নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে এরই মধ্যে কারও কারও শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না তা কিটের মাধ্যমে পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অ্যান্টিবডি পরীক্ষার জন্য অনেকের দাবি ছিল। অ্যান্টিবডি পরীক্ষার জন্য রোববার থেকে অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার আরও ৫০ লাখ টিকা দেশে আসতে পারে বলেও জানান তিনি।
