×
সরকার চসিক নির্বাচনে কোনও হস্তক্ষেপ করবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, সরকার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না। চট্টগ্রামের জনগণ যাকে খুশি তাকেই ভোট দিবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা দিবে। ওবায়দুল কাদের সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা […]

টঙ্গীর বেক্সিমকোর ওয়্যারহাউজে ভারত থেকে উপহার পাওয়া ৫০ লাখ ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ওয়্যারহাউজে রাখা হয়েছে। গতকাল সোমবার বেক্সিমকোর সাতটি বিশেষ ফ্রিজার কাভার্ড ভ্যানে করে দুপুর ১টার দিকে ভ্যাকসিনগুলো পৌছায় টঙ্গীর বেক্সিমকোর ওয়্যারহাউজে (গুদাম)। বেক্সিমকোর ফার্মাসিটিক্যালস লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা […]

পরীক্ষা ছাড়াই ফল ঘোষণার সুযোগ রেখে সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : পরীক্ষা ছাড়াই ফল ঘোষণার সুযোগ রেখে ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ রোববার সংসদে পাস হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়। আগামী দুই দিনের মধ্যে গেজেট এবং ফল প্রকাশের কথাও জানান শিক্ষামন্ত্রী। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো […]

অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে এরই মধ্যে কারও কারও শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না তা কিটের মাধ্যমে পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অ্যান্টিবডি পরীক্ষার জন্য অনেকের দাবি ছিল। অ্যান্টিবডি পরীক্ষার জন্য রোববার থেকে অনুমতি দেওয়া হয়েছে। সোমবার […]

বাংলাদেশে টিকাদান শুরু ২৭ জানুয়ারি, প্রথম পাবেন একজন নার্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ২৭ জানুয়ারি বাংলাদেশে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। ওই দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান শনিবার একটি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, এর পরদিন ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে প্রায় ৫০০ জনকে টিকা দেওয়া […]

টঙ্গীতে মহিলা আওয়ামীলীগের পিঠা উৎসবে সন্ত্রাসী হামলা ॥ ফাঁকাগুলি, ককটেল নিক্ষেপ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গী এরশাদনগর মজিদা সরকারি হাইস্কুল মাঠে শনিবার বিকেলে পশ্চিম ও পূর্ব থানা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। সন্ত্রাসীরা ফাঁকাগুলি, ককটেল নিক্ষেপ ও অতিথিদের বহনকারী গাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। সন্ত্রাসীদের এলোপাথারি অস্ত্রের আঘাতে অন্তত: ৫জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪৯নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক […]

শাহজালালে ৭ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬২টি বারসহ মোট ৭ কেজি ২৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস হাউস প্রিভেন্টিভ টিম। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। ঢাকা কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে মাসকাট থেকে আসা ফ্লাইট নম্বর […]

কোন ধাপে কারা পাচ্ছেন করোনার টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ডোজ বৃহস্পতিবার বুঝে পেয়েছে সরকার। স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে, ভারত থেকে কেনা টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ আসার কথা রয়েছে আগামী সোমবার। ওই টিকা আসার পর ২৭ অথবা ২৮ জানুয়ারি রাজধানী ঢাকার একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণমূলক টিকাদান শুরু হবে। […]

প্রতিক্রিয়াশীলতা বিএনপির রাজনৈতিক চরিত্র: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ধর্মের দোহাই ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ […]

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এ রিট করেন। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী […]

বিএনপির কাজই হচ্ছে বসে বসে মিথ্যাচার করা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাজই হচ্ছে বসে বসে মিথ্যাচার করা। মিথ্যাচার আর অন্ধ সমালোচনা করা ছাড়া তাদের আর অন্য কোনো সক্ষমতাও নেই। বুধবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। […]

৩ কোটি ডোজ সংগ্রহের কার্যক্রম চলমান: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন আনার কার্যক্রম চলমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের (ময়মনসিংহ-১১) প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের সময়পোযোগী এ সকল দিক নির্দেশনা, উদ্যোগ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে করোনার […]

রাষ্ট্রায়ত্ত ১৫ চিনিকলের ১৪টিই লোকসানে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকল রয়েছে; এরমধ্যে কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড লাভজনক এবং বাকি ১৪টি মিল অলাভজনক। মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ তথ্য জানান। কোনো চিনিকল বন্ধ করা হয়নি জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, চলতি […]

ত্রিপক্ষীয় বৈঠক : রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৬ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর রূপরেখা তৈরির জন্য বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিপক্ষীয় বৈঠকে ছয়টি সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সচিব পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরারাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। বৈঠকে নেওয়া ছয়টি সিদ্ধান্তের […]

ভিভিআইপিরা নয়, স্বাস্থ্যকর্মীরা প্রথমে টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ভিভিআইপিরা নয়, যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদেরকেই আগে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগ করে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন,’আমরা চিন্তাভাবনা করছি যাদের সবচেয়ে আগে টিকা […]

জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণ ও করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইতোমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া […]

পরিবার নিয়ে দেখা যায় এমন সিনেমা বানান: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : পরিবার-পরিজন নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র নির্মাণের জন্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সিনেমাগুলো সেইভাবেই তৈরি করতে হবে, যেন পরিবার পরিজন নিয়ে দেখা যায়। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের চলচ্চিত্র […]

মির্জা ফখরুলকে অন্ধকারে ঢিল না ছোড়ার আহ্বান জানালেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটাররা। বসুরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীও যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন, সেখানে অন্ধকারে ঢিল না ছুড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের প্রার্থীর কথা অনুধাবন করার আহবান জানিয়েছেন […]

আবদুল কাদের মির্জা বিপুল ভোটে জয়ী

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের আলোচিত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বিপুল ভোটে জয় লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৭৩৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৭৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন পেয়েছেন এক হাজার ৪৫১ ভোট। শনিবার সকাল ৮টা থেকে […]

দেশের ৬০ পৌরসভায় ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : স্থানীয় সরকার পরিষদের অন্যতম শক্তিশালী স্তর পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬০টিতে ভোট হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে তৃণমূল হলেও এই নির্বাচন ঘিরে উত্তেজনা জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশেই কম নয়। কারণ ভোটের আগ মুহূর্তেও প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে লাশ পড়ার ঘটনা ঘটেছে। […]

1 68 69 70 71 72 77