×
করোনার টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাসের টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। রোববার দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। তিনি বলেন, করোনাভাইরাসের টিকা সাধারণ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলেছেন, ৪২৬ টাকা টিকার মূল্য পড়বে। এই মূল্য সরকার […]

মানবাধিকার ও আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেছেন, পেশাগত দায়িত্ব পালনের সময় মৌলিক অধিকার, মানবাধিকার এবং আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিন। তিনি বলেন, পুলিশ বাহিনী সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে উল্লেখযোগ্য অবদান রাখছে। রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৭তম […]

জানুয়ারির মধ্যেই দেশে করোনা ভ্যাকসিন আসছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : চলতি মাসেই দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান এসে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার বিকালে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন গ্রহণ করার জন্য প্রস্তুত। যুক্তরাজ্যের পর ভারতে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন পাওয়ায় আমরা আনন্দিত। ভারতের সিরাম ইনস্টিটিউটের […]

প্রথম দিনে পান্থপথ কালভার্ট হতে ৭৪ টন বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রথমদিনে পান্থপথ বক্স কালভার্টের পাঁচটি ড্রেনেজ পিট হতে ৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক থেকে পান্থপথ বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণের মাধ্যমে পানি প্রবাহ সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে এই বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি […]

বায়োএনটেকের করোনা টিকার জরুরী বৈধতা দিয়েছে ডব্লিউএইচও

আর্ন্তজাতিক ডেস্ক : ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার জরুরি ব্যবহারের বৈধতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ডব্লিউএইচও গতকাল বৃহস্পতিবার টিকাটির বৈধতার অনুমোদন দেয়। ডব্লিউএইচওর এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী টিকাটির আমদানি ও বণ্টনের বিষয়টি দ্রুত অনুমোদনের পথ প্রশস্ত হলো। ডব্লিউএইচও বলেছে, এক বছর আগে চীনে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর […]

কর্মীদের ফেলা ময়লা নিজে পরিস্কার করলেন মেয়র জাহাঙ্গীর আলম (ভিডিও সহ)

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গ্রীন এবং ক্লিন সিটি হিসেবে গাজীপুরকে গড়ে তুলাই তার স্বপ্ন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের মিলন মেলা শেষে অনুষ্ঠানস্থলে কর্মীদের ফেলা টিস্যু ও আবর্জনা নিজ হাতে পরিস্কার করে দায়িত্ববোধের পরিচয় দিলেন। মেয়র জাহাঙ্গীর নিজ হাতে কর্মীদের ফেলা টিস্যু পরিস্কার করছেন এমন একটি ভিডিও তামিম আল মারুফ নামে একজন কর্মীর ফেইসবুকের মাধ্যমে মুহুর্তেই […]

ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লিই করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে ইবাদতকারী ও ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লির কেউই কারোনায় আক্রান্ত হয়নি। করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৮ মাস পবিত্র ওমরাহ পালন বন্ধ থাকার পর ৩ মাস ধরে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ কার্যক্রম চলছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) জানায়, দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেন এই […]

২৪ পৌরসভায় ভোট আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোট নেওয়া হচ্ছে। ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আজ সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। যেসব পৌরসভায় ভোট হচ্ছে – পঞ্চগড় সদর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম সদর, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার […]

উড়োজাহাজ ধ্রুবতারা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ‘যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে একটি সার্বিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে চাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের নতুন একটি উড়োজাহাজ ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’র উদ্বোধন শেষে এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানের এই নতুন উড়োজাহাজের উদ্বোধন করেন। বাংলাদেশের চমৎকার ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ […]

চলে গেলেন অভিনেতা বদি ভাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : অভিনেতা আব্দুল কাদের সকলের প্রিয় বদি ভাই মারা গেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে আক্রান্ত আব্দুল কাদেরের শারীরিক অবস্থা জটিল হওয়ায় নেয়া হয় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে। এরপর কিছুটা সুস্থ হওয়ায় আনা হয় দেশে। দেশে ফিরে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ […]

বড়দিন উপলক্ষে প্র্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : `ধর্ম যার যার, উৎসব সবার— এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে এবারের বড়দিন পালনের আহ্বান জানাচ্ছি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ বড়দিন উপলক্ষে […]

