নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ মামলায় একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণা উপলক্ষে আসামি মজনুকে আজ আদালতে হাজির করা হয়। রায়ের […]
নিজস্ব প্রতিবেদক, চাপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ভটভটি উল্টে ৭ কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন কৃষক । ১৮ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনায় হতাহত হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাকালে স্কুল-কলেজগুলো শুধু নির্ধারিত টিউশন ফি আদায় করতে পারবে। তাছাড়া অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনর্ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি আদায় করতে পারবে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য (এমপিওভুক্ত ও এমপিওবিহীন স্কুল-কলেজ) আজ বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। করোনাকালে উল্লেখিত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : শীত নামায় আজ বুধবার থেকে আবার মামলার শুনানিতে কালো কোট পরছেন বিচারক ও আইনজীবীগণ। সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত তিন মাস কালো কোট ও গাউন পরা ছাড়া সাদা সার্ট ব্যান্ড পড়ে মামলায় অংশ নিয়েছেন আইনজীবীরা। আজ বুধবার সকাল থেকেই শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল মাধ্যমে চলা আদালতে কালো কোট পরে উপস্থিত হতে দেখা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শতাধিক নেতা-কর্মী বাস পোড়ানোর মামলায় আগাম জামিন পেয়েছেন। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নেতা-কর্মীদের জামিন আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার এই আদেশ দেন।আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই নেতা-কর্মীদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় বরিশাল , ঝালকাঠি, পিরোজপুর ৩ জেলার গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের ব্যয় ও সময় বাড়ানো হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩০৫ কোটি টাকা বাড়তি খরচ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসিন তালুকদারকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মহসিনকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (এএসপি-গণমাধ্যম) ওবাইন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বানীতে প্রধানমন্ত্রী বলেন, মওলানা ভাসানী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন। পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার ও প্রতিবাদী। বাঙালি জাতিসত্তা বিকাশে তিনি অনন্য ভূমিকা পালন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : চলতি মাসের ১২ দিনেই ১০৬ কোটি ৬০ লাখ (এক দশমিক শূন্য ৬৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৪ টাকা ধরে) যার পরিমাণ আট হাজার ৯৫৪ কোটি টাকা ছাড়িয়েছে। সোমবার (১৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ইতিহাসে একক […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে গত কমিটির বিভিন্ন বির্তকিত কর্মকান্ড ও বয়সের কারণে বাদ পড়েছেন ৭৩ জন। কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ছাত্রলীগ ও তৃণমূলের প্রায় ৩০ জন নতুন মুখ। এ ছাড়াও নতুন এই কমিটিতে গুটি কয়েকজন সাংবাদিকও জায়গা পেয়েছেন। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের কিশোর সাদাত রহমান। সাইবার বুলিং সম্পর্কে তরুণদের শিক্ষিত করার ব্যপারে তিনি একটি মোবাইল অ্যাপ তৈরী করেছেন। সাদাত বাংলাদেশে নড়াইলের সন্তান। নেদারল্যান্ডস-ভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন নামে একটি সংস্থা আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার অত্যন্ত মর্যাদাপূর্ণ যা শিশুদের অধিকারের কথা প্রচার করে। পুরস্কারের মাধ্যমে তরুণদের কাজকে স্বীকৃতি দেয়। এর […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলা ভাষাভাষি মানুষের সবথেকে জনপ্রিয় সাহিত্যিক ও নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের ৭২তম জন্ম দিবস আজ। তার জন্মদিনকে ঘিরে ভক্ত-অনুরাগীরা ভাসছেন স্মৃতির সাগরে। প্রিয় লেখকের নানা উক্তি, ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়া বেশকিছু টিভি চ্যানেলে প্রচার হবে নানারকম অনুষ্ঠান। ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে সাহিত্যিক […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। আগামী ১৪ ডিসেম্বর […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ‘ বাংলাদেশে আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি। আমেরিকারও বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে। সেখানে তারা ৪/৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না।আবার যুক্তরাষ্ট্রের ভালো দিকগুলো থেকে আমাদেরও শেখার আছে।’ বৃহস্পতিবার ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে উত্তরার আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটদান […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ‘জনগণ প্রত্যাখ্যান করবে বুঝতে পারলেই বিএনপি ভোট ডাকাতির অভিযোগ করে। ভোট ডাকাতি তারা করেছিলেন। ভোট ডাকাতি করে তারা গণতন্ত্রকে নির্বাসিত করেছিলেন। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে উদ্ধার করেছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দান করেছি। ’ বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান রাজধানী উত্তরার ৫ নম্বর সেক্টরের আই […]
মনযূরুল হক : একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি জীবনীগ্রন্থ লেখা হয়েছে কার, এ–বিষয়ক কোনো জরিপ কখনো হয়েছে কি? হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর নাম ওপরেই থাকবে। গত দেড় হাজার বছরে দেশ–বর্ণ–ধর্মনির্বিশেষে অজস্র সাহিত্যিক, সমাজনেতা, শিক্ষাবিদ, সমরবিদ, গবেষক, রাষ্ট্রনায়ক, এমনকি তাঁর বিরুদ্ধবাদীরাও তাঁকে নিয়ে বিপুল প্রশস্তি বর্ণনা করেছেন। তাঁর প্রচারিত ধর্ম গ্রহণ না করেও তাঁকে মহামানবের […]
মোহাম্মদ আলম : ‘আমার পুতেরে মরার পরও মানুষ যেইভাবে স্মরণ করে তাতেই আমি খুশি। পুতে সবসময় মানুষের জন্য কাজ করতে চাইছে। মানুষ তারে হেইভাবেই মনে রাখছে। পুতেরে হত্যা করছে ! কিন্তু মানুষের মন থিকা মুছতে পারে নাই। আর পারবও না।’আজ ৯ নভেম্বর গাজীপুরের মাটি ও মানুষের নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন। গাজীপুরের সাধারন […]
মোহাম্মদ আলম : ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ফের লেগে পড়ুন। নিজের ভুল গুলো অকপটে স্বীকার করুন।লক্ষ্য স্থির করে আপনার কাজ করুন। বলা যত সহজ করা ততই কঠিন। যিনি এটা করতে পারেন তিনিইতো অনুপ্রেরণার প্রতিক। এটা করতেও একটা বয়সের ব্যপার থাকে। সেখানেও তিনি সবকিছু ছাপিয়ে। বয়স ৭৭! দীর্ঘ প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবন তার। হোয়াইট হাউসে […]
নিজস্ব প্রতিবেদক : ডেমোক্রেটিক দলের জো বাইডেন হচেছন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। তিনি এখন পর্যন্ত সর্বমোট ২৮৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে ২৭০টি ইলেকটোরাল ভোট প্রয়োজন। নজিরবিহীন প্রতিদ্বন্দীতাপূর্ন ও দুদল্যমান পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ২০ টি ইলেকটোরাল ভোট শেষপর্যন্ত তার ঝুলিতেই গেছে। সিএনএ ও আল জাজিরা তাদের সর্বশেষ আপডেট সংবাদে বিষয়টি প্রকাশ করেছে। সিএনএনের খবরে […]
মোহাম্মদ আলম : ২০২০ সাল বিশ্ববাসিকে করোনা মহামারিতে পর্যুদস্ত রেখেছে। করোনা আরো একজনকে বিপাকে ফেলেছে। যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প তার মেয়াদে অনেক কিছুতেই জনসাধারণের বিরাগভাজন হয়েছেন। তবে সব থেকে দগদগে ক্ষত হচ্ছে। করোনায় দুই লক্ষাধীক আমেরিকানের প্রাণহানী। এর সংখ্যা প্রতিদিন বাড়ছে। করোনা নিয়ে পরাক্রমশালী প্রেসিডেন্টের তুচ্ছ তাচ্ছিল্যভাব প্রকৃতিও হয়ত ভালভাবে নেয়নি। যেকারনে নির্বাচন চলাকালীন […]
