নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর ১০ নং পিলারের সঙ্গে ‘কাকলি’ নামে একটি ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে তিনদফা পদ্মা সেতুতে ফেরির ধাক্কা দেয়ার ঘটনা ঘটলো। মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন গণমাধ্যমকে জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল […]
মোহাম্মদ আলম : ‘‘ দীর্ঘ সাংবাদিকতা জীবনে বহু মানুষের সাথে পরিচয় এবং ঘনিষ্ঠতার সুযোগ হয়েছে। তাঁদের মধ্যে মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে যতই দেখিছি ততই আকৃষ্ট হয়েছি। তিনি সবার থেকে ব্যতিক্রম। নানা কাজে মানুষ তাঁর কাছে আসেন। ধনী-গরীব কাউকে নিরাশ করেন না তিনি। হন না বিরক্ত। তাঁর মত সহাসী, বিনয়ী, দানশীল এবং পরোপকারী মানুষ দ্বিতীয়টি দেখিনি। […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: চলতি মাসে দেশে আরও এক কোটি ডোজ করোনার টিকা আসছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সংক্রমণ কমে আসছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। সরকার বয়স্কদের টিকার আওতায় আনতে সব ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে করোনা ও ডেঙ্গু মোকাবিলার চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। […]
নিজস্ব প্রতিবেদক: আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ইন্টারনেট সেবা ‘এক দেশ এক রেট’ চালু হবে। পুরো দেশে একই দামে ব্রডব্যান্ডের ইন্টারনেট পাওয়া যাবে। শহর গ্রাম সব জায়গায়ই এক রেট নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) বিটিআরসির উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে এ সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশের করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সবকিছুই নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতি ওপর। এর আগে সিদ্ধান্ত অনুযায়ী, এবার উভয় পরীক্ষায় গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আর […]
নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পিবিআইয়ের এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক নারী পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান। মামলার অভিযোগে বলা […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সবুজের সমারোহে সবুজ বাংলাদেশকে আরও সবুজ করতে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বাংলাদেশ পুলিশ ও পুনাক’র যৌথ সামাজিক বনায়ন কর্মসূচি গতকাল (১১ আগস্ট) উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। আজ সকালে রাজধানীর হাতিরঝিলে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছে পুনাক। ঢাকা মেট্রোপলিটন […]
নিজস্ব প্রতিবেদক ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে আবারো বিধিনিষেধ (লকডাউন) দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। করোনা সংক্রমণ পরিস্থিতির আরো অবনতি হলে সরকারের পরবর্তী কৌশল কী হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘দুটি কৌশলই আমরা অবলম্বন করব। একটা হলো বিধিনিষেধ […]
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ। ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে ১১ টার দিকে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে ট্রেনটির ইঞ্জিন এর চাকা লাইনচ্যুত […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: লকডাউন শিথিলের পর এবার পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে মোট আসনের অর্ধেকের বেশি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আগামী ১৯ আগস্ট থেকে খোলা থাকবে পর্যটন কেন্দ্রসহ সব বিনোদন কেন্দ্র। এ ছাড়া সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও তুলে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ […]
নিজস্ব প্রতিবেদক: ফেনীতে মহাসড়কে গাড়ি থেকে ২০টি স্বর্ণবার ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলামকে চারদিন ও অপর ৫ জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খান আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। ফেনী আদালত পুলিশের পরিদর্শক […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফেরির ধাক্কা বারবার কেন? একবার নয়, দুবার নয়, চার–চারবার। অদক্ষতার জন্য চালককে শাস্তি দিলেন। চাকরিচ্যুত করলেন। চালকের অদক্ষতা, নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে হবে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বারবার এ ঘটনা কেন ঘটবে? আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই প্রকল্প […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: চিত্রনায়িকা পরীমনিসহ ৮ জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরা হলেন- পরীমনি, সম্প্রতি গ্রেফতার হওয়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলাম। রয়েছেন হেলেনা জাহাঙ্গীর। এদের ছাড়াও আরও তিন জনের তথ্য চাওয়া হয়েছে। তারা হলেন- রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে আবারও সড়কে চলতে শুরু করেছে গণপরিবহন। সরকার ঘোষিত বিধিনিষেধ শিথিলের পর বুধবার (১১ আগস্ট) ভোর থেকে রাজধানীতে গণপরিবহন চলতে শুরু করে। এর আগে ঈদুল আজহা উপলক্ষে সরকার বিধিনিষেধ শিথিল করলে সবশেষ ২২ জুলাই সড়কে গণপরিবহন চলেছিল। এর আগে গত রোববার (৮ আগস্ট) বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপনে সরকার জানায়, গণপরিবহনের […]
নিজস্ব প্রতিবেদক: ফেনীতে চট্টগ্রামের এক ব্যবসায়ীর স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানা যায়, গত ৮ আগস্ট রোববার চট্টগ্রামের ব্যবসায়ী গোপাল কান্তি দাস ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের স্টার লাইন […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ভ্যাকসিনের আন্তর্জাতিক অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধায় আরও ১৭ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা আজ দেশে পৌঁছেছে। আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের বিমান বন্দরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিকার এই চালান বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানান তিনি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির প্রোগ্রাম […]
নিজস্ব প্রতিবেদক: স্রোতের তীব্রতা কমে না আসা পর্যন্ত ভারী পরিবহনবাহী ফেরি পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির আঘাতের প্রেক্ষিতে মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো ভারী যানবাহন নিয়ে […]
নিজস্ব প্রতিবেদক ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে চালু হচ্ছে গণপরিবহণ। সরকারি ঘোষণা মোতাবেক আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহণ চলবে। কোনো পরিবহণেই দাঁড়িয়ে যাত্রী বহন করা যাবে না। এমন নির্দেশনা দিয়ে গণপরিবহন চলাচলের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিজ্ঞপ্তিতে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে- > আসন সংখ্যার অতিরিক্ত কোনো […]
স্পোর্টস ডেস্ক: সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। তারপরও শেষটা রাঙানোর প্রবল ইচ্ছা ছিল টাইগারদের। আর সেটা হলো বেশ দাপটের সাথে। লজ্জার রেকর্ডে ম্লান হলো অস্ট্রেলিয়া। ৬০ রানের দাপুটে জয়ে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করলো বাংলাদেশ। সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের হাসি বাংলাদেশের। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২২ রান করে বাাংলাদেশ। জবাবে মাত্র ৬২ রানে […]
নিজস্ব প্রতিবেদক ঢাকা: মহামারী করোনাভাইরাসের কারণে ১৭ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে খুলে দেয়া পরিকল্পনা করছে সরকার। এ পরিকল্পনায় প্রথমে বিশ্ববিদ্যাল ও কলেজ থাকলেও আপাতত বাদ রাখা হয়েছে স্কুল পর্যায়কে। যদিও নভেম্বর-ডিসেম্বরে এসএসসি পরীক্ষা আয়োজনের চিন্তাও রয়েছে সরকারের। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের পরিকল্পনার বাইরে রাখার কারণ হিসেবে বলা হচ্ছে, […]
