নিজস্ব প্রতিবেদক, ঢাকা : স্বপ্নের পদ্মা সেতৃ। পদ্মা রেল সেতু। শত বাধা-বিপত্তি কুচক্রী মহলের ষড়যন্ত্র সবই অতিত। আজ বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভোধন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর মূল নির্মাণ কাজ। আজ রোববার ২৯ নভেম্বর সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন। উদ্ভোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, […]
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট : দেশের উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের রয়েছে বেশ কিছু ঐতিহাসিক নির্দশন। এসব নির্দশনের মধ্যে মধ্যে একটি হলো পাঁচবিবি লকমার জমিদারবাড়ি। প্রাচীন স্থাপত্যের সৌন্দয্যমন্ডিত এ নির্দশনটি যথাযথ রক্ষণাবেক্ষন করা গেলে দেশ-বিদেশের পর্যটকদের দৃষ্টি আর্কষন করা সম্ভব হবে। আসবে সরকারের রাজস্ব আয়। এককালের সমৃদ্ধির সাক্ষী এই জমিদার বাড়িটি রক্ষনাবেক্ষনের অভাবে ধ্বংস হচ্ছে। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার গতিপ্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছে উল্লেখ করে তিনি আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের মাঝে সচেতনমূলক ক্যাম্পেইন করারও নির্দেশ দেন। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে […]
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে গুজরাটের রাজকোটের শিবানন্দ হাসপাতালে এ আগুন লাগে। খবর টাইমস অব ইন্ডিয়া। তবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রাজকোটের ফায়ার সার্ভিস কর্মকর্তারা। বলা হয়, করোনা মহামারীকালে রাজকোট শহরের শিবানন্দ […]
ডেস্ক রির্পোট : সর্বকালের সেরা ফুটবলার ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। আর্জেন্টিনার বুয়েনস এইরেসে ১৯৬০ সালের ৩০ অক্টোবর তার জন্ম। ২৫ নভেম্বর এই কিংবদন্তি মারা গেলেন। ফিফার বিশ শতকের সেরা ফুটবলারের তালিকায় তিনি ও ব্রাজিলের পেলে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন। ম্যারাডোনার আত্মজীবনী ‘এল ডিয়েগো’ ও সার্বিয়ান সংবাদপত্র পলিটিকায় দেওয়া ম্যারাডোনার সাক্ষাৎকার অবলম্বনে তাঁর জীবনের কিছু গল্প রইল […]
নিজস্ব প্রতিনিধি, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তার ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যত ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের […]
ডেস্ক রিপোর্ট : কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। আজ আর্জেন্টিনার সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আজ স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন। এই অসুস্থতা থেকে আর বেঁচে ফিরতে পারেননি কিংবদন্তি। এ ছাড়া সংবাদমাধ্যম ‘ক্লারিন’ও […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তার করোনা আক্রান্তের ফলাফল পজেটিভ জানা যায়। আজ বুধবার মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষ্যে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হলে গতকাল মঙ্গলবার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আজ বুধবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর লটারিসহ একাধিক […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ওয়েব কার্যকরভাবে মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যখন ভ্যাকসিন আমদানি এবং সহজলভ্য হবে তখন ভ্যাকসিন যথাযথভাবে প্রয়োগ ও এর কার্যকর […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : “একক বা মুষ্টিমেয় ঠিকাদার প্রতিষ্ঠান যখন একাধিক প্রকল্পের কাজ পায় তখন প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হয়। এজন্য কতগুলো প্রতিষ্ঠান কাজ করছে, কী কী প্রকল্পের কাজ করছে, কোন প্রতিষ্ঠান কতটা প্রকল্পে কাজ করছে এবং সময়মতো কাজ শেষ করেছে কিনা- এজন্য একটি তালিকা তৈরি করতে হবে।” মুষ্টিমেয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ না দেয়ার নির্দেশ দিয়ে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিবিসি’র ২০২০ সালের একশ নারী নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছে তা হলো যারা পরিবর্তন আনতে নেতৃত্ব দিয়েছন এবং মহামারির এই কঠিন সময়েও তাদের কাজের মাধ্যমে নিজেদের আলাদা করতে সক্ষম হয়েছেন। তালিকায় আছেন ফিনল্যান্ডের কোয়ালিশন সরকার যার প্রতিটি সদস্য নারী তার প্রধান স্যান্না ম্যারিন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস টিকা গবেষণা […]
আর্ন্তজাতিক ডেস্ক : ‘ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্বে থাকা সংস্থার কর্মচারীগণ যা করার প্রয়োজন করুক’। এক টুইট বার্তায় একথা বলার মাধ্যমে বস্তুত নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের সম্মতি জ্ঞাপন করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাইডেন টিম। জিএসএ প্রশাসক এমিলি মারফি বলেছেন, তিনি নতুন প্রেসিডেন্টের জন্য ৬৩ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে মাস্ক পরার জন্য বাধ্য করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। যে কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে । মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে (ফোর্স করা) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেছেন, বিষয়টি বেশি বেশি প্রচার করতে হবে। কারণ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : যুক্তরাষ্ট্র ডিসেম্বরের প্রথমার্ধেই টিকা দেয়ার কাজ শুরু করবে বলে আশা করছে। গতকাল রোববার দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের একজন স্বাস্থ্য কর্মকর্তা এ খবর জানান। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ তীব্র হওয়ার প্রেক্ষাপটে সর্বশেষ এ সুখবর দিল যুক্তরাষ্ট্র। এর আগে শুক্রবার মার্কিন কোম্পানী ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেক তাদের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে ঢাকা আগমনের আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীতে র্যাবের অভিযানে মাদক, অস্ত্র ও কোটি টাকাসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে বাড্ডা থানায় তিনটি মামলা হয়েছে । আজ রোববার সকালে মনিরকে থানায় হস্তান্তর করে র্যাবের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয়। বাড্ডা থানার ওসি জানান, মামলাগুলো করা হয়েছে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে। পুলিশ জানিয়েছে, মনিরকে আদালতে […]
মোহাম্মদ আলম, ঢাকা : মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে তুমুল ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি বড়শিতে মাছ ধরেছেন। অন্যটি কাপড় সেলাইরত আছেন। ফেইসবুকে ছবি দুটি পোষ্ট করে, ‘সাধারণে অসাধারণ, সত্যি তিনিই আমাদের মানবতার মা। ’ এমনই ক্যাপশণ লিখেছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। আর […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : র্যাব গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করেছে। তার প্রকৃত নাম মনির হোসেন। স্বর্ণ চোরাকারবারি হিসেবে তার নামের সাথে গোল্ডেন উপাধি জুড়ে দেয় পরিচিত জনেরা। মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতারের পর তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ, বৈদেশিক মুদ্রা, আট কেজি স্বর্ণ ও নগদ এক কোটি ৯ লাখ […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী শহর ও চার উপজেলা থেকে কঠিন ও তরল দুই ধরনে বর্জ্য মিশে প্রতিনিয়ত পদ্মা নদীর পানিতে দূষণ বাড়ছে। নদী গবেষকদের তথ্য মতে নদী দূষণ বৃদ্ধি হতে থাকলে বরেন্দ্র অঞ্চলের মানুষের জীবনধারনে বিপর্যয় এবং পদ্মা নদীর জীববৈচিত্র্যও ধ্বংস হবে। পদ্মা নদী সংলগ্ন বড়কুঠি, পাঠানপাড়া, দরগাড়া, শ্রীরামপুর, তালাইমারী এলাকায় রেস্তোরাঁ গড়ে […]
