×

মেঘনায় বর যাত্রীবাহী ট্রলারডুবি ॥ ৭ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক (হাতিয়া) নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নববধূসহ সাতজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ৮০ থেকে ৮৫ জন বরযাত্রী নিয়ে ডালচর যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কেয়ারিংচর থেকে ৮০ থেকে ৮৫জন বরযাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ভোলার মনপুরা যাচ্ছিল। পথে চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে নদীতে হঠাৎ ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এক পর্যায়ে স্রোতে নৌকাটি টাংকির ঘাট এলাকায় ভিড়ে। পরে স্থানীয়রা ওই ট্রলার থেকে সাতজনের লাশ উদ্ধার করে। এর মধ্যে নববধূ, তিন নারী শিশু ও একজন নারী ছিল।