×
বিধিনিষেধ বাড়লো আরও ৫ দিন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনার সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে আগামী ১০ই আগস্ট পর্যন্ত করেছে সরকার। আগামী ১১ই আগস্ট থেকে ধাপে ধাপে গণপরিবহন চালু, সরকারি-বেসরকারি অফিস-আদালত, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ১১ই আগস্টের […]

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বস্তিবাসীদের মাঝে ফ্লাট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকায় নির্মিত ফ্ল্যাট এবং বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত স্বল্প ভাড়াভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর করেছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আজিমপুর সরকারি কলোনি, মিরপুর ৬ নম্বর সেকশন, মালিবাগ এবং মতিঝিলে ২ হাজার ৪৭৪টি ফ্ল্যাট সংবলিত ৫টি আবাসন প্রকল্প এবং বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত ৩০০টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন […]

প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন ইমরান খান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।পাকিস্তান হাইকমিশন জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠিয়েছে।এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার […]

বস্তিবাসীদের জন্য সাড়ে ৪ হাজার টাকায় আধুনিক ফ্ল্যাট, আজ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকায় বসবাসরত বস্তিবাসীদের জন্য কম টাকায় ফ্ল্যাটে থাকার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১০ হাজার বহুতল ভবন নির্মাণ করবে সরকার। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বহুতল ভবনের এসব নতুন ফ্ল্যাটে মাসে মাত্র সাড়ে চার হাজার টাকা ভাড়া দিয়ে থাকবেন বস্তিবাসীরা। এই উদ্যোগের অংশ হিসেবে বস্তিবাসীদের জন্য ৩০০ ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। […]

হেলেনার হেলে পড়া রাজনীতিবিদের সুদিনের বার্তা কি !

মোহাম্মদ আলম : রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন থেকে কঠিন হচ্ছে। I will make politics difficult for the politician. স্বৈরশাসক জিয়াউর রহমান একথা ঘোষণার মধ্য দিয়ে এমন অশুভ খেলা শুরু করেছেন। ক্ষমতা কুক্ষিগত রাখতে আমলা এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নামানোর এই খেলায় চরম মূল্য দিচ্ছে জাতি। ফেইসবুক লাইভে এসে সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে বিষোদগার এবং হেলেনার দাম্ভিক আচরন […]

চারঘাটে মশক নিধন স্প্রে উদ্বোধন করেন পৌর মেয়র

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে মশক নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র একারামুল হক। সোমবার বিকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের চারঘাট বাজার, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের মশক নিধন স্প্রে করার মাধ্যমে এই কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, ৬ নং ওয়ার্ড কাউন্সিল আজাদ আলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর […]

মেয়াদ শেষে উদ্বৃত্ত ডাটা ব্যবহারকারীকে ফেরত দিতে মন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক ঢাকা: কলড্রপ, ডাটা নেটওয়ার্ক না পাওয়া এবং ডাটার মেয়াদ নিয়ে ব্যবহারকারীদের অভিযোগরে দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার মোবাইল অপারেটরদের কার্যক্রম তদারকিতে কানাডা ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিকেসি টেলিকমের মধ্যে অনুষ্ঠিত চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় এই নির্দেশনা দেন তিনি। ভার্চুয়ালি চুক্তি সই অনুষ্ঠানে যোগ দিয়ে গ্রাহকদের […]

করোনায় আরো ২৪৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু ২১ হাজার ১৬২ জনে পৌঁছেছে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তি অনুসারে, এক দিনে করোনা শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ৯৮৯ জনের। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার […]

বাড়ানো হচ্ছে লকডাউনের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক ঢাকা: কঠোর বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। তবে আগের মতো কঠোর হবে না। কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হবে। সোমবার (০২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমে এসেছে। জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে […]

টিকার যৌথ উৎপাদনে সিনোফার্মের সঙ্গে চুক্তি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাণিজ্যিক চুক্তির পাশাপাশি করোনা টিকার যৌথ উৎপাদন বিষয়ে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সিনোফার্মের কাছ […]

করোনায় আরো ২৩১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৩১ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ২০ হাজার ৯১৬ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে আরো ১৪ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, […]

লঞ্চ চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সরকারের শিল্প-কারখানা খোলার ঘোষণায় ঢাকামুখী যাত্রীর চাপ থাকায় লঞ্চ চলাচলের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক রফিকুল ইসলাম। আজ রোববার দুপুরে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এখনো রাস্তায় অনেক মানুষ আছে। সবাই তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। এই জন্য আগামীকাল সকাল […]

শোকের মাস আগস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক: শোকগাঁথা রক্তাক্ত আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর তিন ছেলে শেখ কামাল, […]

গণপরিবহণ চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: গার্মেন্টসসহ সকল কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সকল ধরনের গণপরিবহন চলবে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। গণপরিবহণ চালুর সিদ্ধান্ত শনিবার (৩১ জুলাই) রাতে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান। তিনি জানান, রপ্তানীমুখী শিল্পকারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার দুপুর […]

হেলেনার সাথে সেফুদার হৃদয়ের লেনদেন!

নিজস্ব প্রতিবেদক: হেলেনা জাহাঙ্গীরের সাথে টাকা-পয়সার নয়, হৃদয়ের লেনদেন রয়েছে। এমনটাই বলছেন বিতর্কিত অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ সেফুদা। তিনি বলেন, প্রায় তিন বছর ধরে তিনি হেলেনাকে চিনেন। আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়ার পর বিভিন্ন অভিযোগে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের সেফুদার সাথে আর্থিক লেনদেনের কথা র‌্যাব গণমাধ্যমকে জানালে, তার প্রেক্ষিতে সেফুদা এমন […]

ট্রাকে করে ঢাকায় ছুটছে কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে গার্মেন্টসসহ সকল শিল্পকারখানা খোলার খবরে কোরবানি ঈদে বাড়িতে আসা কর্মজীবী মানুষেরা ঢাকায় ফিরতে শুরু করেছেন। গণপরিবহন চলাচল না করায় শনিবার (৩১ জুলাই) সকাল থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল, পাঁচলিয়া কড্ডার মোড় থেকে বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকার দিকে ছুটছে কর্মজীবী মানুষ। কোথাও মানা হচ্ছে না নূন্যতম স্বাস্থ্যবিধি। […]

মেজর সিনহা হত্যার এক বছর

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার এক বছর পূর্ণ হলো আজ। ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় ৫ আগস্ট নিহত […]

হেলেনার বিরুদ্ধে গুলশান থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: আওয়ামী লীগের উপ কমিটি থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় আজ বিকালে একটি মামলা করেছে র‌্যাব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগ আনা  হয়েছে এ মামলায়। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার রাতে […]

রোববার থেকে খোলা রফতানিমুখী শিল্পকারখানা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: চলমান কঠোর লকডাউনের মধ্যেই আগামী রোববার থেকে (১ অগাস্ট) রফতানিমুখী শিল্পকারখানা খোলা রাখার অনুমোদন দিয়েছে সরকার। শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো: রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প-কারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হলো। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির […]

চীনের আরও ৩০ লাখ ডোজ টিকা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল (রাহও) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এ টিকা আসে। এ নিয়ে চীন থেকে মোট ৮১ লাখ ডোজ টিকা এল বাংলাদেশে। পর্যায়ক্রমে এগুলোকে তৃণমূলে দেওয়া হবে বলে জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক। […]

1 47 48 49 50 51 77