তু দীর্ঘদিনেও সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি। এখন আমরা জানতে পেরেছি, সার্ভে ইনস্টিটিউটের জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের পাঁয়তারা করা হচ্ছে। এই অপচেষ্টা আমরা বাস্তবায়ন হতে দিবো না। মানববন্ধন বক্তারা বলেন, সোনাদিঘি রাজশাহীর প্রাণকেন্দ্রে । আমাদের প্রাণের দাবি সেখানে প্রস্তাবিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ চাই। কেন্দ্রীয় শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সকলে একসাথে শহীদদের শ্রদ্ধা জানাতে চাই। যেভাবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শহীদ মিনারকে কেন্দ্র করে উন্মক্ত জায়গা রাখার দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তারা আরো বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে শহীদদের স্মরণে রাজশাহীতেই দেশের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। এটি আমাদের জন্য গর্বের ও অহংকারের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিনেও রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়নি। অথচ যখন রাজশাহী সিটি কর্পোরেশন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিয়েছে, ঠিক তখনই একটি মহল সেটাতে বাধা দিচ্ছে। শহীদ মিনার নির্মাণে বাধা দেওয়া, শহীদদের আঘাত করার সামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূর্বেই পূর্বনির্ধারিত ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের জায়গায় রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন থেকে নেতৃবৃন্দ রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে যথাযথ পদক্ষেপ গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপ কামনা করেন। মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম, মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ দ্বীপ ও মিলন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাফাত হোসেন রিয়াদ, নিউ ডিগ্রী কলেজের ছাত্রলীগের সভাপতি মাইনুল হাসান বাপ্পি প্রমুখ।
কুষ্টিয়া প্রতিনিধি : বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ২ মাদ্রাসা ছাত্রকে আটক করেছে কুষ্টিয়া পুলিশ । আজ রোববার প্রেস ব্রিফিং করে এ ব্যপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে নাম না প্রকাশের শর্তে একজন পুলিশ কর্মকর্তা। গতকাল শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সরাসরি অংশ নেয় রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিন খানের মুক্তিযোদ্ধা গেজেট ও সনদ বাতিল করা হচ্ছে। পাশাপাশি আরও ৫১ জন অমুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিলের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। খুনি মুসলেউদ্দিনের সেনা গেজেট নং-৬৪৩ এবং বিজেও-১৮০২। ১৯ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য নিয়ে চলমান সমস্যার পুরোপুরি সমাধান হবে। শনিবার ৫ ডিসেম্বর জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ ও জামালপুর প্রেস ক্লাবসহ এর বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িকতার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ‘আমরা সরকারে আছি, আমাদের সব ব্যাপারে মাথা গরম করলে চলবে না। বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী। সাহসিকতার সঙ্গে প্রতিকূল অনেক পরিস্থিতি মোকাবিলা করে তিনি এখানে এসেছেন। তিনি জানেন, কোন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়।’ ভাস্কর্য নিয়ে চলমান ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেছেন। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বসানো হলো পদ্মা সেতুর ৪০তম স্প্যান। সেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান হলো। শুক্রবার সকালে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে মাঝ নদীতে ১১ ও ১২ নং পিয়ারে ৪০তম স্প্যানটি বাসানো হলো। স্প্যান বাসানো ছাড়াও অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলেছে। এর মধ্যে সেতুতে ১৮ শতাধিক রেলওয়ে ও ১২ শতাধিক রোড ওয়েস্ল্যাব বসানো হয়েছে। ২০১৪ সালের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : `বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেছেন। আজ বৃহস্পতিবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যুক্ত হয়ে তিনি এসব […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি) ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের দুই মাস ৮ দিনের মাথায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। চার্জশিটে ওই ঘটনায় গ্রেফতার আট ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সকাল সাড়ে ১০টায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে বহুল আলোচিত এই গণধর্ষণ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও তার চাচা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ইব্রাহিম খলিল ওরফে আশিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আশিক গাজীপুর সদর থানার পোড়াবাড়ি বাজার এলাকার […]
নিজস্ব প্রতিনিধি, ঢাকা : পালা গানে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার বাকি দুই আসামি হলেন- শাজাহান ও ইকবাল। আজ বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। […]
নিজস্ব প্রতিনিধি, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন। একই মামলায় একজন খালাস পেয়েছেন। মৃত্যুদণ্ড পাওয়া সাত আসামি হলেন গুলজার হোসেন, আসিফ, শিহাব আহম্মেদ, আহসানুল কবির, রফিকুল ইসলাম, তাজুল ইসলাম […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ৪২তম (বিশেষ) বিসিএস এবং ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) । ৪২তম বিসিএসে চিকিৎসক ও ৪৩তম বিসিএসে সাধারণ ও প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ৪২তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পাবেন ২০০০ জন। ৪৩তম বিসিএসে ১ হাজার ৮১৪ জন নিয়োগ পাবেন। একসঙ্গে গত সোমবার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঘরোয়া অনুষ্ঠান করা যাবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কিন্তু সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে (পুলিশ) আগে জানাতে হবে। কোথায় বিজয় দিবসের ঘরোয়া অনুষ্ঠান করছেন, কীভাবে করছেন, কতজনের আয়োজন! কারা কারা সেই অনুষ্ঠানে থাকবেন! অনুষ্ঠানগুলোতে যাতে নাশকতা না করতে পারে সে জন্য দেশব্যাপী গোয়েন্দা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : যাবজ্জীবন সাজাপ্রাপ্তির বিষয়ে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট র্আপিল বিভাগ। ওই রায়ে বলা হয়েছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে মৃত্যুর আগ পর্যন্ত কারাভোগ করতে হবে। তবে ক্ষেত্রবিশেষে ৩০ বছরের সাজার বিষয়টিও বিবেচনায় আসবে। আদালত বলেছেন, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ স্বাভাবিক মৃত্যু পর্যন্ত। তবে বিচারিক (নিম্ন) আদালত যদি ৩০ বছরের সাজা দেন সেক্ষেত্রে ৪৫, […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাস রুট রেশনালাইজেশন কমিটি ঢাকা শহরের প্রবেশমুখে ১০টি টার্মিনাল নির্মাণ করার প্রস্তাব করেছে। এই কমিটির ভাষ্য, প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীতে আন্তঃজেলা বাস ঢুকবে না। নির্ধারিত বাস টার্মিনালে যাত্রী নামিয়ে বাসগুলো তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাবে। এতে নগরের গণপরিবহনে শৃঙ্খলা আসবে, কমবে যানজট। তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে আরও ভালো করে সম্ভাব্যতা যাচাই […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিনী গুলশান আরা সেলিম (৫০) আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি রোববার রাত পৌনে ১২টায় ইন্তেকাল করেছেন। গুলশান আরা সেলিম কিডনি, ডায়বেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এর আগে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল বলেন, রোববার রাতে […]