নির্বাচনের প্রতি জনগণের আস্থা চলে যাওয়ার খবর ভিত্তিহীন : সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা বলেছেন, নির্বাচনের প্রতি জনগণের আস্থা চলে যাওয়ার খবর ভিত্তিহীন। তিনি বলেন, ‘তুমুল প্রতিদ্বন্দ্বিতায় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতি পদে ২-৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট পড়েছে ৬০ থেকে ৮০ ভাগ। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অসদাচরণের যে অভিযোগ আনা হয়েছে তাও অসত্য। ২০১৮ সালের […]

করোনা ভাইরাস নিজেকে বদলে যেভাবে আরো ক্ষতিকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সব ভাইরাসই নিজেকে নিজে প্রতিনিয়ত পরিবর্তন করতে থাকে। সাধারণত দেখা যায় – প্রতি এক মাস সময়কালে একটি বা দুটি পরিবর্তন হয়ে থাকে। ভাইরাসের মিউটেশণ হয়। যুক্তরাজ্য থেকে ছড়ানো করোনাভাইরাসের যে মিউটেশনটি নিয়ে এখন সারা দুনিয়ায় হৈচৈ চলছে তার নাম B.1.1.7 অথবা VUI-202012/01 – এবং এটির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অন্য প্রজাতিগুলোর চেয়ে […]

যুক্তরাজ্য থেকে ফিরলে ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের মধ্যে যাদের সঙ্গে করোনাভাইরাস পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ থাকবে না, তাদের বাধ্যতামূলকভাবে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে তারা বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন করবেন। তিনি বলেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটি যাতে বাংলাদেশে ছড়াতে না পারে, সেজন্য সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে। […]

সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচিকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নে অত্যন্ত আন্তরিক বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। উল্লেখ্য, ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে […]

এইচএসসির ফল ডিসেম্বর মাসেই দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। এছাড়া চারটি শর্ত দিয়ে আগামী বছরের জানুয়ারিতে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘জিসিএসই’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। ব্রিটিশ কাউন্সিলের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা […]

টঙ্গীতে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দুইদিনের জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে গভীর ভাবাবেগ ও আকুতিপূর্ণ মোনাজাতের মধ্যদিয়ে শনিবার আলমী শূরার তত্ত্বাবধানে দুই দিনব্যাপী জোড় ইজতেমা (পরামর্শমূলক সভা) সমাপ্ত হয়েছে। মোনাজাতে মুসলিম উম্মাহর ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামীনের কাছে অশ্রুসিক্ত নয়নে মিনতি জানানো হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমীন, আল্লাহুম্মা আমীন’ ধ্বনিতে মহামহিম […]

টঙ্গীতে অপহরণের পর গৃহবধুকে গণধর্ষণ ॥ তিন ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গী দত্তপাড়া রিয়া গার্মেন্ট এলাকা থেকে গৃহবধুকে অপহরণ, জোরপূর্বক গণধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে নির্যাতিতার স্বামীর বন্ধুসহ তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নং-৩২) দায়ের করা হয়েছে। শনিবার দত্তপাড়াসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মামলার তিন আসামী সৈয়দ রায়হান হোসেন […]

ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ানো হয়েছে। চলমান ছুটি আগামী বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে দেশের কওমি মাদ্রাসাগুলো ছুটির আওতায় পড়বে না। করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলমান রয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কয়েক […]

টঙ্গীতে জিকির আসকারের মধ্যদিয়ে চলছে দুইদিনের জোড়

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের উত্তরপূর্ব কোণে নির্মিত টিনসেডের মসজিদে জিকির আসকার ও মুরুব্বিদের বয়ানের মধ্যদিয়ে চলছে দুইদিনব্যাপী (পরামর্শমূলক সভা) জোড় ইজতেমা। শুক্রবার বাদ ফজর পাকিস্তানের রাইবেন্ড মারকাযের শীর্ষ মুরুব্বি মাওলানা জামশেদের বয়ানের মধ্যদিয়ে শুরু হয় দুইদিনব্যাপী এ ইজতেমা। আলমী শূরার (শুরা-ই-নেজাম) তত্ত্বাবধানে অনুষ্ঠিত ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার নির্ধারিত প্রায় […]

1 70 71 72 73 74 77