×
গাজীপুরে আগুনে পুড়ে অঙ্গার শিশু, ১৮ ঘর ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে ওই কলোনির ১৮টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় তেলিরচালা এলাকায় কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিশু ইসমাইল (১) গাইবান্ধার সাঘাটা থানার চাকুলি কামারপাড়ার বাদল মিয়ার ছেলে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, […]

এক সপ্তাহের মধ্যে প্রাথমিকের শিক্ষকদের টিকাদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয় ক্লিনিকে টিকা নিয়ে তিনি এ কথা জানান। গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, আমরা যে কোনো সময় মঙ্গলবার […]

বয়স ৪০ হলেই করা যাবে টিকার নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বয়স ৪০ বছর হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করতে পারবেন যে কেউ। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সোমবার থেকেই কার্যকর হবে। এর আগে ৫৫ বছরের বেশি বয়সী ও […]

খালেদা জিয়ার কারাবাসের ৩ বছর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারাপরসন বেগম খালেদা জিয়ার কারাবাসের তিন বছর পূর্তি আজ (৮ ফেব্রুয়ারি)। দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম জিয়া গত বছরের ২৫ মার্চ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেও শর্তসাপেক্ষে তাকে গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। এদিকে, তার মুক্তির দাবিতে আজ ঢাকা মহানগরীসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ […]

টিকা নিলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। টিকা নেওয়ার পর প্রধান বিচারপতি দেশবাসীকেও টিকা নেওয়ার আহ্বান জানান। রোববার বেলা ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, আমি টিকা নিয়েছি। আমার স্ত্রীও নিয়েছেন। আমার এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। প্রধান বিচারপতি বলেন, আমরা দেশের সর্বোচ্চ আদালতের আপিল […]

বাংলাদেশকে চিঠি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশকে চিঠি দিয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক সরকার। চিঠিতে তারা বাংলাদেশের কাছে মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কারণ কী-তার ব্যাখ্যা দিয়েছে। শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের একথা জানিয়েছেন। ড. মোমেন বলেন, মিয়ানমারের নতুন সরকার আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। সেখানে তারা বলেছে, কী কারণে […]

১৫ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিএনপি ঘোষিত ছয় বিভাগে সমাবেশের পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সমাবেশ ও গণসংযোগের কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন দলটি। পাল্টাপাল্টি এ কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে রাজনীতির মাঠ আবারও সরগরম হওয়ার আভাস দেখা দিয়েছে। শুক্রবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে আওয়ামী […]

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: বিএনপির সাবেক এমপি হাবিবসহ ৫০ জনের জেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ঘোষণা করেছেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এ রায়ে মামলার প্রধান আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের ১০ বছর করে এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। […]

সরকার মিয়ানমার পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মিয়ানমারে সেনা অভ্যুত্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সীমান্তে কড়া পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে। বুধবার গুলশানের পুলিশ প্লাজায় নৌ–পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রী এই কথা বলেছেন। সম্প্রতি দেশে বিষাক্ত মদ পান করে […]

আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্যগত ত্রুটি আছে মন্তব্য করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বুধবার ঢাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরা একটা প্রতিবেদন করেছে, একটা ছবি দিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়ানো […]

গাজীপুরের শ্রীপুর টিউলিপ বাগান দেখতে আসলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা চাই শিক্ষার্থীরা উদ্যোক্তা হবেন, শুধু চাকুরি খুঁজবে না। আমরা তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিব, তাদের উদ্যোক্তা হতে শেখাব। তারা নিজেরা অন্য আরও দশজনকে চাকরি দিবে। মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকায় দেলোয়ার হোসেন দম্পত্তির ‘মৌমিতা ফ্লাওয়ার্স’ নামের ফুল-সবজির বাগান পরিদর্শনে এসে তিনি এসব কথা […]

দুদক স্বাধীন, যেকোনো অনিয়ম তদন্ত করতে পারে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রজাতন্ত্রের কোনো ব্যক্তি অনিয়ম দুর্নীতির ঊর্ধ্বে নয়। যেকোনো অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের আছে। নির্বাচন কমিশন চাপমুক্ত থেকে নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী অনিয়মের বিষয়ে তদন্ত করতে পারে। সোমবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ কথা বলেন। ওবায়দুল […]

গণতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বছরের শ্রেষ্ঠ ইয়ার্কি, শ্রেষ্ঠ তামাশা: বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, রাষ্ট্র ও ভোটাধিকার ধ্বংসকারী রাতের ভোটে নির্বাচিত ‘অটো প্রধানমন্ত্রীর’ মুখে এই বক্তব্য নির্লজ্জতা […]

এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনই কোন সিদ্ধান্তে আসছে না সরকার। ফেব্রুয়ারি মাস পর্যবেক্ষণ করে মার্চ-এপ্রিল মাসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে […]

এইচএসসির ফল শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াই মূল্যায়নভিত্তিক ফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে সরকার। শনিবার সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের জানান, শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত […]

অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পাবেন কারা, তালিকা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ বা ৩ কোটি ৪০ লাখ মানুষ ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে। বিতরণ কার্যক্রমের প্রথম পর্যায়ে দেশের ১ কোটি ৫০ লাখ মানুষ দুই সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা পাবে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল […]

বাতিল হচ্ছে এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সদ্য প্রকাশিত মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এ সিলেবাস প্রত্যাহার করা হবে। বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবির তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বিতর্ক আছে। পাশাপাশি, […]

কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী পর্যায়ক্রমে প্রয়োগ করা হয় ভারত থেকে নিয়ে আসা এ প্রতিষেধক। প্রথম এই টিকা গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র […]

টঙ্গীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল খেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথম পেশাদার ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ারলীগ ফুটবল (বিপিএল) উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৩ টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত সদস্য মোঃ […]

১ ফেব্রুয়ারি উপবৃত্তি পাচ্ছে প্রায় দেড় কোটি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রায় ১০ মাস পর আগামী ১ ফেব্রুয়ারি উপবৃত্তি পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৪০ লাখ শিক্ষার্থী। ওইদিন মোবাইল লেনদেনকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর মাধ্যমে শিক্ষার্থীদের এ উপবৃত্তির টাকা পাঠানো হবে। এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এর ফলে দীর্ঘ ১০ […]

1 67 68 69 70 71 77