×
পদ্মা সেতুতে বসল শেষ স্ল্যাব, সড়কপথ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে আজ সকালে। ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুর সড়কপথ পূর্ণাঙ্গ রূপ পেল। এখন শুধু পিচ ঢালাইয়ের কাজ বাকি। সোমবার সকাল সোয়া ১০টার দিকে সেতুর রোডওয়ের শেষ স্ল্যাব বসানো হয় বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের। তিনি বলেন, সড়কপথে মোট ২ হাজার […]

সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় জেকেজি হেলথকেয়ার চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান এই দিন ধার্য করেন। আজ সোমবার (২৩ আগস্ট) আদালত সূত্র থেকে এ তথ্য জানা […]

সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার কারাগার থেকে আদালতে হাজির করা বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার ১৫ আসামিকে। আগামী বুধবার পর্যন্ত টানা তিন দিন এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ […]

আজ পূর্ণাঙ্গ রূপ পাবে পদ্মা সেতুর সড়কপথ

নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প নতুন এক মাইলফলক পূরণ করবে আজ সোমবার। এদিন সেতুতে শেষ স্ল্যাব বসানো হবে। ফলে ছয় দশমিক ১৫ কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে সড়কপথ। এর মাধ্যমে সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল করার ক্ষেত্রে বাকি থাকবে শুধু পিচঢালাই। সেতুর মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে বসানো হয়েছে দুই হাজার […]

বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় ‘সমঝোতা’

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অবশেষে সমঝোতা হয়েছে। রোববার (২২ আগস্ট) রাতে বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদলের বাসভবনে সমঝোতা বৈঠকটি হয়। সমঝোতা বৈঠকটি সফল হওয়ার খবর পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান। তবে তার দাবি, তিনি সমঝোতা বৈঠকে ছিলেন না। এটা সিনিয়ররা করেছেন। কী শর্তে […]

অবশেষে জাপানি নারীর দুই মেয়েকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: দুই শিশু মেয়েকে ফিরে পেতে জাপানের টোকিও থেকে ঢাকায় এসে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জাপানের নাগরিক নাকানো এরিকো। হাইকোর্ট ৩১ আগস্ট দুই শিশুকে হাজির করতে তাদের বাবা ও ফুফুকে নির্দেশ দিয়েছিলেন। এর আগেই ১০ ও ১১ বছর বয়সী মেয়ে দুটিকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক রোববার […]

টিকা চুরিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের টিকা চুরির ঘটনা তদন্ত হচ্ছে। এই টিকা চুরির ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম। রোববার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। পুলিশ তাকে […]

বরিশাল পরিস্থিতির নতুন মোড়, ইউএনও-ওসির বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক: এখনও থমথমে বরিশাল। নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। বরিশাল সদরের ইউএনও মুনিবুর রহমান, কোতোয়ালি থানার ওসি ও আনসার সদস্যদের বিরুদ্ধে আদালতে দুটি মামলার আবেদন করা হয়েছে। আজ সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। মামলা দুটির বাদী হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল […]

করোনায় আরও ১২০ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৯১ জনের দেহে। এ […]

গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াত জোট সরকারই দায়ী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্য পুনরায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এবং তাদের পৃষ্ঠপোষকতাকেই অভিযুক্ত করে বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা হতে পারে না। তিনি বলেন, আলামত ধ্বংস, খুনিদের পালাতে সহায়তা করা এবং বিচারকে অন্য খাতে প্রবাহিত করার যে অপচেষ্টা তাতেই এটি স্পষ্ট প্রতীয়মান হয়। […]

বনানীতে একটি ৫তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ৫তলা বিশিষ্ট ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৯টা ১০ মিনিটের দিকে ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

২১ আগস্ট গ্রেনেড হামলার অস্থায়ী বেদিতে আ.লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলো। শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে দলটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক […]

আজ সেই রক্তাক্ত ২১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। দেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধি শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় নজির বিহীন গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। […]

‘জিয়া-মোশতাকের উত্তরসূরিরাই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে’

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়া-মোশতাকের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এবং তাদের উত্তরসূরিরাই বারবার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। আজ শুক্রবার আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) আয়োজিত ‘১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্ট’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ সব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী […]

রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছেন। আগামী ১৯ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচদিনের সফরে সেখানে যাবেন তিনি। তার থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে বিমানভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ […]

রাজধানীর হোসেনি দালানে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র মহররম উপলক্ষে রাজধানীর হোসেনি দালানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। তবে অন্যান্যবারের মতো এবার হোসেনি দালানের বাইরে জাকজমকপূর্ণভাবে বের হয়নি তাজিয়া মিছিল। আজ ১০ মহররম শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হোসেনি দালানের ভেতর তাজিয়া মিছিল বের করা হয়। এর মধ্য দিয়ে কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি স্মরণ করা হয়। […]

১৮ বছর বয়সীরাও টিকার আওতায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু হয়েছে। শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে ১৮ বছর বয়সীরা করোনার টিকা নিতে পারবেন। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। তিনি জানান, […]

আল্লামা বাবুনগরীর জানাজায় লাখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: লাখো মানুষের উপস্থিতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হেফাজতে ইসলামের নবনিযুক্ত আমির জুনায়েদ বাবুনগরীর মামা মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেন। তার জানাজায় দেশের বিভিন্ন […]

আজ পবিত্র আশুরা

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২০ আগস্ট) পবিত্র আশুরা পালিত হবে। ১০ মুহাররম যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র আশুরা পালিত হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রা.) হিজরি ৬১ সনের ১০ মুহাররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে […]

ইউএনও-পুলিশের দুই মামলায় প্রধান আসামি বরিশাল সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া মামলায় ৩০-৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ইউএনও নিজে বাদী হয়ে মামলাটি করেন। […]

1 42 43 44 45 46 77