নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আর নরেন্দ্র মোদিও সুসম্পর্কের বিষয়ে বাংলাদেশকে সবসময় প্রাধান্য দেয়া হয় বলে আশ্বস্ত করেছেন। এসময় করোনা মোকাবিলায় ও অর্থনৈতিক অগ্রযাত্রায় দুই দেশ এক সাথে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রধানমন্ত্রী […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুর মহানগরে যেসব ইমামদের জায়গা আছে ঘর নাই তাদের ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দুপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাঠে ইমাম-খতিব ও ওলামা মাশায়েখদের সমাবেশে মেয়র এসব কথা বলেন। সমাবেশে মেয়র বলেন, গাজীপুর মহানগরের ইমামদের পর্যায়ক্রমে হজ করানো হবে; যেসকল ইমামদের জায়গা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আওয়ামী লীগ সরকারে বসে সবসময়ই জনগণের সাথে প্রতারণার রাজনীতি করছে। সেই সাথে দুর্নীতি আর লুটপাটের করে দেশকে ধ্বংস করে দিয়েছে। বিজয় দিবস উপলক্ষে বুধবার দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী জোড় ইজতেমা। শুরা-ই-নেজামের তত্ত্বাবধানে বাংলাদেশের কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহম্মেদের অনুসারি তিন চিল্লার সাথীরা (১৮ ও ১৯ ডিসেম্বর) শুক্র ও শনিবারের জোড় ইজতেমায় (পরামর্শমূলক সভা) অংশগ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন শূরা-ই-নেজামের তত্ত্বাবধানে […]
নিজস্ব প্রতিবেদক (হাতিয়া) নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নববধূসহ সাতজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ৮০ থেকে ৮৫ জন বরযাত্রী নিয়ে ডালচর যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কেয়ারিংচর থেকে ৮০ থেকে ৮৫জন বরযাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ভোলার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মৌলবাদী, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী অপশক্তি এবং ‘নব্য রাজাকারদের’ প্রতিরোধের আহ্বানের মধ্য দিয়ে সোমবার সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দেশমাতৃকার মুক্তির যুদ্ধে শহীদ জাতির সূর্যসন্তান বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সারাদেশের মানুষ। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে কিছুটা সীমিত পরিসরে। সবখানেই ছিল স্বাস্থ্য সুরক্ষা বিধি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি […]
মাতৃভাষা ডেস্ক : জিমেইল, ড্রাইভ, ইউটিউবসহ গুগলের প্রায় সব সেবা কাজ করছে না। প্রতিষ্ঠানটির সেবা বিশ্বজুড়েই ভেঙে পড়েছে। জিমেইল খুলতে গেলেই ‘টেম্পোরারি ইরর” লেখা দেখাচ্ছে। সঙ্গে বার্তা আসছে- “We’re sorry, but your account is temporarily unavailable. We apologies for the inconvenience and suggest trying again in a few minutes. You can view the G Suite […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : লাখো মানুষের অংশগ্রহণে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মুফতি জাবের কাসেমী। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম ও রাজনীতিবিদগণ অংশ নেন। আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন ধউর গ্রামে অবস্থিত সুবহানিয়া […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুরা যাতে আবার তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু করতে পারে সে জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে ভালো দিন আসতে পারে, আমাদের শিশুরা তাদের স্কুলে যেতে সক্ষম হবে, তারা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা শুরু করবে। আমরা সে লক্ষ্যে প্রস্তুতি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হুজুর আজ দুপুর সোয়া ১টার দিকে মারা গেছেন। তবে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মেরিন ড্রাইভের বাহারছরা এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) অবশেষে আদালতে জমা দেয়া হয়েছে। ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আজ রোববার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদনটি দাখিল করেন র্যাব-১৫-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খায়রুল আলম। অভিযুক্তদের মধ্যে […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে চার লক্ষাধিক শিশুকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন করেছেন গাজীপুর সিটি মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শনিবার দুপুরে মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন ও সিটির স্বাস্থ্য […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস এন্ড টেকনোলজিস লিঃ এর মধ্যে “কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র স্থাপনের মাধ্যমে যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন যুব ও […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ‘একশ্রেণির লেখাপড়ার সঙ্গে পরের শ্রেণির একটি ধারাবাহিকতা আছে। বিশেষ করে কিছু বিষয় আছে যেটা আগের শ্রেণিতে না পড়লে পরের শ্রেণির পাঠ বোঝা ও অধ্যয়ন সম্ভব নয়। আমরা এমন অপরিহার্য পাঠ চিহ্নিত করার কাজ করছি। এরপর তা শিক্ষকের কাছে পৌঁছে দেয়া হবে। পাশাপাশি আগের পাঠ পড়ানোর বিষয়টি সাপ্তাহিক রুটিনে অন্তর্ভুক্ত করে দেয়া […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ২০২২ সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত কোভিড-১৯ মোকাবিলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ বিষয়ে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ৪১তম স্প্যান বসানোর মাধ্যমে বৃহস্পতিবার শেষ হলো পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। ঠিক দুপুর ১২টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১২-১৩ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ‘টু-এফ’ স্প্যানটিকে। আর এরই সঙ্গে দৃশ্যমান হবে ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্য পুরো সেতুটি। শেষ হলো দীর্ঘদিনের অপেক্ষার পালা। অন্যদিন ৫ ঘণ্টা সময় লাগলেও আজ শেষ স্প্যানটি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সাংসদ সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। […]
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপনির্বাচনে দায়িত্ব পালন করা দেড় শতাধিক পুলিশ সদস্য স্থানীয় একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দায়িত্ব পালনকালে তারা স্থানীয় ওই রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ পুলিশ সদস্যদের ভর্তি করা হয়েছে। তাদের […]
