×

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরের ঘটনায় ২ মাদ্রাসা ছাত্র আটক

কুষ্টিয়া প্রতিনিধি : বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ২ মাদ্রাসা ছাত্রকে আটক করেছে কুষ্টিয়া পুলিশ । আজ রোববার প্রেস ব্রিফিং করে এ ব্যপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে নাম না প্রকাশের শর্তে একজন পুলিশ কর্মকর্তা।

গতকাল শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশের ওই কর্মকর্তা রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিফ্রিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।

গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।