নিজস্ব প্রতিবেদক: করোনার কারণে সরকারি চাকরিপ্রার্থীদের ২১ মাস ছাড় দিয়েছে সরকার। প্রার্থীরা সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে ২১ মাস ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসংক্রান্ত প্রস্তাব অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ নির্দেশনা দেয়। মন্ত্রণালয়, […]
নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়। বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। […]
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাত থেকে বরিশাল থেকে অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়াই বরিশালের দুই বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলীতে এলোপাতাড়ি বাস ফেলে রেখে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীরা। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শতভাগ যাত্রী নিয়ে রাজধানীর সড়কগুলোতে শতভাগ গণপরিবহন চলাচল শুরু হয়েছে৷ বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর থেকে রাজধানীতে শতভাগ গণপরিবহনগুলো চলতে শুরু করে৷ গত ১১ আগস্ট থেকে শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চলাচল করছিলো৷ এদিকে সড়কে শতভাগ গণপরিবহন চলাচলের বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থার পরিচালক […]
নিজস্ব প্রতিবেদক: জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করে আজ থেকে পর্যটন গন্তব্যগুলো খোলার সুযোগ দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসনসংখ্যার ৫০ শতাংশ ব্যবহার করে চালু করতে পারবে। যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, […]
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে দুই দফায় জেলা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী তাঁর বাসভবনে হামলা চালায়। প্রাথমিকভাবে পুলিশ, আনসার সদস্যসহ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাতের অভিযোগ, ইউএনওর নির্দেশে আনসার সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। এতে অন্তত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত নথি পর্যালোচনা করে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৯ জুলাই এ মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে গুলশান থানা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশকে এগিয়ে নিতে সরকার যেসব উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে, তার যথাযথ বাস্তবায়নে কাজ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার শেরেবাংলা নগরে পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসে সরকারপ্রধান এই নির্দেশনা দেন। এর আগে এনইসির সম্মেলন কক্ষে সকাল ১০টায় সচিবসভা শুরু হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ আগস্ট) বিকাল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেন। গতবারের মতো আজও খালেদা জিয়াকে গাড়িতে বসিয়েই বিশেষ সুবিধায় টিকা দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চন্দ্রিমা উদ্যানে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ দুইটি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। শেরেবাংলা নগর থানায় মঙ্গলবার রাতে এসব মামলা দায়ের করা হয়। পুলিশের করা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ ১৫৫ জনকে এবং মেট্রোরেল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ চার বছর পর আজ বুধবার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সচিব সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় সাতটি এজেন্ডা রাখা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিবে হবে সরকারের এমন সিদ্ধান্ত প্রত্যাহার চাওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সভায় উপস্থিত থাকবেন। সচিব সভার প্রস্তুতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে গত বৃহস্পতিবার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত এবং উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুণর্ব্যক্ত করে বলেছেন, এর মাধ্যমেই আমাদের তাঁর রক্তের ঋণ শোধ করতে হবে। জাতির পিতা এদেশের মানুষের জন্য রক্ত দিয়ে আমাদের রক্ত ঋণে আবদ্ধ করে গেছেন। আমাদেরও একটাই লক্ষ্য তার এই রক্তের ঋণ শোধ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার পূর্ণ ইতিহাস প্রকাশ পেলে বিএনপির নেতা–কর্মীরা লজ্জিত হবেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসি শুটিং ফ্লোরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট সমিতিগুলো আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রী বলেন, জিয়াউর রহমানসহ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা সংক্রমণ থেকে নিরাপদে থাকতে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এক আদেশে বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধি-নিষেধ বহাল থাকবে। একইসঙ্গে এ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, এয়ার বাবলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে গত প্রায় চার মাস ধরে আকাশপথে যোগাযোগ বন্ধ ছিল। চলতি মাসের শুরুতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষে ভারতের কাছে ফ্লাইট চলাচল শুরু করার প্রস্তাব দেয়া হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে একদিনে করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৫৪৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৫০ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টার পর এ সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছুড়ে পুলিশ। জানা যায়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ […]
আর্ন্তজাতিক ডেস্ক: তালেবানদের উত্থানে ভয়ে কাঁপছে পুরো আফগানিস্তান। তালেবানদের ভয়ে সে দেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে। এই প্রেক্ষাপটে ভয় না পাওয়ার বার্তা দিল তালেবান। কাবুলে অবস্থানরত হিন্দু ও শিখদের আতঙ্কিত না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করলেন তালেবান নেতারা। সে দেশ ছেড়ে না যাওয়ার অনুরোধও করলেন তারা। কাবুল দখলের পর সেই শহরে হিন্দু ও শিখ সম্প্রদায়ের নেতাদের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আফগানিস্তানের কিছু লোককে বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাইডেন প্রশাসন। তবে বাংলাদেশ এসব আফগান নাগরিকদের আশ্রয় দিতে অপারগতা জানিয়েছে। ‘যুক্তরাষ্ট্র সরকার আমাদেরকে বলেছে, আফগানিস্তানে তাদের বন্ধু-প্রতীম অনেক লোক আছে। তারা সবাই আফগান নাগরিক। যুক্তরাষ্ট্র তাদেরকে বিভিন্ন দেশে স্থানান্তরিত করছে। বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। ফলে আশ্রয়দাতা হিসাবে বাংলাদেশের সুনাম […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসের টিকা উৎপাদনের লক্ষ্যে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিতে অংশ নেওয়া তিনটি পক্ষ হলো- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও সিনোফার্ম। আজ সোমবার বিকেল ৫টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর […]
